১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সুনামগঞ্জের জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ দেশের সব জেলা প্রশাসকের জন্য ভূমি মন্ত্রণালয়ের ১৪ নির্দেশনা পুঠিয়ার রাজ- পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার উখিয়ার বালুখালী কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী নূরুল আমিন এর সংঘবদ্ধ সন্ত্রাসী চক্রের আতংকে স্থানীয় জনসাধারণ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার অঙ্গীকার কাতার চেম্বারের উদ্বোধনের আগেই শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে পানি লিকেজ, নির্মাণ মান নিয়ে প্রশ্ন জ্বালানি সংকট কাটাতে দুই বছর সময় লাগবে: অর্থমন্ত্রী আঞ্চলিক লজিস্টিক হাব হিসেবে চট্টগ্রাম বিমানবন্দর ব্যবহারের প্রস্তাব চট্টগ্রাম চেম্বারের জয়পুরহাটে যুবকের মরদেহ উদ্ধার। মহেশখালীতে জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
প্রেক্ষাপট: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয় না হওয়া পর্যন্ত পিছু হটবে না ইরান ক্ষমতার পাঁচ বছর: তালেবান শাসিত আফগানিস্তানের অর্জিত সাফল্য ও মানবিক বিপর্যয়ের চিত্র গাজা যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য মিসর যাচ্ছেন হামাসপ্রধান খলিল আল-হাইয়া আফগানিস্তানে তালেবান শাসনের পাঁচ বছর: অর্জন, ব্যর্থতা ও বর্তমান পরিস্থিতি ইরানি পাইলটদের আটক রাখার দাবি ভিত্তিহীন, জানাল কাতার পররাষ্ট্র মন্ত্রণালয় কারিগরি ত্রুটির কবলে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইট: নিরাপদে ফিরল সিঙ্গাপুরে ৯০০ কর্মীকে জুম কলে ছাঁটাই করা সেই সিইও বিশাল গার্গ নিজেই বরখাস্ত আলিঙ্গন কূটনীতি নিয়ে রাহুল-বিজেপি বিতর্ক: ইন্দিরা গান্ধীকে টেনে আনলেন নিশিকান্ত ইরানি পাইলটদের আটকের দাবি প্রত্যাখ্যান কাতারের, অভিযোগকে ‘বিভ্রান্তিকর’ আখ্যা দক্ষিণ চীন সাগরে উত্তেজনা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের আহ্বান
     
             

জাতীয় শ্রমিকলীগের নবগঠিত রাজশাহী জেলা ও মহানগর কমিটি বাতিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

রাজশাহী ব্যুরো:

