১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

ভূরুঙ্গামারীতে নতুন গেজেটে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে অভিযোগ পরিবারের

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

ভুরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি>>

কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারীতে নতুন গেজেটে মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত একজন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে নানাবিধ অভিযোগ এনেছে তারই পরিবারের লোকজন।উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাটগোপালপুর এলাকার মৃত জয়নাল শেখ এর পুত্র মো: আইনুদ্দিন শেখ ও একই এলাকার মৃত বুদ্ধু শেখ এর কন্যা আনোয়ারা গেগম (৮২)।অভিযোগ উঠেছে মো.সোলায়মান আলী (৬৬) পিতা মৃত ইমান আলী, মুক্তিযোদ্ধা নম্বর- ০১৪৯০০০৫২৯৪, গেজেট নং- ৪০৫৪ বেসামরিক গেজেট,এর বিরুদ্ধে।অভিযোগ সূত্রে জানা যায়, যুদ্ধের সময় তিনি সহ পরিবারে সবাই একসঙ্গে বাস করতো। যুদ্ধ শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত সে তার পরিবারের সাথেই ছিল।তার আপন ভাই আমজাদ হোসেন ও বোন আম্বিয়া বেগম পরিবারের বরাত দিয়ে জানান, আমার ভাই সোলায়মান আলী মুক্তিযোদ্ধের সময় আমাদের পরিবারের সাথে ছিলো।একই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মো, দেলোয়ার হোসেন ও বলেন আমাদের জানামতে সোলায়মান আলী মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেননি। মুক্তিযোদ্ধা কমান্ডার মহি উদ্দিন আহমেদ বলেন, সোলায়মান আলী কোন এলাকায় কার সাথে যুদ্ধ করেছে এর কোনো প্রমাণ আমাদের কাছে নাই। সে কিভাবে ঢাকা থেকে গেজেট করে নিয়ে এসে ভাতা নিতেছে আমি জানিনা।উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌস বলেন সোলাইমান আলি গেজেটভুক্ত মুক্তিযোদ্ধা হওয়ার পর সে ভাইবোন সহ এলাকার অনেকের উপর নানাভাবে অত্যাচার করে আসছে, আমার কাছে অভিযোগ এসেছে।এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা সোলাইমান আলির সাথে কথা বললে তিনি যানান সে মুজিবনগর থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন এবং তার কাছে সব ধরনের কাগজপত্র আছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page