১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুর টোল প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত অবশেষে পটিয়ায় নির্মিত হচ্ছে মিনি স্টেডিয়াম। চট্টগ্রামে কোস্ট গার্ডের হাতে ৭০ লাখ টাকার বিদেশি মদ জব্দ ইপিজেডে কোস্টগার্ডের অভিযান ৭০ লাখ টাকার বিদেশি মদ উদ্ধার প্রতিপক্ষকে ঘুষি দিয়ে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র সামনে আনতে যাচ্ছে ইরান ফ্যাসিস্ট আমলে নির্যাতনের ১৮৫৫ মামলা: সংসদে আইনমন্ত্রী বাঁশখালীতে স্বাধীনতার ৫ দশকেও উন্নয়নের ছোঁয়া নেই: জীবনের ঝুঁকি নিয়ে নড়বড়ে সাঁকোয় পারাপার শত শত শিক্ষার্থীর হাটহাজারীতে জলাবদ্ধতা নিরসনে সমন্বয় সভা অনুষ্ঠিত বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ আটক ৩
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

জৈন্তাপুরে ছিকান্দর আলি শিক্ষা ফোরাম আয়োজিত কৃর্তি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুরে ” ছিকন্দর আলি শিক্ষা ফোরাম ” এর ব্যবস্হাপনায় উপজেলার বিভিন্ন মাদ্রাসা পড়ুয়া মেধাবী কৃতিশিক্ষার্থীদের মাঝে উৎসাহ পুরস্কার প্রদান ও তাদের অভিভাবক ও শিক্ষকদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।৯ই সেপ্টেম্বর ( শনিবার) বেলা ১১ ঘটিকায় উপজেলার দরবস্ত ইউনিয়নের অন্তর্ভুক্ত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম খরিলহাট মাদ্রাসায় অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানের মুহতামিম হযরত মাওলানা শেখ আবু হানিফ (হাঃফিঃ)।উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্যপ্রাচ্য,ইউরোপ, আমেরিকা প্রবাসীদের স্পন্সরে ও সার্বিক সহোযোগিতায় অনুষ্ঠিত এই পুরস্কার প্রদান অনুষ্ঠানে দরবস্ত আল মনসুর মাদ্রাসার শিক্ষা সচিব মাওলানা শিহাব উদ্দিনের সঞ্চালনায় ও হাফিজ আবদুল্লাহ আল মাসুদের কোরাআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরবস্ত বাজার জামে মসজিদের বর্ষীয়ান ইমাম ও খতিব হযরত মাওলানা শেখ হাবিবুর রহমান (হাঃফিঃ) ও হেমু মাদ্রাসার শায়খুল হাদিস মুফতি শেখ রফিকুল ইসলাম (হাঃফিঃ)অনুষ্ঠানে মূল প্রবন্ধ বক্তব্য উপস্হাপন করেন ছিকান্দর আলি শিক্ষা ফোরামের অন্যতম সংগঠক হযরত মাওলানা মোহাম্মদ মুজম্মিল আলি (হাঃফিঃ)। অনুষ্ঠানে ইবতেদাইয়্যাহ্,মুতাওয়াসসিতাহ্ এবং হিফজ সমাপনি বোর্ড পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ২০ জন পরীক্ষার্থীকে সম্মাননা স্মারক ও নগত অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।এসময় বক্তারা বলেন, জৈন্তাপুরে শিক্ষা বিস্তারে এক আলোকবর্তিতার নাম মরহুম ছিকান্দর আলি। জৈন্তার পুরোনো মানুষ যাকে সেক্রেটারি সাহেব নামে চিনতো। কৃর্তিমান এই ব্যাক্তির দূরদর্শী শিক্ষা বিস্তারের স্বপ্ন উপজেলার সর্বমহলে প্রশংসনীয়। তার রেখে যাওয়া অবদানের অন্যতম সাক্ষী জৈন্তা ডিগ্রি কলেজ ও দরবস্ত সেন্ট্রাল জৈন্তা স্কুলের মত অসংখ্য ছোট বড় শিক্ষা প্রতিষ্ঠান।প্রতিবছর বিভিন্ন সময়ে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান,হতদরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেমন স্কুল,কলেজ,মাদ্রাসার শিক্ষার পরিবেশ সুষ্ঠু করণে অবকাঠামোগত উন্নয়ণ করে আসছে এই সংগঠনটি।বক্তারা অনুষ্ঠানটি মেধাবী মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদের উৎসাহ পুরস্কার প্রদানে আলাদা প্লাটফর্মে অনুষ্ঠিত হওয়ায় আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিভিন্ন মাদ্রাসার শিক্ষকবৃন্দ। তারা বলেন মহান এই কৃর্তিমান পুরুষ শুয়ে আছেন দ্বীনি এই শিক্ষা প্রতিষ্ঠানের পাশে। আজ ছিকান্দর আলি শিক্ষা ফোরাম ক্বওমি মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মূল্যায়িত করায় পরিবারের সদস্যরা এখন তাদের সন্তানদের মাদ্রাসাতে পড়াতে উৎসাহ বাড়বে।তারা মরহুম ছিকান্দর আলির সুযোগ্য সন্তান যুক্তরাষ্ট্র প্রবাসী মোহাম্মদ ফয়েজ আহমেদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,উক্তো ফোরামে অতীতের সব কৃতিত্বের ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছেন তার পুত্র প্রবাসী ফয়েজ আহমেদ।সেই সাথে মরহুম ছিকান্দর আলির পরিবারের সকল সদস্যবৃন্দ ও সুভানুদ্ধায়ীদের এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।পরে দেশ ও রাষ্ট্রের কল্যানে বিদেশে কর্মরত সকল প্রবাসীদের প্রতি যারা এই শিক্ষা ফোরামের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের সকলকে ধন্যবাদ জানান।পুরস্কার বিতরণ শেষে মরহুম ছিকান্দর আলির রূহের মাগফিরাত কামনা ও তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ মোনাজাত ও শেষে শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়।এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,অত্র মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা অলিউর রহমান, জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ফয়েজ আহমেদ, গর্দনা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহমদ, সাবেক ইউপি সদস্য ময়নুল ইসলাম, বাহরাইন প্রবাসী আনোয়ার হোসেন,সৌদি প্রবাসী ইমরান আহমেদ, হাফিজ মাওলানা ফখরুল ইসলাম, কাতার প্রবাসী মো আয়াত উল্লাহ,মুফতি আফতাব উদ্দিন,মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুল হাফিজ ও মরহুম ছিকান্দর আলির কনিষ্ঠ পুত্র হাফিজ তোফায়েল আহমেদ সহ বিভিন্ন মাদ্রাসা হতে আগত শিক্ষক অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page