১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী উৎসব আজ দেশজুড়ে চরম অব্যবস্থাপনা: লোডশেডিং, শিক্ষা, গ্যাস ও খাদ্যসংকটে বিপন্ন জনজীবন মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার। নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী। চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন ফেনীতে ১২০ বোতল বিদেশি মদসহ আটক ২, মাইক্রোবাস জব্দ জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

কালীগঞ্জে গভর্নিংবডির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ রায়হান মাহামুদ, গাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে ফুলদী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে। বিধি মোতাবেক নিয়োগ প্রক্রিয়া না হওয়ায় পরীক্ষা স্থগিত করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান। গত বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) কালীগঞ্জ আর আর এন পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল। তবে যথানিয়মে নিরাপত্তা কর্মী পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।তথ্যানুসন্ধানে জানা যায়, বেসরকারী স্কুল ও কলেজে নিয়োগ বিধি মোতাবেক স্থানীয় ও জাতীয় পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাপানোর বিধান থাকলেও বিষয়টি গোপন রাখা রাখা হয়। অনিয়মের বিষয়টি কিছু স্থানীয় গণমাধ্যমকর্মীদের দৃষ্টিগোচর হলে উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের কারনে প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করেন।নাম প্রকাশে অনিচ্ছুক প্রধান শিক্ষক পদে আবেদন করতে না পেরে এক প্রার্থী বলেন, আমি জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে একজন প্রার্থী ছিলাম। পদটি শুন্য হওয়ার পর থেকেই নানাভাবে স্কুল কর্তৃপক্ষের সাথে নিয়মিত যোগাযোগ করে আসছি। কখন, কবে, কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি ছাপানো হবে সেই আশায় ছিলাম। তবে নিয়োগ বিজ্ঞপ্তি পত্রিকায় ছাপানো হয়েছে কি না তা জানতে পারিনি। অত্র স্কুলের গভর্নিংবডির সভাপতি মো. আল আমিন খানের সাথে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি স্কুলের প্রতিষ্ঠাকালীন সভাপতির ছেলে ও বক্তারপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম খানের সাথে যোগাযোগ করতে বলেন। নিয়োগের বিষয়টি নাকি তিনি দেখছেন। আমাকে বিভিন্নভাবে তালবাহানা করে আর এই পদে আবেদন করার কোন সুযোগই দেওয়া হয়নি।নিয়োগ বিজ্ঞপ্তি না পাওয়ার কারনে আবেদন করতে পারেনি আব্দুর রাজ্জাক নামে আরেক প্রার্থী। তিনি কালিয়াকৈর উপজেলার ঢোল সমুদ্র বালিকা বিদ্যানিকেতনে শিক্ষকতা করছেন। তিনি প্রতিবেদককে বলেন, জনতা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ শূন্য হয়েছে জানতে পেরেছিলাম। কিন্তু কোন পত্রিকায় নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়েছে তা জানতে পারেনি। যেহেতু নিয়োগ পরীক্ষা স্থগিত হয়েছে তাই সামনে আবেদন করতে পারব বলে আশা করছি।জানা যায়, মাত্র চার জন আবেদনকারীকে নিয়ে নিয়োগ পরীক্ষার সবকিছু চুড়ান্ত করা ছিল। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আলমকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দিতেই এত তালবাহানা।নিয়োগ বিজ্ঞপ্তি, পরীক্ষা স্থগিত সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে জনতা উচ্চ বিদ্যালয়ের গভর্নিংবডির সভাপতি আল আমিন খান মুঠো ফোনে জানান, পত্রিকায় বিজ্ঞপ্তির ব্যাপারে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফরিদুল আলম ভাল বলতে পারবে। শিক্ষক নিয়োগে অর্থ লেনদেনের ব্যাপারে জানতে চাইলে তিনি কৌশলে বিষয়টি এড়িয়ে যান।কালীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই জান্নাত মুঠো ফোনে জানান, প্রধান শিক্ষক পদে চার জন প্রার্থীর আবেদন জমা হয়। কাগজপত্র জটিলতার কারনে বাছাইয়ে দু’জনকে আগেই বাদ দেয়া হয়। আবেদন কারীর সংখা কম থাকায় পরীক্ষা স্থগিত করা হয়।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আজিজুর রহমান জানান, আমি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের সাথে আলাপ করে জানতে পেরেছি উক্ত পদের জন্য একাধিক প্রার্থী নেই। তাছাড়া পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের ব্যাপারে কিছু অনিয়ম থাকায় নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।উল্লেখ্যে যে, চলতি বছরের ১২ মার্চ প্রধান শিক্ষক মো. আবদুস সোবহান সর্বশেষ অফিস করেন। তখন থেকে পদটি শুন্য রয়েছে।

 

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

দ্য ডেইলি বাংলাদেশ ডায়েরি’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও দিনব্যাপী উৎসব আজ
দেশজুড়ে চরম অব্যবস্থাপনা: লোডশেডিং, শিক্ষা, গ্যাস ও খাদ্যসংকটে বিপন্ন জনজীবন
মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান মহেশখালী উপজেলায় ভার্চুয়ালী উদ্বোধন
জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম
পটিয়ায় মাদ্রাসার ছাত্র বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার।
নগরকান্দায় লীজকৃত জমি নিয়ে মিথ্যা অপপ্রচারের অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন
আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।
চট্টগ্রামে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের বিভাগীয় আহ্বায়ক কমিটি গঠন

You cannot copy content of this page