৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ এমবাপ্পের পেনাল্টি মিস ঘিরে বিতর্ক, শেষ মুহূর্তের সিদ্ধান্তে স্বস্তি রেফারি কাগজে চুক্তির সুখবর, মাঠে মোনাকোর কাছে পিএসজির হার উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম আগামীকাল লালদিঘী ময়দান জনসমুদ্রে পরিণত হবে : মুহাম্মদ শাহজাহান চাটখিলে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ ইসলামাবাদের হাসপাতালে এসি বিস্ফোরণে ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু
     
             

কিশোরগঞ্জে আগাম শীতের বারতা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আনোয়ার হোসেন-কিশোরগঞ্জ (নীলফামারী)প্রতিনিধিঃ

এখনো শেষ হয়নি শরতের বন্দনা।শীত আসতেও ডের বাকি।তার আগেই উত্তরের জেলা নীলফামারীর কিশোরগঞ্জে কুয়াশা মাখা ভোর আর রবির উষার আলোয় ঝিকিয়ে তোলা দুর্বাঘাসে জমানো শিশির বিন্দু জানান দিচ্ছে আগাম শীতের বারতা।গেল ভাদ্র মাস জুড়ে ছিল প্রখর রোদ আর ভ্যাপসা গরম।এতে ভোগিয়ে তুলেছিল জনজীবনকে।ভাদ্র পেরিয়ে আশ্বিনের শুরু থেকে কখনো ভারি,কখনো হালকা থেকে ইলশে গুড়ি বৃষ্টিপাত।এতে উপজেলার প্রকৃতি ধুয়ে-মুছে এখন নির্মল পরিবেশ।এমন প্রকৃতি উস্কে দিচ্ছে শীতের আগাম পদধ্বনি।কমছে দিনের তাপমাত্রা।দুপুরের মৃদু রোদ।বইছে উত্তরের হিমের বাতাস।সন্ধা নামার সঙ্গে সঙ্গে গা শিন শিন করছে।ভোরে এর মাত্রা আরো বেশি অনুভূত হচ্ছে।ফ্যান,এসি গুটি নিচ্ছে অনেকে।রাতের সিথানে চাপানো হচ্ছে হালকা কাঁথা,কম্বল।শিশু ও বৃদ্ধরা গায়ে জড়াচ্ছে শীতের পোষাক।এমন দৃশ্য দেখে বোধ হয় এই বুঝি দুয়ারে আসছে শীত। বৃহস্পতিবার সকালে দেখা যায়,পূর্ব দিগন্তে উদিত সূর্য কুয়াশার চাদর ভেদ করা প্রস্ফুটিত রক্তিম আভা ছড়িয়ে দিচ্ছে চারদিকে।এ আভায় ধানে শীষ ও দুর্বাঘাসের ডগার উপর জমানো বিন্দু বিন্দু শিশির কণা মুক্তার মত ঝলমল করছে।সন্ধা নামার সঙ্গে সঙ্গে কুয়াশার আবছা আবছা আস্তরণে ঢাকা পড়ছে গ্রামীণ মাঠ-প্রান্তর।ভোরের রাতে ঘরের চালে ও পত্রপল্লবে টাপুর টুপুর করে ঝরছে শিশির কনা।শীতের এ আমেজে আগাম আলু,শাকসবজিসহ অন্যন্য রবি ফসল রোপণ ও আগাম আমন ধান কর্তনের মহোৎসব চলছে।এসময় কথা হয় ভোরের মুসল্লী বাহাগিলী ইউপির উত্তর দুরাকুটি পশ্চিম পাড়া গ্রামের প্রবীণ ব্যাক্তি কেচুয়া মামুদ এর সাথে।তিনি বলেন,সাধারনত শরতে শীত ও শিশির বিন্দু পড়তে কম দেখা যায়।এবার একটু আগাম শীতের পদধ্বনি শোনা যাচ্ছে।এমনটা হবার কথা না থাকলেও জলবায়ু পরিবর্তনে এমনটা হচ্ছে।যাই হোক এ সময় শিশির বিন্দু ফসলের জন্য অনেক উপকার বয়ে আনবে।উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান আলম বলেন,বাংলা পঞ্জিকা মতে শরৎ ঋতু প্রায় শেষ পর্যায়ে।কার্তিক কড়া নাড়ছে দুয়ারে।কার্তিকে শুরু হবে হেমন্তের পথ চলা।হেমন্তের পরে শীত ঋতু আসার নিয়ম।কিন্তু প্রকৃতির খেয়ালিপনায় এবার হেমন্তেই শীতের আগমন ঘটবে এমনটাই মনে হচ্ছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ
উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার
এবার কালবেলার সাংবাদিককে প্রাণনাশের হুমকি দিলেন এসিল্যান্ড
সাতকানিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ
দীর্ঘ ১৩ বছর ধরে বিনা বেতনে মানবেতর জীবনযাপন করছেন তিন পার্বত্য চট্টগ্রাম
সাতকানিয়া কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হবে: এমপি শাহজাহান চৌধুরী
সাতকানিয়া-লোহাগাড়ার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ৯ কোটি ৯৬ লাখ বরাদ্দ
সাতকানিয়ায় পুলিশ হেফাজতে নির্যাতন: আট পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা

You cannot copy content of this page