১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

তিস্তার পানি বিপদসীমার নিচে, বাড়ছে ব্রহ্মপুত্র ও দুধকুমারের পানি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান কুড়িগ্রাম

ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং হ্রদে পানির পরিমাণ বৃদ্ধি পাওয়ায় গত (৪অক্টোবর) সেখানের বাঁধ খুলে দেয়ার ফলে কুড়িগ্রামে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে প্রবাহিত হলেও শুক্রবার সকাল থেকে বাড়ছে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদীর পানি। এদিকে তিস্তার পানি প্রবল স্রোতে নদীর তীরবর্তী এলাকার চরাঞ্চলগুলোর ঘর-বাড়ি ও আমন ধান, আলুসহ বিভিন্ন ফসলী জমিতে পানি উঠে ব্যাপক ক্ষতি হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, শনিবার (৭অক্টোবর) বিকেল ৪টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের তিস্তা নদী কাউনিয়া পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি দ্রুত বাড়তে শুরু করেছে। নদীর তীরবর্তী এলাকাসমূহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে।

জানা গেছে, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং হ্রদে পানির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাওয়ায় গত (৪অক্টোবর) সেখানকার বাঁধ খুলে দেয়া হয়েছে। ফলে গত (৪-৫অক্টোবর) তিস্তার পানি প্রবল স্রোতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ বুড়িরহাট, নামা ভরট, গতিয়াসাম, চর খিতাবখাঁ এবং উলিপুর উপজেলার তিস্তার অববাহিকার চরাঞ্চলগুলোর ঘর-বাড়ি ও আমন ধান, আলুসহ বিভিন্ন ফসলী জমিতে পানি উঠে বিভিন্ন ফসল ক্ষতি হয়েছে। কুড়িগ্রাম জেলা প্রশাসন এবং কুড়িগ্রাম জেলা পানি উন্নয়ন বোর্ড মানুষকে সচেতন এবং সকল সহয়তা করে আসছেন। কোথাও কোনো সমস্যা হলে তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

তিস্তা এলাকার শহিদুল ইসলাম, রিপন মেম্বারসহ অনেকে বলেন, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং হ্রদে পানির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাওয়ায় সেখানকার বাঁধ খুলে দেয়া বাংলাদেশের তিস্তা নদীতে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও বর্তমানে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। চরাঞ্চলের অনেক বাড়িঘর ও বিভিন্ন ফসল জমির ফসল ক্ষতিগ্রস্থ হয়েছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্যাহ আল মামুন বলেন, ভারতের উত্তর সিকিমে তিস্তা নদীর চুংথাং হ্রদে পানির পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পাওয়ায় সেখানকার বাঁধ খুলে দেয়া হয়েছে। ফলে তিস্তা নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় প্রশাসনের সহযোগিতায় আমরা মানুষকে সচেতন করছি। কোথাও কোনো সমস্যা হলে পানি উন্নয়ন বোর্ড তা মোকাবিলায় প্রস্তুত রয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page