২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
অলিম্পিক পদকের ভেতরে আসলে কতটুকু সোনা থাকে? বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী, যাত্রা ডিসেম্বরে গ্রিসে আশ্রয় না পেয়ে বিপাকে ৬ হাজারেরও বেশি বাংলাদেশি অভিবাসী ১৪৫ কোটির হীরা পরে জেনিফার লোপেজের রাজকীয় উপস্থিতি পাবনায় নকল দুধ তৈরির কারখানায় অভিযান, দুইজনের কারাদণ্ড বিপিএল উপলক্ষে হিরোস অফ এইচএসকে দলের জার্সি উন্মোচন রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শেষ মুহূর্তের গোলে নিউক্যাসলের মাঠে ড্র করল আর্সেনাল কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের দুদককে অনন্য উচ্চতায় নিতে কাজ করছে বর্তমান কমিশন: চেয়ারম্যান
আন্তর্জাতিক:
কপ-৩১ জলবায়ু সম্মেলন: মূল চুক্তি প্রত্যাখ্যান ইইউ ও বৃটেনের মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে বড় দরপতন বাংলাদেশসহ ৭ দেশে ত্রাণ বহর পাঠাবে কাতার চ্যারিটি ভিয়েতনামে প্রতিকূল আবহাওয়ায় ১৭ ফ্লাইট ব্যাহত চট্টগ্রামে ড. ইউনূসের পৈতৃক বাড়ির পরিত্যক্ত গ্যারেজে আগুন, আ জ ম নাছিরের বাসায় পুলিশের তল্লাশি সাতকানিয়া-চন্দনাইশ সীমান্তে অবৈধ রোহিঙ্গা পল্লী: নিরাপত্তা ঝুঁকিতে এলাকা যুক্তরাষ্ট্রে আলী রিয়াজ জিজ্ঞাসাবাদের মুখোমুখি জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যাচ্ছেন সাতকানিয়ার তরুন মোঃ তহীদুল ইসলাম মাছুম ইসরাইলের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির সঙ্গে আরজেএফ প্রতিনিধিদলের মতবিনিময়
     
             

চট্টগ্রাম-১১ আসনে নৌকার প্রতিকের প্রার্থীর বিরোদ্ধে বিদ্রোহী প্রার্থীর নাম ঘোষনা, এমপি বললেন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মাহাবুবুর রহমান, চট্টগ্রামঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে নৌকা প্রতিকের প্রার্থী এম এ লতিফ এমপি’র বিরোদ্ধে ক্ষোভ প্রকাশ করে দল থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে (বিদ্রোহী প্রার্থী) ৩৯ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কাউন্সিলর জিয়াউল হক সুমনের নাম ঘোষনা করে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমএ লতিফকে ভোট যুদ্ধে পরাজিত করতে স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের পক্ষে একাট্টা হয়েছেন মহানগর ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ। সংসদীয় এই আসনের প্রায় প্রতিটি ওয়ার্ডের আওয়ামীলীগ ও এর অঙ্গসংগঠনের শীর্ষ নেতাদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থী সুমনকে প্রকাশ্য সমর্থন জানাতে একইমঞ্চে সমবেত হয়েছেন বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ।

২৭ নভেম্বর’২৩ ইং সোমবার সন্ধ্যায় নগরীর বন্দর এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সবাইকে চমকে দিয়েছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত একাধিক ওয়ার্ড কাউন্সিলরও। এতে করে অনেকটা প্রতীয়মান হয় যে, সাংসদ এম এ লতিফের বিরোদ্ধে এবং স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের পক্ষে একাত্ব হয়েছেন নগর আওয়ামী লীগের মহিউদ্দিন ও আ জ ম নাছির উভয় বলয়ের সমর্থকরা। এ মত বিনিময় সভার মাধ্যমে চট্টগ্রাম-১১ সংসদীয় আসনের বর্তমান সংসদ সদস্য ও আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী এমএ লতিফকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন স্থানীয় ৩৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর জিয়াউল হক সুমন।

মতবিনিময় সভায় সংসদীয় আসনটির নগরীর বিভিন্ন ওয়ার্ডের আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দ সংসদ এমএ লতিফের ওপর ক্ষোভ প্রকাশ করে মতবিনিময় সভায় বলেন, আমরা ১১ আসনে ১০টি ওয়ার্ডের আওয়ামীলীগ পরিবার আজ জিয়াউল হক সুমনের পক্ষে ঐক্যবদ্ধ হয়েছি। আমরা এমএ লতিফের একনায়কতন্ত্রের বিরুদ্ধে ভোট যুদ্ধে অবতীর্ণ হবো।

