২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কালুখালীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ পানি সরবরাহ প্রযুক্তি শিখতে ৫৪ দিনের জাপান সফরে ওয়াসার দুই কর্মকর্তা পটিয়ায় শিশু জায়হান হত্যার আসামি নিহার আদালতে স্বীকারোক্তি প্রদান জামালগঞ্জে প্রভাবশালী কর্তৃক জোরপূর্বক নীরিহ ব্যাক্তির জায়গা দখলের অভিযোগ মোঃরফিকুল ইসলাম সোহাগ বড়ছড়ায় ব্যবসায়িদের হয়রানি ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন চাটখিলে সরকারি সড়ক দখল করে গাছ লাগানোর অভিযোগ, চলাচলে দুর্ভোগ কিশোরগঞ্জে শিক্ষার আলো ছড়ানোর মাঝে চেয়ারম্যান নির্বাচিত হয়ে জনতার সেবক হতে চান শিক্ষক দুলাল মাস্টার সাতকানিয়ায় ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল শিশুর ফুটবল খেলতে গিয়ে গোলবার মাথায় পড়ে স্কুলছাত্রের মৃত্যু ডলারে বেতন ও নিরাপদ রেমিট্যান্স নিশ্চিতে কোকা-কোলা মালদ্বীপের প্রধান নির্বাহীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক চাটখিল দলিল লেখক সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক ও দায়িত্ব হস্তান্তর সম্পন্ন
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাজশাহী সদরে মনোনয়ন তুললেন জাসদ নেতা শিবলী

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন রাজশাহী মহানগর জাসদের সভাপতি, রাজশাহী কলেজের সাবেক জি এস আব্দুল্লাহ আল মাসুদ শিবলী।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে তার পক্ষে দলীয় নেতাকর্মীরা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রাজশাহী মহানগর জাসদের সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু বলেন,আব্দুল্লাহ আল মাসুদ শিবলী এ আসনে ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এবারও তাই হবে। জোট গত ভাবেই আগামী নির্বাচনে অংশ নেবে বলে এ সময় দাবি করেন মহানগর জাসদের এই নেতা।আমিরুল কবির বাবু আরও বলেন, এরই মধ্যে তাদের দল এবং জোটমিত্র আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এ বিষয়ে অবগত করা হয়েছে।বিএনপি এবং জামায়াত নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছে- তা প্রতিহত করার জন্য জাসদ যেমন রাজপথে আছে, ঠিক তেমন সংবিধান অনুযায়ী বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে,তার প্রতি সম্মান জানিয়ে নির্বাচনি যে প্রক্রিয়া তার মধ্যেও আছে।উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩০ নভেম্বর। মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ করা হবে ১৮ ডিসেম্বর। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page