১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ গাজীপুরের কালীগঞ্জে নৈশপ্রহরীর অভাবে অরক্ষিত প্রাথমিক বিদ্যালয়, দেওতলা স্কুলে বড় ধরনের সম্পদ সংক্রান্ত ঘটনায় আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়: বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছে বাংলাদেশ হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক দেশে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ: সাত মাসে বড় পরিসরে সহিংসতার তথ্য আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের সমীকরণে বড় পরিবর্তন
আন্তর্জাতিক:
কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন ইরানের সেনাপ্রধান, দিলেন কঠোর হুঁশিয়ারি সৌদিতে নিলামে ৪ কোটি ৩৫ লাখ টাকায় বিক্রি হলো বিরল সাদা বাজপাখির ছানা প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া
     
             

বাঘায় শেষ হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাজশাহী ব্যুরো:

প্রতিবছরের ন্যয় এবারও রাজশাহীর বাঘাতে অনুষ্ঠিত হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা ২০২৩। গত বৃহস্পতিবার (১১ অক্টোবর) উপজেলার গড়গড়ি ইউনিয়নের ব্যাংগাড়ি গ্রামে (পদ্মাপাড়) ইউপি চেয়ারম্যান রবিউল ইসলামের আয়োজনে এই মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি। তবে এই মেলাটির সবচেয় জনপ্রিয় খেলা হচ্ছে নৌকা বাইচ। প্রতিবছর ব্যাংগাড়ি গ্রামের পদ্মাপাড়ে এই মেলা অনুষ্ঠিত হয়। মেলায় তিন দিন ব্যাপী এই খেলাটিতে ৫ টি দল অংশ গ্রহন করে এবং দুইটি ক্যাটাগরিতে সাজানো হয়। দলগুলো হলো, ১। গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে আগত ভাইবোন স্বপ্নতরী। এই দলের মালিক বাঘার ব্যাংগাড়ি গ্রামের শাহ আলম, ২। মাগুরা থেকে আগত ময়ূরপঙ্খি। এই দলের মালিক আশরাফপুর গ্রামের শহিদুল ইসলাম ৩। ঝিনাইদহ থেকে আগত মানিকতরী। এই দলের মালিক মোঃ হুসায়ুন, ৪। কুষ্টিয়া দাদাপুর থেকে আগত সোনারতরী একাত্তর। এই দলের মালিক লালপুর দুরদুরিয়া গ্রামের আরিফুল ইসলাম, ৫। শাহজাদপুর থেকে আগত সোনারতরী। এই দলের মালিক বাঘার খায়েরহাট গ্রামের মন্জুরুল ইসলাম বুদু।মেলার শেষদিন অর্থাৎ শনিবার (১৪অক্টোবর) ফাইনাল খেলায় ৭৫ হাত নৌকায় চ্যাম্পিয়ন হয় সুদুর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া থেকে আগত ভাইবোন স্বপ্নতরী এবং রানার্সআপ হয়েছে ঝিনাইদহ থেকে আগত মানিকতরী। অপরদিকে ৭০ হাত নৌকায় চ্যাম্পিয়ন হয়েছে মাগুরা থেকে আগত ময়ূরপঙ্খি। রানার্সআপ হয়েছে কুষ্টিয়ার দাদাপুর থেকে আগত সোনারতরী ৭১। এসময় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী আলহাজ্ব শাহরিয়ার আলম এমপি। পুরষ্কার বিতরণ শেষে শাহরিয়ার আলম এমপি বলেন, এই নৌকা বাইচ খেলা শত বছরের অধিক ঐতিহ্যবাহী খেলা। এই খেলাটি ছোট বড়, নারী পুরুষ সবাই উপভোগ করে থাকেন। আজকে এই মেলাটি এতসুন্দর ভাবে করতে পেরেছি শুধু আপনাদের সহযোগিতার কারনে। এই সরকার জনবান্ধব সরকার। এই সরকার উন্নয়নের সরকার। আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে আবারও ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। তানাহলে দেশ আবারও মুখথুবড়ে পড়বে। সবশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। এসময় উপস্থিত ছিলেন, বাঘা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার, চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল দেওয়ান, মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ রকুনুজ্জামান রেন্টু, গড়গড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আনিসুর রহমান, মেলা কমিটির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খাজা, নৌকা বাইচ মেলা সমন্বয়কারি মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page