৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা*
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বিএসপি সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মারুফের বিশ্লেষনঃ চট্টগ্রাম-১৫ সংসদীয় আসনে ডঃ নদভী’র বিকল্প আছে কি

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিউজ ডেস্ক >>> আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে। নির্বাচনকে সামনে রেখে দেশের প্রতিটি সংসদীয় আসনের মত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া লোহাগাড়া) আসনেও আগ্রহী প্রার্থীরা তৎপর হচ্ছে। অনেক জায়গায় প্রার্থী মনোনয়নে রাজনৈতিক দলগুলোকে হিমশিম খেতে হচ্ছে। এমন সংবেদনশীল সময়ে চট্টগ্রাম-১৫ ( সাতকানিয়া-লোহাগাড়া) সংসদীয় আসনে উৎসুক জনতার একটাই প্রশ্ন! গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় সংসদ সদস্য হিসাবে বারবার নির্বাচিত সফল সাংসদ ডঃ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী এমপি’র কোন বিকল্প আছে কি!সম্প্রতি মাঠ পর্যালোচনা পূর্বক চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ ডঃ আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভীর সাথে একান্ত এক সাক্ষাৎকার শেষে “বাংলাদেশ সংবাদ প্রতিদিন.কম”- এর প্রকাশক ও সম্পাদক সাংবাদিক আব্দুল্লাহ আল মারুফ তার পর্যালোচনায় বলেন,ডঃ নদভী শুধু সাতকানিয়া-লোহাগাড়ায় নয়, তাঁর প্রখর মেধা, গঠনমুলক চিন্তা, দূরদর্শী মনোভাব, নিরলস পরিশ্রম ও প্রজ্ঞার আলো ছড়িয়েছে সারা বাংলাদেশে। কৃতকর্মের মাধ্যমে কুড়িয়েছেন সম্মান। পবিত্র সংসদের অর্পিত দায়িত্বের আমানতদারিতা, নিজ জনপদের অলিতে গলিতে নিবিড় পর্যবেক্ষন ও তদারকি, এলাকার প্রান্তিক জনপদে সুপরিকল্পিত উন্নয়ন, মানবিক মানুষ হিসাবে মানুষের সেবার মাধ্যমে সাতকানিয়া লোহাগাড়ার বিভিন্ন শ্রেনী পেশার জনসাধারণের হৃদয়ে ভালবাসার স্থায়ী আসর পাকাপোক্ত করেছেন ডক্টর আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী। মানবিক মানুষ খ্যাত জনবান্ধব এ নেতা অশান্ত জনপদে শান্তি ও শৃংখলা প্রতিষ্ঠা করে উন্নয়নের ধারা অব্যাহত রেখে নিজের যোগ্যতার চাপ রেখেছেন রন্ধ্রে রন্ধ্রে। সাতকানিয়া লোহাগাড়ার শান্তিপ্রিয় জনসাধারণ তাদের এলাকার উন্নয়নে অসমাপ্ত কাজ শেষ করে সাতকানিয়া-লোহাগাড়াকে একটি মডেল জনপদে পরিনত করতে এবং সর্বসাধারনের মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে বাংলাদেশ আওয়ামীলীগ দ্বাদশ সংসদ নির্বাচনেও সাতকানিয়া-লোহাগাড়ায় ডঃ নদভীকে আবারো নৌকার মাঝি নির্ধারন করবেন বলে দৃঢ়ভাবে বিশ্বাষ করেন।
বিএসপি সম্পাদক মারুফ আরো বলেন, কৃষক-শ্রমিক, জেলে-তাতী, বেদে পল্লী, হিজড়া সম্প্রদায়, দুস্থ ছাত্রছাত্রী, বেকার যুবক, কন্যাদায়গ্রস্ত পিতা, গৃহহীন, প্রতিবন্ধী, অসুস্থ রোগী, মসজিদ মাদ্রাসা মন্দীর গির্জা সহ সকল ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি সজাগ দৃষ্টিরেখে মানব কল্যানে কাজ করে এসেছেন এমপি নদভী। তাঁর কাঁছে নেই কোন দলীয়করন প্রবনতা, ধনী গরীবের বৈষম্য। তিনি সকলের কাঁছে নদভী ভাই নামে পরিচিত। তার সাথে গরীব মেহনতি আমজনতা অবাধ দেখা করতে পারে, তাদের মনের কথা খোলে বলতে পারেন। সুখে দুঃখে সর্বক্ষনিক তাঁকে পাওয়া যায়। এমন জনবান্ধব নেতা মানবিক মানুষ সাতকানিয়া লোহাগাড়ায় দ্বিতীয় টি পাওয়া খুবই কঠিন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের চট্টগ্রাম-১৫ আসনে নৌকার মাঝি তিনিই হবেন বলে তাঁর দৃঢ় বিশ্বাষ। তবে যারা দলীয় প্রতিক নৌকা পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন তাদের সবার প্রতিও তিনি সস্মান ও শুভ কামনা জানিয়েছেন সাংবাদিক মারুফ।
সুতরাং দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ মাঠ যাছাই পুর্বক আবারো সাতকানিয়া-লোহাগাড়ার গণমানুষের প্রিয় নেতা ডঃ আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভীকে পুনরায় এ আসনে নৌকার মাঝি নির্ধারন করে সাধারন জনতার মনের আশা প্রতিফলিত করবেন বলে দঢ়ভাবে বিশ্বাষ করে। কারন সম্প্রতি সময়ে ডঃ নদভীর আসলেই কোন বিকল্প নেই। গণমানুষের নেতা হিসাবে ডঃ নদভী আপন মহিমা ও স্বকীয়তায় ভাস্বর।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

You cannot copy content of this page