১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

উখিয়া রাজা পালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ।।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বার্তা পরিবেশক।। কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজা পালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অধ্যক্ষ নিয়োগে অনিয়মের অভিযোগ উত্থাপন করে অতিরিক্ত জেলা প্রশাসকের কাছে লিখিত আবেদন করেছেন মাদ্রাাসার জ্যেষ্ট শিক্ষক মোহাম্মদুল হক বাংলা প্রভাষক। এ বিষয়ে বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের কাছে অধ্যক্ষ নিয়োগের নানা অনিয়মের অভিযোগ করেন মা্দ্রাসার দাতা সদস্যরা।লিখিত অভিযোগ ও মাদ্রাসা সূত্রে জানা গেছে, সম্প্রতি উখিয়া উপজেলার রাজা পালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ আবুল হাসান আলী গত ২৮/০২/২০২২ ইংরেজি তারিখ ও উপাধ্যক্ষ খায়রুল বশর ২৮/০২/২০২১ ইংরেজি তারিখ অবসরে যাওয়ায় নিয়মানুযায়ী ০১/০৩/২০২২ ইংরেজি তারিখ হইতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন মাদ্রাসার সিনিয়র আরবি প্রভাষক মৌলানা আব্দুল হক তিনি অধ্যক্ষ পদে প্রার্থীতা করার জন্য ১০-০৯-২০২৩ ইংরেজি তারিখ পদত্যাগ করেন।তখন মাদ্রাসা গভর্নিং বোর্ড সরকারি নিয়মনীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এবং জ্যেষ্টতম শিক্ষক বাংলা প্রভাষক মোহাম্মদুল হক পাশ কাটিয়ে তার পদে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করেন আরবি প্রভাষক মাওলানা মো. আবুল ফজলকে। যা বেসরকারি শিক্ষা প্রতিষ্টান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা -২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যম্ত সংশোধিত) পরিপন্থী।এদিকে তিনি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালনকালে তিনি অধ্যক্ষ পদে গত ২৭/০৮/২০২৩ ইংরেজী তারিখ দৈনিক কালের কণ্ঠ ও দৈনিক আজকের দেশ বিদেশ পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন এবং নিজে একজন প্রার্থী হিসেবে আবেদনও করেন। এমনকি তার পরিচিত কয়েকজনসহ তার আপনজনকেও অধ্যক্ষ পদে আবেদন করান।অপর দিকে শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা থাকার পর ও আব্দুল হামিদ নামের এক প্রার্থীর আবেদন বাতিল করেছে বলেও জানা যা এজন্য তিনি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও মাদ্রাসা গভর্নিং বোর্ড বরাবর আবেদন করেন।এদিকে মাদ্রাসা গভর্নিং বোর্ড মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অমান্য ও জ্যেষ্টতা লংঘন করে মো আবুল ফজলকে বিধিবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে প্রদান করায় মাদ্রাসার জ্যেষ্টতম শিক্ষক বাংলা প্রভাষক মোহাম্মদুল হক বিগত ২৫ শে অক্টোবর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের বরাবরে একটি লিখিত আবেদন করিলে কিছুদিন নিয়োগ প্রক্রিয়া স্থগিত হয়।এদিকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো আবুল ফজল সুকৌশলে উর্ধ্বতন কর্তৃপক্ষকে মোটা অংকের বিনিময় ম্যানেজ করে ফের নিয়োগ প্রক্রিয়া শুরু করেন এবং আগামী ১৮ নভেম্বর নিয়োগ পরীক্ষার দিন ধার্য্য করা হয় বলে জানান মাদ্রাসার জ্যেষ্টতম শিক্ষক বাংলা প্রভাষক মোহাম্মদুল হক অবিলম্বে উখিয়া রাজা পালং এমদাদুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় অধ্যক্ষ পদে নিয়োগ প্রক্রিয়া বন্ধসহ মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নীতিমালা অমান্য ও জ্যেষ্টতা লংঘন করে মো আবুল ফজলকে বিধিবহির্ভূতভাবে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব থেকে অপসারণের জন্য মাননীয় শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন মাদ্রাসার জ্যেষ্টতম শিক্ষকবৃন্দ। মা্দ্রাসার অধ্যক্ষ পদপ্রার্থী মোহাম্মদ আবদুল হামিদ বলেন, ‘এতদিন মাদ্রাসাটি ভালো চলছিল। অনেক আলোর মুখও দেখেছে। কিন্তু ভারপ্রাপ্ত অধ্যক্ষ হয়ে মো. আবুল ফজল যোগ্যদের সুযোগ না দিয়ে নিজেই এককভাবে অধ্যক্ষ পদে নিয়োগ পেতে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। আমরা তার এই অপকর্মের তীব্র নিন্দা জানাই। ’অভিযোগের বিষয়ে মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল ফজল বলেন, ‘আমি একজন প্রার্থী মাত্র। আমার সব ধরনের যোগ্যতা আছে বলেই আমি দরখস্ত করেছি। তাই আমি পরীক্ষায় অংশগ্রহণ করবো। নিয়োগ বোর্ড যোগ্য মনে করলে আমাকে নিয়োগ দিবে, যোগ্য মনে না হলে নিয়োগ দিবে না। এখানে আমার কোনো ষড়যন্ত্র নেই। যারা আমার নামে মিথ্যে অভিযোগ দিয়েছে তারা সঠিক বলেনি।’

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page