৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাটখিলে মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত দুর্নীতির বিচার দাবি করে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফ্রি ট্রেড জোন, কার্গো হাব ও নতুন বন্দর পরিকল্পনায় বদলে যাবে চট্টগ্রাম : আমির খসরু খোকন গাজীর সমর্থনে চট্টগ্রামে অবস্থানরত ভেলুমিয়াবাসীর মতবিনিময় সভা চট্টগ্রামে রডবোঝাই ট্রাক বিলে পড়ে ৩ শ্রমিক রডচাপায় আহত “দুদক একটি অকার্যকর ও দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান”—ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন কিশোরগঞ্জে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত:বিনামূল্যে স্বাস্থ্যসেবা পেলেন সহস্রাধিক মানুষ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: সচেতনতায় এগিয়ে যাচ্ছে সামাজিক সংগঠন কাচিসাইর আলোর দিশারী আড়াইহাজার উপজেলা শিক্ষকদের কমিটি গঠন অনুষ্ঠানে মতবিনিময় করলেন এমপি নজরুল ইসলাম আজাদ চট্টগ্রামে ডেঙ্গুর চোখ রাঙ্গানী ৪ গুণ বেড়েছে, সিটি করপোরেশনের ভূমিকা প্রশ্নবিদ্ধ
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

রাজশাহী মহানগরীতে ২১১৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম, রাজশাহী বিভাগীয় প্রতিনিধিঃ

রাজশাহী মহানগরীতে পবা হতে ২১১৫ পিস ইয়াবাসহ মোঃ উজ্জল হোসেন (৩০) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় মহানগরীর পবা থানাধীন ধোপাঘাটা বাজার এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক কারবারী মোঃ উজ্জল হোসেন রাজশাহী জেলার মোহনপুর থানাধীন বাকশিমইল পশ্চিমপাড়া গ্রামের মৃত ইয়াকুব হোসেনের ছেলে।বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী মহানগরীর পবা থানাধীন বড়গাছি ইউনিয়ন ধোপাঘাটা বাজার থেকে দাওকান্দিগামী পাঁকা রাস্তার উপর একজন মাদক কারবারী অবৈধ মাদকদব্য বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টায় সেখানে অভিযান চালিয়ে মাদক কারবারী মোঃ উজ্জল হোসেনকে ২১১৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।গ্রেফতার মাদক কারবারীর বিরুদ্ধে রাজশাহী মহানগরীর পবা থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page