১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

রোটারিয়ান খসরুর অর্থায়নে স্হানীয় তরুণদের উদ্যোগে পাঁচ কিলোমিটার সড়ক সংস্কার।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু -বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুর উপজেলার ৩ নং চারিকাঠা ইউনিয়নের অন্তর্ভুক্ত বৃহত্তর থুবাং গ্রামের প্রায় সাড়ে পাঁচ কিমি মাটির রাস্তা কর্দমাক্তমুক্ত করতে সংস্কার করা হয়েছে।গত তিন মাস যাবৎ ধাপে ধাপে শেষ হওয়া এই সংস্কার কাজের মূল পরিকল্পনা করেণ স্হানীয় যুবক মাওলানা জইনুদ্দিন মুহাম্মদ সুফিয়ান। তারপর এলাকার তরুনদের সাথে পরামর্শ করে একটি মেসেন্জার গ্রুপ খুলে সকল মুসলিম, হিন্দু সম্প্রদায়ের ও শ্রেনী পেশার মানুষদের নিয়ে ক্ষুদ্র পরিসরে সেচ্ছাশ্রমেরভিত্তিতে কাজ শুরু করে।এরপর বৃহৎ পরিসরে রাস্তা সংস্কারের পরিকল্পনা করলে আর্থিকভাবে কিছুটা বেগ পেতে হয়। সেই সময় অর্থনৈতিক ভাবে সবচেয়ে বড় সহযোগিতার হাত বাড়িয়ে এগিয়ে আসেন জৈন্তাপুর উপজেলার কৃতি সন্তান, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা ও জৈন্তাপুর প্রবাসী গ্রুপের উপনেতা, আগামী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরু।রোটারিয়ান খসরুর অর্থায়নে তরুণরা বৃহৎ পরিসরে সংস্কার কাজ শুরু করে। সরজমিনে গিয়ে দেখা ইউনিয়নের বনপাড়া বটতলা থেকে কাউয়াভাঙ্গা ও থুবাং খেয়াঘাট থেকে পুর্ব কেলেচিং বাজার পর্যন্ত দীর্ঘ এই মাটির রাস্তায় জমে থাকা কাদার স্হানগুলোতে শুকনো বালু ও মরা পাথরের খোয়া ফেলে সংস্কার করা হয়েছে। বর্তমানে বৃষ্টি হলেও এই সড়কে পর্যাপ্ত কাদা জমা হয় না। যার কারণে স্কুল কলেজে যাতায়াতের জন্য ও রোগী বহনকারী গাড়ী ও যাত্রী গাড়ীতে ভোগান্তি অনেক কমে এসেছে।এবিষয়ে তরুণ উদ্যোক্তাগণ সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই প্রকল্পকে বাস্তবে রূপ দেয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং বিশেষ করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয় রোটারিয়ান আব্দুল গফফার চৌধুরী খসরুর প্রতি।এসময় কাজের সমাপনী দিনে উপস্থিত ছিলেন মাওলানা জাইনুদ্দিন মুহাম্মদ সুফিয়ান, মাষ্টার সয়ফুল আলম,সব্বুর আহমেদ সেবুল,মাষ্টার ফয়সল আহমেদ,এখলাসুল আম্বিয়া,হাফিজ মনিরুজ্জামান, পিন্টু রাউত,রশিদ আহমেদ,শিমুল দেব,আনওয়ার হুসাইন, লিমন রাউৎ,খসরুজ্জামান,রাজু আহমেদ, নিশাত আহমেদ, অনিক রাউৎ,সাদিকুর রহমান ও মুমিন আহমেদ প্রমুখ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page