২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

বাঁশখালীর খ্যাতিমান শিক্ষক মাস্টার ইউনুস’র ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, বাঁশখালী(চট্টগ্রাম)

চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার প্রথিতযশা শিক্ষক, সমাজে প্রতিষ্ঠিত অনেক সরকারী বেসরকারী কর্মকর্তা, রাজনীতিবীদ, ব্যবসায়ী ও সমাজসেবকের শিক্ষাগুরু আলহাজ্ব মাস্টার মোহাম্মদ ইউনুস ইন্তেকাল করেছেন, (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিওন)। ১৪ অক্টোবর’২৩ ইং শনিবার রাত ১১.৩০ টার সময় রত্নপুরস্থ তাঁর গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করে পরকালের উদ্দেশ্যে পাড়ি জমান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর এবং তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ পুত্র, ৩ কন্যা, আত্মীয় স্বজন সহ বহু গুনগ্রাহী রেখে যান। ব্যক্তি জিবনে তিনি সৎ, সদালাপী, বিনয়ী, ধার্মিক ছিলেন এবং সাধারন জিবন যাপন করতেন, তাঁর মৃত্যুতে এলাকার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। ১৫ অক্টোবর রবিবার মরহুমের গ্রামের বাড়ি রত্নপুরে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে বলে মরহুমের মেঝ কন্যা রিফাত সুলতানার জামাতা চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত লেখক ও কলামিস্ট নুরুল মোহাম্মদ কাদের নিশ্চিত করেছেন।মরহুম মাস্টার ইউনুস উপজেলার বাহারচড়া ইউনিয়নের রত্নপুর গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে ১৯৫০ সালে জন্মগ্রহন করেন। ১৯৭২ সালে চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পুলস্থ আবুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পেশাগত জিবনে চট্টগ্রাম নগরী সহ মফস্বলের বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হিসাবে সুনাম সুখ্যাতির সাথে দায়িত্ব পালন করে সর্বশেষ নিজ উপজেলার পশ্চিম বাঁশখালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদ হতে ২০০৯ সালে অবসর নেন। শিক্ষকতা জিবনে তিনি বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
তিনি দুই ছেলে ও তিন মেয়ের গর্বিত পিতা।চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত বিশিষ্ট লেখক ও কলামিস্ট নূরুল মুহাম্মদ কাদেরের শ্বশুর তিনি। তার বড় সন্তান জোবায়ের রহমান তৌহিদ চট্টগ্রাম জেলা রেজিস্ট্রার-এর কার্যালয়ে এবং ছোট সন্তান আনিসুর রহমান জাবেদ ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে কর্মরত। ১ম কন্যা মর্জিনা সুলতানার জামাতা মোহাম্মদ জাহাঙ্গির আলম চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এবং ছোট কন্য ফারজানা সুলতানার জামাতা গিয়াস উদ্দিন বাংলাদেশ পুলিশে কর্মরত আছেন।মরহুম আলহাজ্ব মাস্টার মোহাম্মদ ইউনুসের মৃত্যুতে তাৎক্ষনিকভাবে শোক প্রকাশ করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন, মরহুমের ছাত্র বাহারচড়া ইউনিয়নের কৃতি সন্তান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব নুরুজ্জামান, কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন, কক্সবাজার জেলা রামু উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আখতার জাবেদ, চট্টগ্রাম জেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা আলহাজ্ব মোহাম্মদ ইউনুস, চট্টগ্রাম জেলা নাজির ও দি অফিসার্স কো অপারেটিভ সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, মরহুমের বাল্যকালের বন্ধু সাবেক মন্ত্রী বাঁশখালী থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য মরহুম আলহাজ্ব জাফরুল ইসলামের বড় পূত্র চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ আলমগীর চৌধুরী বাপ্পা ও ছোট সন্তান মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, বাঁশখালী উপজেলার বিএলএফ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আবু ইউসুফ চৌধুরী, গন্ডামারা বড়ঘোনা উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি বিশিষ্ট সমাজসেবক, বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব নুরুল আবছার চৌধুরী ও বড়ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুমের সহকর্মী মাস্টার মোসাদ্দেক হোসেন, বাঁশখালী প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক সিনিয়র সাংবাদিক এনামুল হক রাশেদী, ক্রিড়া সম্পাদক মানবজমিন বাঁশখালী প্রতিনিধি ও সিটি নিউজ২৪- এর সম্পাদক সাংবাদিক মুহাম্মদ মহিউদ্দিন, ৩ নং খানখানাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, চট্টগ্রাম নগরীর জাম্বুরী মাঠ সরকারি বহুতলা কলোনিস্থ সম্প্রীতি পরিষদ এর সভাপতি জাকির হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল আজিজ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page