১লা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১  পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা ফেসবুকে ভুয়া গ্রুপের প্রতারণা: বাঁশখালীর আরিফের সিন্ডিকেটে নিঃস্ব হচ্ছে সাধারণ মানুষ রুহিয়ায় ব্লাড ব্যাংকের উদ্যোগে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প
আন্তর্জাতিক:
সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক
     
             

রাজশাহীতে দুই চিকিৎসক খুন, আইনশৃঙ্খলার অবনতি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীতে পৃথক দুটি ঘটনায় দুজন চিকিৎসক খুন হয়েছে। পৃথক দুই ঘটনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে  রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের একজন চিকিৎসক ও অপর আরেক ঘটনায় গ্রাম্য চিকিৎসক নিহত হয়।
রবিবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গ্রাম্য চিকিৎসকের দোকান থেকে তাঁকে অপহরণ পূর্বক হত্যা করে রাজশাহী সিটি হাটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। পরে তাঁকে রামেক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপর ঘটনায়
রাত পৌনে বারোটার দিকে চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে রাজশাহী নগরীর বর্ণালীর মোড়ে রামেক চিকিৎসককে ছুরিকাঘাত করা হলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ২ টায় তিনি মারা যান। বিষয় দুটি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ এএসআই মুকুল হোসেন।ইসলামী ব্যাংক হাসপাতালে নিহত চিকিৎসকের নাম কাজেম আলী আহমেদ। তিনি চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ। কাজেম আলী ৪২ তম বিসিএস ক্যাডার। তার গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের দেবী নগরে।নিহত অপর গ্রাম্য চিকিৎসক হলেন, ডা: দুলাল হোসেন। তিনি গ্রাম্য চিকিৎসক ছিলেন। রাজশাহী কৃষি কলেজ সংলগ্ন কৃষ্টগঞ্জের বাইপাসে তাঁর ফার্মেসি আছে। তিনি চন্দ্রিমা থানাধীন কেচুয়াতৈল গ্রামের ছমির উদ্দিনের ছেলে। হাসপাতাল সূত্র মতে, ডা: কাজেম আলী রাজশাহী ইসলামী ব্যাংক হাসপাতালে লেখাপড়া শেষে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং পপুলার ডায়াগনস্টিক সেন্টারে নিয়মিত রোগী দেখতেন তিনি । রাজশাহীতে যে কয়জন চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ রয়েছেন তাদের মধ্যে ডা. কাজেম আলী অন্যতম। প্রতিদিনের মত রবিবার লক্ষ্মীপুরে অবস্থিত পপুলার ডায়াগনস্টিক সেন্টারে তার চেম্বার শেষে বাড়িতে ফেরার পথে বর্ণালীর মোড়ে তার মোটর সাইকেলের গতি রোধ করে একদল দুর্বৃত্ত। এসময় তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় ওই সন্ত্রাসীরা।পরে রাস্তা থেকে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান।রাজপাড়া থানার ওসি বলেন, লক্ষ্মীপুরের পপুলার হাসপাতাল থেকে ডা: কাজেম মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে  মাইক্রোবাস আরোহী দুর্বৃত্তরা তার গতিরোধ করে, এরপর ধারালো অস্ত্রের  আঘাত করে পালিয়ে যায়। এ সময় তার সঙ্গে থাকা এক ব্যক্তি আহত হন। তাকে  রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হত্যার রহস্য  ও মোটিভ সম্পর্কে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। এঘটনায় রাজপাড়া থানায় একটি হত্যা মামলা হয়েছে। অপর ঘটনায় রাজশাহী কৃষি কলেজ সংলগ্ন কৃষ্টগঞ্জের গ্রাম্য ডাক্তার দুলালকে সাদা পোশাকে একদল মুখোশধারী মাইক্রোবাসে করে তাকে ফার্মেসী থেকে উঠিয়ে নিয়ে যায়। পরে সিটি হাটে তাঁর লাশ পাওয়া যায়।
শাহমুখদুম থানার ওসি ঈসমাইল হোসেন বলেন, ঘটনাটি মুলত চন্দ্রিমা থানা এলাকার কৃষ্টগঞ্জ গ্রামের। সেখান থেকে তিনজন মুখোশধারী সাদা পোশাকে অস্ত্রের মূখে ঐ গ্রাম্য চিকিৎসককে অপহরণ করেন। পরে আমার শাহমুখদুম থানা এলাকার সিটিহাটে তাঁর লাশ ফেলে রেখে যায়। আমরা তাঁর লাশ উদ্ধার করে রামেক হাসপাতালে নিয়ে যাই। এ বিষয়ে চন্দ্রিমা থানার ওসি মাহাবুবুর রহমান বলেন গ্রাম্য চিকিৎসক হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দ্রুত আসামীদের গ্রেফতার করা হবে। ইতোমধ্যে একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।এসব বিষয়ে নগরীর সুধীজনরা বলছেন, রাজশাহীতে সম্প্রতি অপরাধীদের অভয়ারণ্য তৈরী হয়েছে। চুরি, ছিনতাই, মাদক, কিশোর গ্যাং অপরাধ প্রবণতা বৃদ্ধি পেয়েছে। ছিনতাইকারী অস্ত্রের আঘাতে দুই কলেজ ছাত্র নিহত হয়েছে। এরপর আবারও একই দিনে দুই চিকিৎসক নিহত হয়। প্রতিদিন কোথায়ও না কোথায় চুরি, ছিনতাইয়ের ঘটনা ঘটছে। মাদকাসক্তরা প্রতিনিয়ত নানা অপরাধে জড়িয়ে পড়ছেন। দ্রুত প্রশাসন এ বিষয়ে তৎপর না হলে অপরাধ অনেক গুনে বৃদ্ধি পাবে। আইনশৃঙ্খলার চরম অবনতি হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

পীরগঞ্জে শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্য পীরগঞ্জ থানার উদ্যেগে মত-বিনিময় সভা
দোয়ারাবাজারে সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করতে তিনবোনের স্ট্রাম্পে টিপছাব স্বাক্ষর আদায়, দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
শাহপরীতে কোস্ট গার্ডের অভিযানে ৩০ হাজার ইয়াবা জব্দ
চাঁদাবাজ ধরতে গিয়ে অতর্কিত হামলা ১২ পুলিশ সদস্য গুলিবিদ্ধ অস্ত্রসহ আটক ১ 
পটিয়ার সংসদ সদস্য এনামের পরিদর্শন কক্ষ উদ্বোধন
সাতকানিয়ায় গাঁজা সেবনরত অবস্থায় ১ জনের ৭ দিনের কারাদণ্ড
কক্সবাজার জেলা পরিষদের কর্মসম্পাদন কমিটির সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জের জামালগঞ্জে বিআইডব্লিউটিএ ও ব্যবসায়ীদের দ্বন্ধ অবসানে প্রশাসনের সভা

You cannot copy content of this page