জাতীয় শ্রমিকলীগ রাজশাহী জেলা ও মহানগরের গত ২২ সেপ্টেম্বর-২৩ গঠিত কমিটিকে অবৈধ ও বাতিল ঘোষণা করে বিজ্ঞাপ্তি প্রকাশ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব কে. এম. আযম খসরু।গত ২৩ সেপ্টেম্বর-২৩ তারিখে জাতীয় শ্রমিকলীগ কেন্দ্রীয় কমিটির প্যাডে সাধারণ সম্পাদক স্বাক্ষরিত ঘোষণাটি ২৪ সেপ্টেম্বর রাজশাহীতে সংশ্লিষ্টদের হাতে এসে পৌঁছেছে।কমিটি অবৈধ ও বাতিল ঘোষিত বিজ্ঞাপ্তিটি সভাপতি/সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, সভাপতিমন্ডলীর সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ ও মেয়র রাজশাহী সিটি কর্পোরেশন, সভাপতি/সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর ও জেলা শাখা, বিভাগীয় কমিশনার, রাজশাহী বিভাগ, পুলিশ কমিশনার, রাজশাহী মহানগর, জেলা প্রশাসক, রাজশাহী, পুলিশ সুপার, রাজশাহী, পরিচালক, বিভাগীয় শ্রম দপ্তর, রাজশাহী, সভাপতি/সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর ও জেলা শাখা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর ও রাজশাহী জেলার শাখার অবৈধ ঘোষিত কমিটি বাতিল প্রসংগে” বিষয় রেখে বিজ্ঞাপ্তিতে জাতীয় শ্রমিকলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আলহাজ্ব কে. এম. আযম খসরু বলেন, এতদ্বারা জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর ও জেলা শাখার সকল নেতা-কর্মীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ও রাজশাহী মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকসহ একাধিক সূত্রে জানতে পারলাম আমাকে অবহিত না করে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা শাখার সম্মেলন করার জন্য সংগঠনের সভাপতি (চলতি দায়িত্ব) জনাব নূর কুতুব আলম মান্নান একটি চিঠি দিয়েছেন। জাতীয় শ্রমিক লীগ, বাংলাদেশ আওয়ামী লীগের একটি ভ্রাতিপ্রতিম সংগঠন। যাহা তাঁর নিজস্ব গঠতন্ত্র ও শ্রম আইন দ্বারা পরিচালিত হয়। ব্যক্তিগত ইচ্ছায় সংগঠন পরিচালনা করার কোন সুযোগ নাই। জাতীয় শ্রমিক লীগের গঠনতন্ত্রের ১৫(ঘ) ধারা অনুযায়ী সাধারন সম্পাদক ফেডারেশন পরিচালনার প্রধান নির্বাহী দায়িত্ব পালন করেন। সে অনুযায়ী যে কোন কমিটির সম্মেলনের তারিখ ও কমিটি অনুমোদনে সাধারন সম্পাদক স্বাক্ষর করে থাকেন। কিন্তু সংগঠনের সাধারন সম্পাদক উক্ত সম্মেলনের তারিখ নির্ধারণের বিষয়ে কিছুই জানেন না। জাতীয় শ্রমিক লীগের ইতিহাসে সভাপতি কর্তৃক কোন সম্মেলনের তারিখ কিংবা কোন কমিটি অনুমোদনের চিঠিতে স্বাক্ষর করার নজির নাই। সভাপতি সংগঠনের যে কোন বিষয়ে সাধারন সম্পাদককে পরামর্শ দিয়ে সহযোগিতা করা ছাড়া কোন সিদ্ধান্তের বিষয়ে চিঠি দিতে পারেন না। তাঁর রাজশাহী মহানগর ও রাজশাহী জেলা শাখার সম্মেলনের তারিখ নির্ধারণ করে চিঠি দেয়ার বিষয়টি সম্পূর্ণ গঠনতন্ত্র, শ্রম আইন এবং সংগঠনের শৃংখলা পরিপন্থী কাজ। তিনি বিভিন্ন সময়ে তাঁর ব্যক্তি স্বার্থে কতিপয় দুর্নীতিবাজদের পরামর্শে এ ধরণের বিতর্কীত চিঠিপত্র লেখে সংগঠনের ভীতর বিভাজন সৃষ্টি করে বিএনপি-জামাতের লোকজনকে অনুপ্রবেশের সুযোগ করে দেয়ার চেষ্টা করে যাচ্ছেন। যাহা কোনভাবেই কাম্য হতে পারে না। সভাপতি (চলতি দায়িত্ব) এর এহেন কর্মকান্ড শ্রম আইন অনুযায়ী Unfair Labour Practic (অবৈধ শ্রম চর্চা) এবং সংগঠনের শৃংখলা পরিপন্থী কাজ। তাই সংগঠনের বৃহত্তর স্বার্থে সভাপতি (চলতি দায়িত্ব) জনাব নূর কুতুব আলম মান্নান কর্তৃক নির্ধারিত ২২/০৯/২০২৩ইং তারিখের রাজশাহী মহানগর শাখার সম্মেলন গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতা বলে বাতিল করে সংশ্লিষ্ট সকলকে অবহিত করে ছিলাম এবং পরবর্তীতে আলোচনার মাধ্যমে সম্মেলনের তারিখ নির্ধারণ করার জন্য অনুরোধ জানিয়েছিলাম।ধন্যবাদান্তে, কিন্তু অত্যান্ত দুঃখের বিষয় আমার অনুরোধ এবং সংগঠনের নিয়মনীতিকে উপেক্ষা করে অবৈধভাবে অনুষ্ঠিত ২২/০৯/২০২৩ ইং তারিখে বিতর্কীত সম্মেলনের মাধ্যমে জাতীয় শ্রমিক লীগ, রাজশাহী মহানগর কমিটিতে জনাব মোঃ মাহবুবুল আলমকে সভাপতি ও জনাব মোহাম্মদ আকতার আলীকে সাধারন সম্পাদক এবং রাজশাহী জেলা কমিটিতে আলহাজ্ব আব্দুল্লাহ খানকে সভাপতি ও মোঃ আবু বকর সিদ্দিককে সাধারন সম্পাদক করে যে অবৈধ কমিটি ঘোষণা করা হয়েছে। উক্ত ঘোষিত কমিটি সম্পূর্নরূপে অবৈধ, বেআইনী এবং সংগঠনের শৃংখলা পরিপন্থী ঘৃনীত কাজ। সুতরাং সংগঠনের বৃহত্তর স্বার্থে এবং সংগঠনের মধ্যে বিশৃংখলা এড়ানোর লক্ষ্যে অনৈতিক পন্থায় অবৈধভাবে ঘোষিত উক্ত কমিটিকে গঠনতন্ত্রের ১৫ (ঘ) ধারার প্রদত্ত ক্ষমতাবলে তা বাতিল করা হলো।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page