৭ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থেকে ৪.৬০০ পিস ইয়াবা সহ ১ জনকে আটক করেছে র‌্যাব-৭

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী এলাকা থেকে ৪,৬০০ পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৭ চট্টগ্রাম। গ্রেফতারকৃত ইয়াবা পাচারকারী মোঃ মহিদুল ইসলাম মৃধা (৩৪), পিতা- মৃত আব্দুল আজিজ, সাং- মধ্যম শিয়াল কাঠি, থানা- কাউখালী, জেলা-পিরোজপুর।
২৯ সেপ্টেম্বর’২৩ ইং শুক্রবার র‌্যাব-৭ ইয়াবা টেবলেট পাচারের গোপন সূত্রে সংবাদ পেয়ে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানাধীন অলংকার মোড়স্থ পাকা রাস্তার উপর একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে গাড়ী তল্লাশী শুরু করে। এসময় র‌্যাবের চেক পোস্টের দিকে আসা খুলনাগামী GS Travels নামীয় একটি বাস তল্লাশীকালে বাস থেকে নেমে এক যাত্রী পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে গাড়ীতে থাকা ইয়াবা টেবলেট সে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে আসামী মোঃ মহিদুল ইসলাম মৃধা (৩৪) কে গ্রেফতার করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীর সাথে থাকা কাধেঁ ঝুলানো ব্যাগ হতে নিজ হাতে বের করে দেওয়া মতে ৪ হাজার ৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীকে গ্রেফতার করা হয়।আটককৃত আসামী মহিদুলকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে ছদ্মবেশে সুকৌশলে দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য (ইয়াবা) কক্সবাজার থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে পিরোজপুর ও পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রি করে আসছে। আজকের চালানটিও সে খুলনা বিভাগে নিয়ে যাচ্ছিল। উদ্ধারকৃত মাদক দ্রব্যের আনুমানিক মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা বলে জানিয়েছে র‌্যাব-৭।
গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব-৭ সূত্র।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page