৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সখিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন। বন্যায় চট্টগ্রামে সর্বস্ব হারানো কৃষক-খামারিরা পর্যাপ্ত প্রণোদনা না পাওয়ার অভিযোগ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, অবাধ ও সুষ্ঠু নির্বাচন, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের অধিকার নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবীতে সুনামগঞ্জ জেলা বিএনপির অনশন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা জন্য বিদেশে প্রেরণের দাবীতে সুনামগঞ্জে অনশন কর্মসূচী পালন করেছে সুনামগঞ্জ জেলা বিএনপির সকলস্তরের নেতাকর্মীরা।শনিবার সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সকাল ১০টা হতে দুপুর ২ টা পর্যন্ত শহরের পুরাতন বাস ষ্ট্যান্ডে বিএনপির কার্যালয়ের আসনে এ অনশন কর্মসূচী পালিত হয়।অনশনে সুনামগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন সভাপতিত্বে ও সংগঠনের সাধারন সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় অনশনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরিন, এডভোকেট মল্লিক মঈন উদ্দিন, শামছুল হক, মো. আনছার উদ্দিন,আ ত ম সালেহ, মো. আব্দুল মোতালেব, নাদের আহমদ, সেলিম উদ্দিন আহমদ,এডভোকেট শেরেনুর আলী, আবুল মনসুর মোহাম্মদ শওকত, শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা বিএনপি সহ-সভাপতি মো: ফারুক আহমেদ, সহ-সভাপতি ও কৃষক দল আহবায়ক মো: আনিসুল হক, জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল,ব্যারিস্টার মোহাম্মদ আবিদুল হক আবিদ, কৃষক সদস্য সচিব মো: আব্দুল ওয়াদুদ প্রমুখ।এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ড.জিয়াউর রহিম শাহীন, মো. ফুল মিয়া, কামরুল হাসান রাজু,তফাজ্জল হোসেন,মুমিনুল হক কালাচান,মো. দিলু মিয়া, জামালগঞ্জ বিএনপি নেতা শাহ মো: শাহজাহান মিয়া, ধর্মপাশা বিএনপি নেতা মো: আ: হক,নুর হোসেন, এড: শাহীনুর রহমান শাহীন,দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. গোলাম মিয়া,চরন্নারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রতন কুমার দাস তালুকদার সহ বিভিন্ন উপজেলার অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, তিন তিন বারের সফল সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন অসুস্থ বেগম খালেদা জিয়াকে বর্তমান ফ্যাসিবাদি নিশিরাতের ভোটার বিহীন অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। বেগম জিয়ার কিছু হলে এর সব দায় শেখ হাসিনাকে নিতে হবে। দ্রæত বেগম খালেদা জিয়া কে বিদেশে উন্নত চিকিৎসা নিতে দিতে হবে। তারা আরো বলেন,আজ দেশে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম আকাশচুম্বী হওয়ার কারণে সমাজের নিম্নআয়ের মানুষজন অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে। সরকারের একটি অংশ বাজার সিন্ডিকেটের সাথে সম্পৃত্ত থাকার কারণে বাজার মনিটরিং ব্যবস্থা না থাকায় নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম হু হু করে প্রতিনিয়ত বাড়তে থাকায় চরম বিপাকে নিম্নআয়ের দিনমুজুর,কৃষক শ্রমিকরা।বক্তারা আরো বলেন, আগামী দিনের রাষ্টনায়ক ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ও এই স্বৈরাচারী সরকার অনুরুপ একাধিক মিথ্যা মামলা দিয়ে নির্বাসনে পাঠিয়েছেন।,অবিলম্বে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির পাশাপাশি তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরন এবং নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর করে একটি নিরপেক্ষ নির্বাচন কমিশনের গঠনের মাধ্যমে অবাদ,সুষ্ঠ,নিরপেক্ষ নির্বাচনের দাবী জানান।তারা আরো বলেন, দেশে আইনের শাসন নেই, দ্রব্যমুলের উর্ধগতির কারনে দেশের মানুষ আজ দিশেহারা, সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনরত সকল দলকে সাথে নিয়ে দেশ পরিচালনা করবে বিএনপি, এই আন্দোলন গণতন্ত্র পুনরুদ্ধারের, এই আন্দোলন দেশের মানুষের কথা বলার অধিকার আদায়ের।#

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page