২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সখিপুরে বাউলগানের আসরে প্রকাশ্য জুয়ার আড্ডা, গ্রেফতার- ৪

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ আঃ লতিফ মিয়া সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:

টাঙ্গাইলের সখিপুর উপজেলার কচুয়া গ্রামের দেলোয়ার হোসেনের বাড়িতে ২৪ অক্টোবর (মঙ্গলবার) রাতে বাৎসরিক ওরশ মাহফিলে বাউল গানের আয়োজন করা হয়। এ বাউল গানের আড়ালে প্রকাশ্যেই জুয়ার আসর বসিয়ে জুয়া খেলা চলতে থাকে। এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) জানতে পেয়ে তাৎক্ষণিক সখিপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দ্রæত ঘটনাস্থলে গিয়ে ঘনটনাটি নিজে দেখতে পেয়ে তাৎক্ষনিক ৪ জন জুয়ারিকে হাতেনাতে গ্রেফতার করেন। পরে বাউল গানের আসরে উপস্থিত দর্শক ও আয়োজকদের উদ্দেশ্য তিনি সংক্ষিপ্ত এক বক্তব্য রাখেন। বক্তব্যে ওসি শেখ শাহিনুর রহমান বলেন,”আমি আপনাদের সখিপুর থানায় নতুন এসেছি,এসেই এই মেসেজটি দিয়েছি যে,আমার দায়িত্ব থাকাকালীন সময়ে সখিপুরে কোনো প্রকার মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপ মেনে নেয়া হবেনা। কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় এভাবে একটি বাউল গানের আড়ালে প্রকাশ্য জুয়া বসিয়ে চরম অন্যায় করা হয়েছে,যা মেনে নেয়া সম্ভব নয়। আজকের পর থেকে সখিপুর থানা অঞ্চলে এমন ধৃষ্টতা কেউ দেখানোর চেষ্টা করবেন না, কেউ দেখালে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে বাধ্য হবো। মাদক, জুয়া ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে যারাই জড়িত তাদের কাউকে কোনো রকম ছাড় দেয়া হবেনা। সে যত প্রভাবশালীই হোক,মনে রাখবেন আইনের হাতের চেয়ে অপরাধীর হাত লম্বা নয়”। গ্রেফতারকৃত জুয়ারি (১) এরশাদ আলী পিতা- সুমেস উদ্দিন (২) শহিদুল ইসলাম পিতা- সাকিমুদ্দিন (৩) সবুজ মিয়া পিতা- এবাদুল্লাহ (৪) রাসেল শেখ পিতা- হযরত আলী, সর্ব সাং কচুয়া পূর্ব পাড়া সখিপুর টাঙ্গাইল। সখিপুর থানার মামলা নং ৫৬,৫৭,৫/৫৯ তারিখ:২৫/১০/২৩ইং এর মূলে আজ সকালে আসামিদের টাঙ্গাইলে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন সখিপুর থানা পুলিশ।
ওসি শেখ শাহিনুর রহমানের এমন উদ্যোগে ইতিমধ্যেই সারা সখিপুরে আলোড়ন সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও এখন ওসির সেই বক্তব্যের ভিডিও ভেসে বেড়াচ্ছে। সাধারণ জনগণের মুখে চায়ের টেবিলে অসি শেখ শাহীনুর রহমানের প্রশংসা চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page