৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা উত্তর সাতকানিয়া থানা গঠনে ডিসিকে আইনজীবীদের স্মারকলিপি জাতীয় সাংবাদিক সংস্থার সুনামগঞ্জ জেলা কমিটি অনুমোদন ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে চন্দনাইশ বিএনপিতে বিভক্তির আভাস রুহিয়া উপজেলার মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত ইউএনও’র সঙ্গে টেলিভিশন সাংবাদিক ফোরামের সাক্ষাৎ
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বাঘার রুস্তমপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর আঘাতে আহত গৃহবধূ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাজশাহী ব‍্যুরোঃ

রাজশাহীর বাঘার রুস্তমপুরে প্রতিবেশীর করা আঘাতে এক গৃহবধূর আহতের ঘটনা ঘটেছে। রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার সময় আড়ানী পৌরসভার ৯ নং ওয়ার্ডের পূর্ব ভারতিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শিখা বেগম নামের আহত ওই গৃহবধু পূর্ব ভারতিপাড়া গ্রামের রেজাউল করিমের স্ত্রী বলে জানা যায় । এ বিষয়ে ভুক্তভোগী শিখা বেগম বাদী হয়ে ৪ জন কে সাক্ষী করে জেলা রাজশাহীর বিজ্ঞ বাঘা থানা আমলী আদালতে দন্ড বিধির ১৪১/ ১৪৩/ ৩২৩/ ৩২৫/ ৩৭৯/ ৩৫৪/ ৩০৭/ ৫০৬ (২)/ ৩৪ ধারায় মামলা দায়ের করেন। মামলা নং-মামলা নং-৬২০ সি/২০২৩ (বাঘা)। এ ঘটনায় একই এলাকার মৃত আবু সরদারের ছেলে আন্টু (৬০), আন্টু’র ছেলে বুলুবুল ও আলমগীর, বুলবুলের স্ত্রী শিলা বেগম এবং আন্টুর স্ত্রী রোকেয়া সহ মোট ৫ জন কে আসামী করে আদালতে এজাহার দাখিল করা হয়।জানা যায়, শিখা বেগমের ৩ মেয়ে ১ ছেলে রয়েছে এর মধ্যে ছোট মেয়ে সুমাইয়া (৭)।সুমাইয়া একজন দৃষ্টি প্রতিবন্ধী। তাদের প্রতিবেশী আন্টুর ছেলে বুলবুলের মেয়ে ফারজানার সাথে খেলাধুলা করে। সে দিন ফারজানার ব্যাবহৃত স্যান্ডেল খুঁজে না পেয়ে সুমাইয়া নিয়েছে ভেবে আন্টু ও তার ছেলে বুলবুল মিলে সুমাইয়া কে টেনে হিচড়ে জোরপূর্বক বাড়ির ভেতর নিয়ে যাচ্ছিল। এমন সময় শিখা বেগম দেখতে পেয়ে প্রতিবাদ করলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। কথা কাটা কাটির এক পর্যায়ে আন্টু ও তার স্ত্রী এবং ২ ছেলে ও ছেলের বৌ মিলে শিখার মাথার চুল ধরে বিবস্ত্র করে মাটিতে ফেলে কিল ঘুষি মারতে থাকে। এ সময় তার গলায় থাকা ৫০ হাজার টাকা মূল্যের ৮ আনা ওজনের স্বর্ণের চেন কেড়ে নেয়। বাড়াবাড়ি করলে প্রাণ নাশের হুমকি দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে আন্টু ও তার লোকজন। শিখার আত্নচিৎকারে এলাকার লোকজন ছুটে এসে গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং চিকিৎসা করে। আন্টু ও তার লোকজনের যৌথ মারধরে শিখা বেগমের উভয় ঠোটে গুরুত্বর ফুলা জখম ও উপর ঠোটে ৪টি সেলাই সহ সামনের দুই দাঁত নড়ে যায়।নাম প্রোকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন ব্যাক্তি জানান, আন্টু নামের অর্থলোভী এই ব্যাক্তি একজন সুদে কারবারি। সুদের এই অবৈধ টাকার গরমে তিনি মানুষকে মানুষ মনে করেন না। ছোট খাটো যে কোন বিষয়ে মানুষের সাথে দন্দ ফ্যাসাদ সৃষ্টি করে। তার এমন আচরণে এলাকার মানুষ অতিষ্ট।এ বিষয়ে জানতে চাইলে আন্টু বলেন, আমি তাকে মারিনি অতিরিক্ত রাগের বশে একটা ধাক্কা দিয়েছি। এ ধাক্কায় টিনের সাথে লেগে রেজাউলের স্ত্রী শিখার ঠোঁট কেটে গেছে।শিখা বেগমের স্বামী রেজাউল করিম জানান, ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না, একা পেয়ে আমার স্ত্রী কে আন্টু ও তার পরিবারের লোকজন প্রচন্ড মেরেছে। গুরুত্বর আহত অবস্থায় চিকিৎসার জন্য বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আমার স্ত্রীর মুখের ভেতরে ৪ টি সেলাই দেওয়া হয়েছে।এ বিষয়ে আড়ানী পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মোশাররফ হোসেন লিটন বলেন, ঘটনার বিষয়ে আমি লোক মুখে শুনেছি। তবে উভয় পক্ষের কেউ এখনও আমাকে জানায়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page