৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা*
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

আদালতের রায় উপেক্ষা করে জমি জবরদখল চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় আদালতের রায় উপেক্ষা করে পৈতৃক জমি জবরদখল ও ঘর মেরামতে বাধার প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার। বুধবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় উপজেলার গড়গড়ি ইউনিয়নের খানপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ভুক্তভোগী শাহাজাহান আলী বললে, গত বছর কাল বৈশাখী ঝড়ে আমাদের হক দখলীয় সম্পত্তির উপর নির্মিত টিনসেডের চালা (টিন) উড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে তা মেরামত করতে গেলে প্রতিপক্ষ আফতাব আলী ও তার সঙ্গীয় ৩/৪ জন গত ২/১২/২০২২ তারিখ অনুমান সকাল ১০.০০ টার সময় তফসিল বর্ণিত দোকান ঘর ও বাড়ীর ভিতর অনধিকার প্রবেশ করে দোকান ঘর মেরামতে বাধাসহ ভোগদখলী সম্পত্তি থেকে আমাদের বেদখল করবার হুমকি প্রদান করেন। এইভাবে ক্রমাগত প্রতিপক্ষ উক্ত সম্পত্তিতে জোর পূর্বক অনুপ্রবেশ করে আমাদের বেদখল করার অপচেষ্টায় লিপ্ত হয়ে ভয়ভীতি ও উচ্ছেদের হুমকি প্রদান করতে থাকলে উপায়ন্তর না পেয়ে গত ২৭/১২/২০২২ ইং তারিখে আদালতে অভিযোগ দাখিল করি। অভিযোগের ভিত্তিতে, মহামান্য আদালত বিষয়টি সুষ্ঠ তদন্তের জন্য বাঘা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তাকে দায়িত্ব দেন। তিনি বিষয়টি তদন্ত করে আদালতে প্রতিবেদন জমা দেন। প্রতিবেদন ও নালিশী সম্পত্তির দলিল সুষ্ঠ যাচাই করে গত ৫/১১/২০২২ ইং তারিখে আদালত শাহাজাহান আলীর পক্ষে রায় প্রদান করে। মামলাটির নিষ্পত্তি করে দেয়। শাহাজাহান বলেন, গত বৃহস্পতিবার সকালে ক্ষতিগ্রস্ত দোকান মেরামত করতে গেলে আদালতের রায় থাকা সত্ত্বেও আফতার আলী প্রভাব খাটিয়ে আমাদের কাজ করতে দেয়নি। আফতাব তার ছেলে আরিফ সহ তাদের সঙ্গীয় লোকজন সংঘাত বাধানোর পরিকল্পনা করে। এই জমি আমার নিজ দখলে থাকা সত্বেও আমি ভোগ করতে পারছি না। আফতাব আলী আদালতের রায় অমান্য করে জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে। প্রতিপক্ষগন যাতে রায় প্রাপ্ত সম্পত্তিতে বেআইনী ভাবে অনুপ্রবেশ করে আমাদের শান্তিপূর্ণ ভোগ দখলে বাধা সৃষ্টি করতে না পারে তার জন্য আইনিসেবা পেতে নিরুপায় হয়ে বৃহস্পতিবার বিকালে বাঘা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। ঘটনা সুষ্ঠ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন‍্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছি। থানা পুলিশ তদন্ত পূর্বক ব্যবস্থা নিবেন বলে আশ্বাস্থ করেছেন।মানববন্ধন অনুষ্ঠানে অন্যান্যরা বক্তব্যে বলেন, শাহাজাহান আলী ২০ বছরের অধিক সময় ধরে তার জমি ভোগ দখল করছেন। সেখানে তার নিচতলায় বসতঘর ২য়তলায় টিনসেড বিশিষ্ট ৪টি দোকানঘর ভাড়া দিয়ে আসছেন। কিন্তুু হঠাৎ ঐ জমির মালিক বলে দাবি করেন, মৃত কৈয়ব আলীর ছেলে আফতাব আলী। তিনি এই জমি কিনেছেন বলে দাবি করেন।উক্ত মানববন্ধনে ভুক্তভোগী শাহাজাহান আলীর নিকট স্বজন ও এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, আমরা এই বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। সুষ্ঠ তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

You cannot copy content of this page