সভায় এমএ লতিফের বিরুদ্ধে জামায়াত-বিএনপির সাথে যোগসাজশের অভিযোগ তুলে ওয়ার্ড নেতৃবৃন্দ বলেন, চট্টগ্রামের ১০টি ওয়ার্ডে আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে দুর্বল করে ফেলা হয়েছে। সরকার ১৫ বছর ক্ষমতায় থাকলেও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ সাংসদ লতিফের দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন। এ সময় মঞ্চে উঠে সাবেক নগর যুবলীগ নেতা ও বর্তমানে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিয়াউল হক সুমনকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পূর্ণ সমর্থন জানান চট্টগ্রাম-১১ আসনের অন্তর্গত প্রায় সবকটি ওয়ার্ডের বর্তমান ও সাবেক কাউন্সিলরবৃন্দ।তারা হলেন মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা হাজী সফর আলী, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ নঈুম উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক হাসান মোহাম্মদ সমশের, সদস্য কামরুল হাসান ভুলু, সদস্য রোটারিয়ান মোহাম্মদ ইলিয়াছ, ইপিজেড থানা আ.লীগের সাবেক আহ্বায়ক হাজী হারুনর রশীদ, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও প্যানেল মেয়র আফরুজা কামাল, সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, আবদুল কাদের, মহানগর মহিলা আওয়ামী লীগের মা ও শিশু বিষয়কসম্পাদক শারমিন সুলতানা ফারুক, ইপিজেড থানা আ.লীগের সভাপতি হাজী সুলতান নাছির উদ্দীন, সাধারণ সম্পাদক সেলিম আফজাল, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল আলম ও ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চৌধুরী।এছাড়া সাবেক কাউন্সিলর হাজী মো. আসলাম, ৩৮ ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হাসান মুনম্বররাদ, সাধারণ সম্পাদক হাজী মো. হাসান, ৩৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জানে আলম, কাউন্সিলর আবদুল মান্নান, ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আহবায়ক মো. এসকান্দার, কাউন্সিলর মো. মোশের্দ, ৩৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সাইফুল আলম চৌধুরী, আ.লীগ নেতা নুরুল নবী লিটন, আলী বক্স, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবায়ের, আ.লীগ নেতা নজরুল ইসলাম বাহদুর, সেলিম রেজা আজিজ মোল্লা, কাউন্সিলর জাফরুল হায়দার সবুজসহ নেতৃবৃন্দ সুমনকে সমর্থন জানান।এদিকে জিয়াউল হক সুমনের সমর্থনে আয়োজিত মত বিনিময় সভা সম্পর্কে এম এ লতিফ জানিয়েছেন, ভুল বুঝার অবকাশ নেই, এটি আওয়ামীলীগের মত বিনিময় সভা ছিলনা। নগর আওয়ামীলীগের সাধারন উপস্থিত থাকলেও নগর সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী ঐ মিটিংয়ে যাননি। সাধারন সম্পাদক মিটিংয়ের ব্যাপারে দলীয় কোন চিঠি ইস্যু করেননি, পিএসকে দিয়ে মহানগর আওয়ামীলীগের মিটিং বলে ফোন করে সবাইকে ডেকে নিয়েছেন। তিনি মাঠের রাজনীতিতে ব্যস্ত সময় কাটান উল্লেখ করে আরো বলেন, দলীয় অফিসে বসে চা-নাস্তা খেয়ে বাসায় চলে যাওয়ার নাম রাজনীতি নয়। তিনি সবসময় মাঠের কর্মিদের সুখে দুঃখে মাঠে থাকেন দাবী করে আরো বলেন, অবৈধ কাজের সাথে জড়িত, যারা অবৈধ ও অসামাজিক কার্যক্রম করে এমপি’র কাঁছে জায়গা পায়নি, তাদেরকে দিয়েই সভায় বক্তব্য দেওয়ানো হয়েছে বলে জানান তিনি। বিভিন্ন অনৈতিক কাজে দলীয় কিছু লোক তাঁর প্রতি অসন্তোষ্ঠ বলেও জানান তিনি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

সারাদেশব্যাপী নিষিদ্ধ সংগঠন আওয়ামীলীগের নৈরাজ্যে ও সন্ত্রাসের প্রতিবাদে সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল
পানছড়িতে বিএনপির বিক্ষোভ মিছিল আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে।
শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বিপুল পরিমাণ ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
মহেশখালীতে অস্ত্রসহ ২ ডাকাত আটক
আড়াইহাজারে এক রাতেই চার বাড়িতে ডাকাতি, বাধা দিতে গিয়ে আহত ১
মহেশখালীতে সনাতনী সম্প্রদায়ের মাঝে এমপি ফরিদের শীতবস্ত্র বিতরণ
চট্টগ্রামে মেঘলা আকাশ ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীতের আমেজ

You cannot copy content of this page