১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ ক্রীড়া প্রতিমন্ত্রীর বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সৌদি আরবের তিন বিশ্ববিদ্যালয়ের বড় সাফল্য দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা আজকের দিনের গুরুত্বপূর্ণ ৫ খবর: সরকারি বেতন বৃদ্ধি ও তারেক রহমানের ভারত সফর পরীক্ষা শেষে অভিনয়ে ফিরলেন মাফতুহা জান্নাত জীম হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি গঠনের উদ্যোগ
আন্তর্জাতিক:
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি
     
             

চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো শেখ রাসেল দিবস

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ ছেলে শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী ও শেখ রাসেল দিবস ২০২৩ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে।সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শেখ রাসেল চত্ত¡রে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এসময় অন্যান্য সরকারি দপ্তরের পক্ষ থেকেও ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে ১০.১৫টায় দিবসটি উপলক্ষ্যে শেখ রাসেল চত্ত¡রে বর্ণাঢ্য র‌্যালি শেষ করে চট্টগ্রাম জেলা প্রশাসন।

আলোচনা সভার শুরুতে শেখ রাসেল দিবসউপলক্ষ্যে বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কাটে। এসময় অতিরিক্ত জেলা প্রশাসকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।এসময় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার মোঃ তোফায়েল ইসলাম বলেন, আজকের শিশুরা শেখ রাসেলের আদর্শ ধারণ করে বড় হয়ে উঠবে। আমার প্রত্যাশা তারাই ২০৪১ সালের সমৃদ্ধ সোনার বাংলাকে প্রতিনিধিত্ব করবে। শেখ রাসেল আজকে বেঁেচ থাকলে বাংলাদেশ আরেকজন প্রতিভাবান রাজনৈতিক ব্যক্তি পেত। নয়মাস যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন করে আমরা পৃথিবীতে যে গৌরব অর্জন করেছি, ১৫ আগস্টের নির্মম হত্যাকান্ড সে গৌরবকে হেয় প্রতিপন্ন করেছে।তিনি আরো বলেন এমন নৃশংস হত্যাকারীদের বিচার করা যাবে না এমন আইন পাশ করা হয়েছিল। যা পৃথিবীতে আর কোথাও নজির নেই। তখন বাংলাদেশ গভীর অন্ধকারে ডুবে গিয়েছিল। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে অন্ধকারকে দূরীভুত করে দেশকে আলোর অভিমুখে নিয়ে গেছে।অতিরিক্ত ডিআইজি প্রবীর কুমার রায় তাঁর বক্তব্যে বলেন, জন্মদিন আনন্দের হলেও এ জন্মদিনে বেদনার ভারটা অনেক বেশি। কেননা শেখ রাসেলকে যখন হত্যা করা হয় তখন তিনি ক্লাস ফোরের একজন ছাত্র ছিলেন। জীবনটাকে উপভোগ করার সময়ও পাননি। আজকে শেখ রাসেল দিবসে আমরা সবাই অঙ্গীকারবদ্ধ হইযে, যার যার অবস্থান থেকে সবাই একসাথে কাজ করে দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাব।অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, বঙ্গবন্ধু প্রায়ই জেলে থাকার কারণে শেখ রাসেলের সাথে একটা দুরত্ব তৈরি হয়। তাই যখনই জেলে যেত দেখা করার জন্য সেখান থেকে আর আসতে চাইত না। বাবাকেসহ নিয়ে আসতে চাইত। আজকের ছোট শিশুদের মাঝে শেখ রাসেলের স্মৃতি ছড়িয়ে দেয়ার জন্য আমরা এ দিবস পালন করছি। শেখ রাসেল দ্বীপ্তিময়, নির্ভীক নির্মল দূর্জয়।চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি এবং জেলা শিশু একাডেমিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা শেখ রাসেল দিবস উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিজয়ী শিশুদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়েছে।দিবসটি উপলক্ষ্যে সকাল ১০.৩০টায় কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হয়েছে।অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবদুল মালেক’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্যে রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ সুপার এ. এন. এম ওয়াসিম ফিরোজ, ভারপ্রাপ্ত কমান্ডার, জেলা ইউনিট কমান্ড, বীর মুক্তিযোদ্ধা এ কে এম সরওয়ার কামাল বক্তৃতা করেন। এসময় ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিকসহ সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ ক্রীড়া প্রতিমন্ত্রীর
দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য
উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ
উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী
দোহাজারী হাইওয়ে থানার ওসির বিরুদ্ধে বেপরোয়া চাঁদাবাজির অভিযোগ
বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

You cannot copy content of this page