৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

রাজশাহীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ দোকান নির্মাণ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

রাজশাহী পবা উপজেলার হরিয়ান সুগার মিল গেট সংলগ্ন পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে অবৈধ দোকান নির্মাণের অভিযোগ উঠেছে।তবে দখল হয়ে যাওয়া ওই জায়গায় দীর্ঘদিন ধরে নির্মাণকাজ চললেও এ বিষয়ে নির্বিকার পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। এতে ক্ষোভ প্রকাশ করেছেন উচ্ছেদ হওয়া দোকানিরা ও সচেতন মহল।জানা গেছে, পবা উপজেলার হরিয়ান ইউনিয়নের সুগার মিল গেট সংলগ্ন ফাঁকা জায়গাটি সুগার মিল কর্তৃপক্ষ ও পানি উন্নয়ন বোর্ড উভয় নিজেদের বলে দাবি করেন।প্রকৃতপক্ষে জায়গাটি পানি উন্নয়ন বোর্ডের।এ সুযোগে উচ্ছেদকৃত জায়গায় একই ইউনিয়নের হরিয়ান বাজারের ব্যবসায়ী মৃত মোস্তফার ছেলে রিপন পানি উন্নয়ন বোর্ড ও সুগার মিল কর্তৃপক্ষকে ম্যানেজ করে দোকান নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।উচ্ছেদকৃত দোকানদারীদের অভিযোগ, সুগার মিল ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের উদাসীনতায় ও কিছু অসাধু কর্মচারীদের যোগসাজসেজায়গাটি দখল করে স্থায়ীভাবে দোকান গড়ে তুলছেন।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়দের অনেকেই জানান, রহস্যজনক কারণে হরিয়ান সুগার মিল ও রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা স্থায়ীভাবে দোকান নির্মাণের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রিপন বলেন, যে জায়গাটিতে আমি স্থাপনা নির্মাণ করছি সেটা জেলা পরিষদ থেকে লিজ নেওয়া। পানি উন্নয়ন বোর্ড আগের নির্মাণাধীন দোকান ভেঙ্গে দেওয়ার বিষয় বললে তিনি বলেন ড্রেনের উপরের গুলো পানি উন্নয়ন বোর্ড ভেঙে দিয়েছে। জেলা পরিষদের অনুমতি নিয়েই সেখানে আমি দোকান নির্মাণ করছি।এ বিষয়ে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা হাসান বলেন, কোন এরিয়ায় জেলা পরিষদের কতটুকু জমি আছে এটা সার্ভেয়ার বলতে পারবে যদি কেউ জেলা পরিষদের জায়গায় লিজ ব্যতীত স্থাপনা তৈরি করে তাহলে অবশ্যই সার্ভেয়ার পাঠিয়ে তদন্ত করে দেখা হবে।এ বিষয়ে হরিয়ান সুগার মিলের এম ডি আবুল বাশার বলেন, এ বিষয়ে অভিযোগ নিয়ে আমার কাছে একজন এসেছিল আমি অফিস প্রশাসনের মাধ্যমে মৌখিক ভাবে জানতে পারি এটা পানি উন্নয়ন বোর্ডের জায়গা স্থাপনা নির্মাণকারী রিপন ও আমাকে তাই একই কথা বলেছেন। তারপরও নকশা দেখে সঠিকটা বলা যাবে।এ বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর বলেন, জায়গা দখল করে দোকান নির্মানের বিষয়টি আমার জানা নাই আমার লোকজন দিয়ে জায়গাটি দেখে যদি আমাদের অধিগ্রহণ করা জায়গা হয় তাহলে অবৈধ স্থাপনাটি উচ্ছেদ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page