১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কুড়িগ্রামের চার প্রতিষ্ঠানে একজনও পাস করেনি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম এস সাগর, কুড়িগ্রাম:

দিনাজপুর শিক্ষা বোর্ডের আওতায় এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া কুড়িগ্রামের চার শিক্ষা প্রতিষ্ঠানের একজনও পরীক্ষার্থী পাস করেনি পরীক্ষায়। এমন ফলাফলে চারটি প্রতিষ্ঠানের পাঠদান নিয়ে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। রোববার (২৬নভেম্বর) দুপুরে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলের তালিকায় এ তথ্য পাওয়া যায়।

জানা গেছে, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার মইদাম কলেজ এর দুই শিক্ষার্থী নিবিন্ধন করলেও পরীক্ষায় একজন অনুপস্থিত ছিলেন। অপর পরীক্ষার্থী মোছা. খোদেজা খাতুন অকৃতকার্য হয়েছেন। অপরদিকে, উলিপুর উপজেলার বাগুয়া অনন্তপুর স্কুল অ্যান্ড কলেজের চার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই অকৃতকার্য হন। এছাড়া নাগেশ্বরী উপজেলার সমাজ কল্যান মহিলা কলেজের এক শিক্ষার্থী এবং রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা মডেল কলেজের এক শিক্ষার্থী অংশ নিয়ে অকৃতকার্য হন।

সমাজ কল্যান মহিলা কলেজের অধ্যক্ষ আশরাফুল আলম বলেন, অকৃতকার্য শিক্ষার্থী নিয়মিত প্রতিষ্ঠানে আসে না। পরে শুনতে পেরেছি মেয়েটির বিবাহ হয়েছে। তাই লেখাপড়া ভালো করতে পারেনি।

মইদাম কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম বাবলু জানান, অকৃতকার্য শিক্ষার্থী খোদেজা খাতুন শুরুতে কলেজে নিয়মিত ছিলেন। পরে পরিবার থেকে বিবাহ দেওয়ায় কলেজে অনিয়মিত হয়ে পড়েন। ফলে পড়াশোনা ভালো করতে পারেনি।

কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ জানান, শতভাগ ফেল করা কলেজের ফলাফল যাচাই বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page