১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিজ ইচ্ছায় বিয়ে করা দম্পতির বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার নিন্দা হোয়ানকে মাদকের বিরুদ্ধে পুলিশের র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজারে সদর মডেল পুলিশের বিশেষ অভিযানে ৩০ আসামি গ্রেপ্তার সাতকানিয়ার দেওদীঘি খাসমহল উচ্চ বিদ্যালয়ের সভাপতি এড. এরশাদুর রহমান চট্টগ্রামের কর্ণফুলীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৪, আহত ৭ কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের পরিচিতি ও প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত শিবপুরে বর্ণিল আয়োজনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন নগরকান্দায় মা-ছেলেকে মারধরের অভিযোগ, হাসপাতালে ভর্তি পীরগঞ্জ সীমান্তে বিএসএফ এ-র গুলীতে নিহত ১ জন,আহত ২ জন। সংসার
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

চট্টগ্রামে ১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবার বড় চালান সহ ৩ শীর্ষ মাদক ব্যবসায়ী র‍্যাব-৭ এর হাতে গ্রেফতার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> অভিনব পন্থায় ট্রাকের তেলের টাংকির ভিতরে করে কক্সবাজার জেলার টেকনাফ থানার সীমান্তবর্তী এলাকা থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় পাচারকালে ০১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবার বড় এক চালান সহ ০৩ জন শীর্ষ মাদক কারবারীকে আটক করেছে চট্টগ্রামের র‌্যাব-৭। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত মাদকের মুল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা।অক্টোবর’২৩ ইং বুধবার বিশেষ গোয়েন্দা সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন কুমিরা কাজীপাড়াস্থ ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কের উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় চেক পোস্টের দিকে আসা সন্দেহজনক একটি ট্রাক’কে থামার সংকেত দিলে ট্রাকটি না থামিয়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব-৭ ট্রাকটিকে আটক করে মোঃ মহিবুল্লাহ (২৪), পিতা-মোঃ আজিজুর রহমান, সাং-হাতিয়াঘুনা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, মোঃ ইয়াসিন (১৯), পিতা-মোঃ জামাল হোসেন, সাং-আজিমপাড়া, থানা-কর্ণফুলী, জেলা-চট্টগ্রাম এবং মোঃ আলম (২১), পিতা-বাচা মিয়া, সাং-কুকদন্ডী, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম’দের আটক করে জিজ্ঞাসাবাদ করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের স্বীকারোক্তি, তাদের হেফাজতে আনা ট্রাকের তেলের টাংকির ভিতর থেকে নিজেদের হাতে বের করে দেয়া মতে ৫৭০টি বায়ুরোধক পলিজিপার প্যাকেট হতে ১ লক্ষ ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং আসামিদের গ্রেফতার এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত বিভিন্ন অভিনব পন্থা অবলম্বন করে অবৈধ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ থানার সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা এবং ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন জায়গার মাদক সেবনকারী এবং মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি এবং খুচরা বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ কোটি ৪২ লাখ টাকা।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭ সূত্র।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page