১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

রংপুর রেঞ্জ পরিচালক কর্তৃক কুড়িগ্রামের বিভিন্ন পুজামন্ডপের আইন-শৃংখলা পরিস্থিতি পরিদর্শন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

কুড়িগ্রাম প্রতিনিধি 

কুড়িগ্রাম জেলার বিভিন্ন উপজেলার পুজা মন্ডপে আইন-শংখলা রক্ষায় নিয়োজিত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাদের শৃংখলা ও দায়িত্ব পালন কার্যক্রম পরিদর্শন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রংপুর রেঞ্জের পরিচালক মোঃ আব্দুস সামাদ, বিভিএম, পিভিএমএস। এসময় তিনি দায়িত্ব পালনকারী সদস্যদের খোঁজ-খবর নেন। সুন্দরভাবে দায়িত্ব পালন করার জন্য সদস্য-সদস্যাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং বিসর্জন না হওয়া পর্যন্ত সুষ্ঠুভাবে দায়িত্বপালন করার জন্য দিক-নির্দেশনা প্রদান করেন। তিনি কুড়িগ্রাম সদরের কালিবাড়ী সার্ব জনীনকেন্দ্রীয় পুজামন্ডপে পৌছালে পুজা মন্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যগণ তাকে ফুল দিয়ে বরণ করেন। এসময় বাংলাদেশ আনসার ও ভিডিপি পক্ষ থেকে পরিচালক পুজা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ কমিটির অন্যান্য সদস্যদেরকে ফুল ও মিষ্টি দিয়ে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, কুড়িগ্রামের জেলা কমান্ড্যান্ট মোঃ নাহিদ হাসান জনি, সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ ইবনুল হক ও আনসার ও ভিডিপি রংপুর রেঞ্জের সহকারী পরিচালক আছাদুজ্জামান, সার্কেল অ্যাডজুট্যান্ট মাহবুব উজ জামান, কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন।এবছর কুড়িগ্রাম জেলার ৯টি উপজেলায় ৫৪৮টি পুজামন্ডপে ১০৫ পিসি, ৫৪৮ জন এপিসি, ১৭৪৯ জন ভিডিপি পুরুষ সদস্য এবং ১০৯৬ জন ভিডিপি মহিলা সদস্যা সর্বমোট ৩৪৯৮ জন আনসার ও ভিডিপি সদস্য পুজা মন্ডপের আইন-শৃংখলা রক্ষার কাজে নিয়োজিত আছেন। পুজামন্ডপ পরিদর্শন শেষে পরিচালক রংপুর রেঞ্জ কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে চলমান ৪র্থ ধাপ অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ও বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page