১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

জৈন্তাপুরে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দূর্গা উৎসবের আনুষ্ঠানিকতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু জৈন্তাপুর উপজেলা প্রতিনিধি

জৈন্তাপুরে বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে সম্পন্ন হলো শারদীয় দূর্গা উৎসব ২০২৩এর আনুষ্ঠানিকতা। এ বছর কোথায় কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ভাবে উপজেলার ২৩টি পূজা মন্ডপে সম্পন্ন হলো শারদীয় দূর্গা উৎসব।মঙ্গলবার (২৪শে অক্টোবর) বিজয়া দশমীর দিনে পৃথক পৃথকভাবে বিভিন্ন মন্ডপে প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন হয়। বেলা ১ ঘটিকার সময় চারিকাঠা সরুখেল বিশ্ব হরি দেবালয় সার্বজনীন পূজা মন্ডপে সংলগ্ন পুকুরে প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে সম্পন্ন করা হয় দূর্গা উৎসবের সমাপ্তি । বিষয়টি নিশ্চিত করেন মন্ডপের সাধারণ সম্পাদক শ্রী সুজিদ কুমার দে।এছাড়াও দূপুর আড়াইটা থেকে বিকেল চারটার মধ্যে বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা বিসর্জ্জনের মধ্য দিয়ে সম্পন্ন করা হয় পূজার আনুষ্ঠানিকতা। শ্রী শ্রী দূর্গা মন্দির শ্রীপুর চা বাগান মন্ডপের সভাপতি সন্জয় রায় জানান, তারা শ্রীপুর রাংপানি নদীতে প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন। একইভাবে কেন্দ্রী সার্বজনীন পূজা মন্ডপের সভাপতি কার্তিক দেব জানান তাদের মন্ডপ সংলগ্ন বাত্তিখালে প্রতিমা বিসর্জ্জন সম্পন্ন হয়। 

সারিঘাট শ্রী শ্রী রামেশ্বর শিব মন্দির পূজা মন্ডপের সাধারণ সম্পাদক বিজেন দেব জানান বিজয়াদশমীর দিন সারী নদীতে প্রতিমা বিসর্জ্জনের মাধ্যমে এবছর শারদীয় দূর্গা উৎসবের আনুষ্ঠানিকতা তারা সম্পন্ন করেছেন।জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম পিপিএম বলেন, পুরো উপজেলার পূজা মন্ডপের সুষ্ঠু ভাবে আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। প্রতিমা বিসর্জ্জন শেষে আগত পূজারী ভক্তদের মন্ডপ থেকে বাড়ী ফিরে যাওয়া পর্যন্ত পুলিশের টিম উপস্থিত ছিলো। তিনি সুষ্ঠুভাবে দূর্গা পূজা সম্পন্ন হওয়ায় এবং পুলিশকে সার্বিক সহোযোগিতা করায় উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আল বশিরুল ইসলাম বলেন, সকলের সার্বিক সহোযোগিতায় সৌহার্দ্যপূর্ণ ভাবে এ বছর জৈন্তাপুরে পূজা উৎযাপন অনুষ্ঠিত হয়েছে। তিনি সুষ্ঠু ভাবে পূজা উৎযাপন সম্পন্ন করায় উপজেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ, আনসার, বিজিবি সহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।তিনি আরো বলেন, এ বছর শারদীয় দূর্গা উৎসব শুরু হওয়ার পূর্ব থেকে স্হানীয় সাংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি সার্বিক খোঁজ খবর রেখেছেন। তিনি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ সকলের সার্বিক সহোযোগিতায় পূজা উৎযাপনের নির্দেশনা প্রদান করেছিলেন এবং পূজা চলাকালীন সময় সর্বদা খোঁজ খবর রেখেছেন।সেই সাথে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন হওয়ায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাছাড়া উপজেলা সার্বজনিন পূজা উৎযাপন পরিষদের নেতৃবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলকে প্রশাসনকে সহযোগিতা করার ধন্যবাদ জানান।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page