১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মার্কিন উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের শিবপুরে ইমাম পরিষদের উদ্যোগে মা’দক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ত্রিশালের ইউএনওকে না পেয়ে ভোগান্তিতে সেবাপ্রার্থীরা অস্ট্রেলিয়ার মাটিতে ৬ উইকেট শিকারের রহস্য জানালেন হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের পেস আক্রমণে মুগ্ধ হার্শা ভোগলে ডারউইনে প্রথম টেস্ট: পেসারদের দাপটে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্বপ্নময় দিন বাংলাদেশের
আন্তর্জাতিক:
ইউরোপের সঙ্গে বাণিজ্যের নতুন দিগন্ত: আর্কটিক সিল্ক রোড নিয়ে চীনের বড় পরিকল্পনা তুরস্ক সফরের সময় ট্রাম্পের গোপন বিমান বদলের নেপথ্যে ছিল ক্ষেপণাস্ত্র হামলার হুমকি পারমাণবিক হামলা হলে সব মার্কিন ঘাঁটি দখলের হুঁশিয়ারি ইরানের সামরিক কর্মকর্তার পুনরায় সর্বাত্মক যুদ্ধের দ্বারপ্রান্তে ইয়েমেন, সতর্কবার্তা জাতিসংঘের যুক্তরাষ্ট্রে ভুয়া বিয়ের মাধ্যমে গ্রিন কার্ড পাইয়ে দেওয়ার চক্র ফাঁস, গ্রেপ্তার ১১ প্রেক্ষাপট: হরমুজ প্রণালি নিয়ে নতুন সমীকরণ: ইরানের শক্ত অবস্থান কি মেনে নিচ্ছে জিসিসি? দোহা-বাহরাইন রুটে কাতার এয়ারওয়েজের বিশেষ ফ্লাইট: বিশ্বের স্বল্পতম দূরত্বের এ৩৫০ যাত্রা দীর্ঘমেয়াদি ঘাটতি সত্ত্বেও জুনে ইউক্রেনের সামরিক সহায়তায় বড় উল্লম্ফন ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী ইবোলা প্রাদুর্ভাবের মুখে কঙ্গো: সতর্কবার্তা ডব্লিউএইচও’র তীব্র খরা ও দাবানলে বিপর্যস্ত ইউরোপের অর্থনীতি: জিডিপি হ্রাসের আশঙ্কা
     
             

রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করলেন মেয়র খায়রুজ্জামান লিটন।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

নবনির্মিত রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) পৌনে ১১ টায় ফলক উন্মোচন ও বেলুন-ফেস্টুন উড়িয়ে কারা প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন করেন।এর পর একাডেমি ভবনের সামনে চত্তরে বৃক্ষরোপণ করেন অতিথিরা। ৩৬ দশমিক ৬৯ একর জমির উপর ৯৪ কোটি ১২ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে নতুন এই কেন্দ্রটি স্থাপিত হয়েছে।কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এএসএম আনিসুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো.শাহরিয়ার আলম এমপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সূদুর প্রসারী দৃষ্টিভঙ্গি নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশকে উন্নত ধনী দেশে পরিণত করার কথা আজ কোন স্বপ্ন নয়। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন আজ দৃশ্যমান।তিনি আরো বলেন,সরকার কারাগারকে সংশোধনাগারে রূপান্তর করছে। রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্র দৃষ্টিনন্দনভাবে নির্মাণ করা হয়েছে। ঢাকা কেন্দ্রীয় কারাগারকে পূর্ণাঙ্গ জাদুঘরে পরিণত করতে উদ্যোগ নিয়েছে সরকার। এটি চালু হলে সেখানে আগতরা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার আত্মত্যাগ দেখতে পাবে,জানতে পারবে।রাসিক মেয়র বলেন,অনেক ক্ষেত্রে অপরাধ সংগঠিত হওয়ার আগেই আইন শৃঙ্গলা রক্ষাকারী বাহিনী তাদের আটক করে।দেশের গোয়েন্দা সংস্থারা দক্ষতার প্রমাণ দিয়ে জাতিকে অনেক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করছে।নবনির্মিত রাজশাহী কারা প্রশিক্ষণ কেন্দ্রে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল,প্রশাসন ও একাডেমিক ভবন,এম.আই.ইউনিট ভবন,পুরুষ স্টাফ ও প্রশিক্ষণার্থী ব্যারাক,মহিলা স্টাফ ও প্রশিক্ষণার্থী ব্যারাক, অফিসার্স মেস,কমান্ড্যান্ট,ডেপুটি কমান্ড্যান্ট এর বাসভবনসহ অফিসার্স কোয়ার্টার,১০০০ বর্গফুটের অফিসার্স কোয়ার্টার,গার্ড ভবন,মসজিদ,পাওয়ার হাউস, পাম্প হাউস,ট্রেনিং সেড,ক্যাফেটেরিয়া,পোডিয়াম,প্যারেড গ্রাউন্ড ও সুইমিং পুল ইত্যাদি রয়েছে।উল্লেখ্য,পদ্মা নদীর উত্তর তীরে রাজশাহী কেন্দ্রীয় কারাগার এলাকায় ১৯৯৫ সালে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কার্যক্রম আরম্ভ হয়। ২০১৫ সালের ৯ জুন কারা প্রশিক্ষণ কেন্দ্র, রাজশাহীর নির্মাণ প্রকল্প একনেক সভায় অনুমোদিত হয়। ২০১৬ সালের ২৪ নভেম্বর কারা প্রশিক্ষণ কেন্দ্রের নির্মাণ কাজ শুরু হয়। ৯৪ কোটি ১২ লাখ ৯৮ হাজার টাকা ব্যয়ে ৩৬ দশমিক ৬৯ একর জমির উপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কারা অধিদপ্তরের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং গণপূর্ত অধিদপ্তর কর্তৃক ২০২৩ সালের ৩০ জুন নির্মাণ কাজ সমাপ্ত হয়।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page