১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ ১০ জন গ্রেপ্তার বৃষ্টিতে ফের ডুবলো চট্টগ্রাম, শংকিত নগরবাসী পানছড়িতে ওএমএসের চাল-আটা বিতরণে ওজন কম দেওয়ার অভিযোগ, মেহনতি হতদরিদ্র মানুষদের কুতুবদিয়া কোস্ট গার্ডের অভিযান! মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় পাট কর্মকর্তার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ, মারধরের শিকার কেয়ারটেকার প্রেক্ষাপট: টাইগারদের কাছে হারের পর জরিমানা ও শাস্তির মুখে অস্ট্রেলিয়া দল সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ আরবি লাইপজিগের বিপক্ষে গোল করার পর মাঠে লুটিয়ে পড়লেন জামাল মুসিয়ালা কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫
আন্তর্জাতিক:
সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র
     
             

চট্টগ্রামের ফটিকছড়ীতে ‘লায়ন্স ক্লাব কসমো ভ্যালী’ এতিম ও দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য খাদ্য সামগ্রী প্রদান

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

আর্ত মানবতার কল্যান ও সেবায় নিবেদিত আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট- ৩১৫ বি-৪ এর আলোচিত ক্লাব ‘লায়ন্স ক্লাব অফ চিটাগাং কসমো ভ্যালী তাদের সেবা কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছে।১৮ নভেম্বর’২৩ ইং শনিবার দুপুরে লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী উত্তর চট্টগ্রামের ফটিকছড়ী উপজেলার জাহানপুর এলাকার প্রান্তিক জনপদের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফতেহপুর আমজাদিয়া খাদিজাতুল কুবরা(রঃ) বালক বালিকা মাদরাসা, হেফজখানা ও এতিমখানায় প্রায় ২৫০ জন ছাত্র ছাত্রীর জন্য শুকনো খাবার ও গাছের চারা বিতরণ করেছে। লায়ন্স ক্লাব অব চিটাগং কসমো ভ্যালী’র প্রেসিডেন্ট লায়ন মোহাম্মদ টিপু সোলতান চৌধুরী এমজেএফ-এর নেতৃত্বে একটি টিম দুপুরে মাদ্রাসায় হাজীর হয়ে ছাত্র ছাত্রীদের জন্য চাল, ডাল, তেল, পিঁয়াজ সহ বিভিন্ন শুকনো খাবার মাদ্রাসা কতৃপক্ষের কাঁছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’র প্রেসিডেন্ট লায়ন টিপু সোলতান চৌধুরী এমজেএফ-এর সভাপতিত্বে ক্লাবের সেক্রেটারী লায়ন এস এম আবুল কাশেম এর সঞ্চালনায় শুকনো খাদ্য সামগ্রী হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিষ্ট্রিক-৩১৫ বি-৪ বাংলাদেশের ইমিডিয়েট পাস্ট ডিষ্ট্রিক্ট গভর্নর, ‘লাভ অল-সার্ভ অল’ শ্লোগানের প্রবক্তা মানবিক ব্যক্তিত্ব লায়ন শেখ শামসুদ্দিন আহমেদ সিদ্দিকী পিএমজেএফ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন
ফতেহপুর আমজাদিয়া খাদিজাতুল কুবরা(রঃ) বালক বালিকা মাদরাসা, হেফজখানা ও এতিমখানায় পরিচালনা কমিটির সভাপতি বিশিষ্ঠ সমাজসেবক মোহাম্মদ মোরশেদুল করিম চৌধুরী, ইছাপুর বাদশা মিয়া চৌধুরী ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন চৌধূরী, ডিষ্ট্রিক রিজিয়ন চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ খোরশেদ আলম, ডিষ্ট্রিক চেয়ারপার্সন লায়ন কাজী মাহবুবুল আলম, কসমো ভ্যালী ক্লাব জয়েন সেক্রেটারী লায়ন মোহাম্মদ নেজাম উদ্দীন, লায়ন মোহাম্মদ সাইফুদ্দিন।প্রধান অথিতির বক্তব্যে লায়ন শেখ শামসুদ্দিন আহামদ সিদ্দিকী বলেন, ‘দুনিয়া হচ্ছে আখেরাতের শষ্যক্ষেত্র’ প্রত্যেক মানবসন্তানকে ইহকালের হায়াত অতিক্রম করে পরকালের অসীম অনন্ত জিবনের জন্য পাড়ি জমাতে হবেই। পরকালীন শান্তি, মুক্তি ও কল্যানের জন্য দুনিয়াবী জিন্দেগীতে নিজেদের আমল- আখলাক, কাজ-কর্মের মাধ্যমে প্রস্তুতি নিতে হবে। ব্যক্তিজিবনে পরিশূদ্ধতার পাশাপাশি যার যার সাধ্য অনুযায়ী আর্ত মানবতার সাহায্য ও কল্যানার্থে নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে। অন্যতায় কাল কেয়ামতের দিন সৃষ্ঠিকর্তার কঠিন হিসাব-নিকাশের পাকড়াও থেকে কারো ছাড় পাওয়ার সুযোগ থাকবেইনা। মহান সৃষ্ঠিকর্তার সন্তোষ্ঠি ও কল্যান লাভের প্রত্যাশায় লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ এর লায়ন সদস্যরা সে লক্ষ্যেই আজীবন কাজ করে চলছে।
লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’র প্রেসিডেন্ট লায়ন টিপু সোলতান চৌধুরী আর্ত মানবতার সেবা ও কল্যানার্থে কসমো ভ্যালী ক্লাবের সকল লায়ন সদস্যরা শুরু থেকে টীমস্প্রিট নিয়ে পরিপুর্ন একটি মানবিক টীম হয়ে কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্ত মনবতার সেবা, কল্যান ও সমাজ সচেতনতামুলক কার্যক্রমে ধারাবাহিকভাবে আত্মনিয়োগ করতে পারায় সকল লায়ন সদস্যদের ধন্যবাদ জানানোর পাশাপাশি ক্লাবের সার্বিক তৎপরতায় জেলা গভর্নর সহ সকল জেলা নেতৃবৃন্দদের উৎসাহ-অনুপ্রেরনা যোগানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিশেষ অথিতিবৃন্দ তাদের বক্তব্যে লায়ন্স ক্লাব অফ চিটাগং কসমো ভ্যালী’র ভূয়শী প্রশংসা করে কসমো ভ্যালী’র কার্যক্রমের সাথে সম্পৃক্ত থাকতে পেরে নিজেদের সন্তুষ্ঠি প্রকাশ করেন।এসময় অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ ও ছাত্রছাত্রীগনও উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট-৩১৫ বি-৪ এর সাবেক গভর্নর বিশিষ্ঠ মানবিক ব্যক্তিত্ব লায়ন শেখ শামসুদ্দিন আহামদ সিদ্দিকী পিএমজেএফ-এর দূরারোগ্য ব্যধি থেকে সুস্থতা এবং কসমো ভ্যালী ক্লাবের কর্মকর্তাদের কল্যানার্থে দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page