৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

সরকারের সময় আর বেশি নাই- ফেনীতে মির্জা ফখরুল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এম নুর নবী আহমেদ চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি 

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে উদ্দেশ্য করে বলেন,এখনও সময় আছে দ্রুত পদত্যাগ করুন। কোনও প্রভুরাই এবার আপনাদের রক্ষা করতে পারবে না। আপনাদের অধীনে আর কোনও নির্বাচন এদেশে হবে না, হতে দেওয়া হবে না।এবার ভোট হবে তত্বাবধায়ক সরকারের অধীনে।সেখানে আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব।তত্বাবধায়ক ছাড়া নির্বাচনে না যাওয়ার বিষয়ে অটল থাকতে হবে।আমেরিকা থেকে সরকার খালি হাতে ফিরেছে।বহু চেষ্টা করেও নিষেধাজ্ঞা তুলে নিতে পারেনি তারা। আবারও বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছে।বৃহস্পতিবার বিকালে ঢাকা চট্রগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল পল্লী বিদ্যুতের সামনে বিশ্বরোডে বিএনপির কুমিল্লা-চট্টগ্রাম রোড মার্চের তৃতীয় পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, সরকার বেগম খালেদা জিয়াকে চিকিৎসা নেওয়ার সুযোগ দিচ্ছে না। তারা আসলে আমাদের নেত্রীকে মেরে ফেলতে চায়। তারা ভোট চুরি করে আবারও ক্ষমতায় আসতে চায়। সেটা আমরা হতে দেব না।ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিকের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।বিশেষ অতিথি ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্ল্যাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, আবদুল আউয়াল মিন্টু, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আবুল খায়ের ভূঞা, জয়নুল আবদীন ফারুক, জয়নাল আবেদীন ভিপি ও বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী প্রমুখ।ফেনীর পথসভা শেষে দলীয় ও জাতীয় পতাকা হাতে কয়েক শত গাড়ি যোগে ছুটে চলে রোডমার্চ। এতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে প্রচণ্ড যানজটে আটকা পড়ে শত শত বাস, ট্রাক, লরি ও ব্যক্তিগত গাড়ি। বিএনপি নেতাকর্মীরা পিকআপ, মিনিবাস, মাইক্রো বাস, মিনি ট্রাক ও মোটরসাইকেলে চড়ে রোড মার্চে অংশ নেয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page