৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা* কাঞ্চনায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে আইন-শৃঙ্খলা সভা
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

নওগাঁর মহাদেবপুরে মহালয়া ও জীবন্ত মাতৃ পূজা উৎসব অনুষ্ঠিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুমন কুমার বুলেট নওগাঁ জেলা প্রতিনিধিঃ

মায়ের প্রতি শ্রদ্ধা ও ভক্তির মাধ্যমে সকল মানুষের প্রতি ভালোবাসা জাগ্রত করার প্রত্যয় নিয়ে গতকাল শুক্রবার দিনব্যাপী নওগাঁর মহাদেবপুরে জীবন্ত মাতৃপূজা ও দেবীর আগমনী (মহালয়া) উৎসবের আয়োজন করা হয়।রঘুনাথ জিউ মন্দির প্রাঙ্গণে এ মাতৃপুজার আয়োজন করেন বাংলাদেশ সনাতন বিদ্যাপীঠ মহাদেবপুর উপজেলা শাখা। অনুষ্ঠানের উদ্বোধন করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাননীয় ট্রাস্টি তপন কুমার সেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম। উপজেলা পূজা উদযাপন পরিষদ মহাদেবপুর উপজেলা শাখার সভাপতি অজিত কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, জেলা পরিষদ সদস্য গোলাম নূরাণী আলাল, সদর ইউপি চেয়ারম্যান সাঈদ হাসান তরফদার শাকিল, চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র শিবু, মন্দির কমিটির সভাপতি নির্মল চন্দ্র বিশ্বাস, সহ সভাপতি ও সাবেক শিক্ষক মাতৃ প্রসাদ, সাধারণ সম্পাদক অমিয় কুমার মন্ডল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রভাত কুশুম ব্যানার্জী বাবুল। উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বদিউজ্জামান বদি, যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, প্রচার সম্পাদক বিশ্বনাথ অথিকারী গোপাল।সনাতন বিদ্যাপীঠের পরিচালক অমিত কুমার মন্ডল জয়ের পরিচালনায় দিনব্যাপী এ অনুষ্ঠানের মধ্যে ছিল সন্তান কর্তৃক জীবন্ত মায়েদের পূজা, দেবী দূর্গার আগমনী নৃত্য, রাবন বধ, রুদ্রা নৃত্যানুষ্ঠান, ছোটদের নাটক ও সনাতন ধর্মীয় সঙ্গীত পরিবেশন ইত্যাদি। এ অনুষ্ঠানে নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ৩ শতাধিক সনাতন ধর্মীয় সন্তান তাদের জীবন্ত মায়ের চরণে পুষ্পাঞ্জলি অর্পণের মাধ্যমে পূজা করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page