৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা*
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

গণমাধ্যম কর্মীদের আস্থার প্রতীক হবে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব 

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবুল হাশেম রাজশাহী ব‍্যুরোচীফঃ

রাজশাহীতে কর্মরত এমনকি সারাদেশের গণমাধ্যম কর্মীদের আস্থা ও নির্ভরতার প্রতীক হিসেবে গড়ে উঠবে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। এখানে ছোট বড় সকল নিবন্ধিত গণমাধ্যম কর্মীরা পাবেন সমান অধিকার। বিভিন্ন প্রেসক্লাব ও সংগঠনে সদস্য পদ বঞ্চিত সকল নিবন্ধিত গণমাধ্যম কর্মীরাই সদস্য পদের সুযোগ পাবেন। সামাজিক, রাজনৈতিক ও প্রশাসনিক যে কোন ভাবেই যে কোন সাংবদিকের প্রতি অন্যায় করা হলে তার পাশে দাঁড়াবে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব। এই প্রতিবেদকের কাছে এরকমই বলছিলেন রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের আসন্ন ১৬ সেপ্টেম্বর দ্বিবার্ষিক নির্বাচনে সভাপতি পদপ্রার্থী সাংবাদিক শাহিনুর রহমান সোনা।তিনি বলেন, আমাদের নির্বাচনে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বীতা থাকবে, তবে প্রতিহিংসা থাকবে না।  প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বীতা হবে সুস্থ ধারায় এবং এই ধারা অব্যহত থাকবে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের প্রতিটি অগ্রযাত্রায়। আগামী নির্বাচনে রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হলে এ ধারা সমুন্নত ও অনন্য উচ্চতায় নিয়ে আরও একধাপ এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। উল্লেখ্য, ইতোমধ্যে নগরীর শিরোইল বাসটার্মিনাল ও কাঁচাবাজার এলাকার পূবালী মার্কেট এলাকায় নির্বাচনী উৎসব পরিলক্ষিত। পোষ্টার ব্যাণার ফেস্টুনে ছেঁয়ে গেছে গোটা এলাকা। রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাব নির্বাচনে ১৩ পদের বিপরীতে মনোনয়ন বিতরণ শেষ হয়েছে। সর্বমোট ১৮ জন সাংবাদিক বিভিন্ন পদে তাঁদের মনোমনয়ন সংগ্রহ করেছেন। এর মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন তিনজন। সভাপতি পদপ্রার্থী শাহিনুর রহমান সোনা ছাড়াও প্রতিদ্বন্দ্বীতা করছেন সাবেক সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম এবং সাবেক সাংগঠনিক সম্পাদক লিয়াকত হোসেন। সাধারণ সম্পাদক পদে মনোনয়ন সংগ্রহ করছেন ক্লাবটির প্রতিষ্ঠাতা, সাবেক সাবেক সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম। তিনি ছাড়া আর কেউ এ পদে মনোনয়ন সংগ্রহ করেননি। অন্যান্য পদের মধ্যে সহসভাপতি পদে আলাউদ্দিন মন্ডল ও আনসার তালুকদার স্বাধীন, সহসাধারণ সম্পাদক পদে আল আমিন হোসেন ও মোস্তাফিজুর রহমান জীবন। সাংগঠনিক সম্পাদক পদে মো: শাহীন সাগর, কোষাধ্যক্ষ পদে মো: ওদুদুজ্জামান সুবাস, দপ্তর সম্পাদক পদে সুলতানুল আরেফিন খান নিহাল, প্রচার প্রকাশনা সম্পাদক পদে রাফিস বিন সরকার পাভেল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে এফডিআর ফয়সাল ও নাজমুল হক। এছাড়া নির্বাহী সদস্য পদে আবুল হাশেম, আকতার হোসেন হীরা, এসএম শফিকুল আলম ইমন এবং আল আমিন পাপন মনোনয়ন সংগ্রহ করেছেন। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন বরেণ্য শিক্ষাবিদ রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, সহকারি নির্বাচন কমিশনার পদে রয়েছেন এটিএন বাংলার সিনিয়র স্টাফ রিপোর্টার সুজাউদ্দিন ছোটন ও এডভোকেট জ্যোতিউল ইসলাম শাফী। নির্বাচন পরিচালনা কমিটির সচিব পদে দায়িত্ব পালন করছেন রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের সভাপতি মীর তোফায়েল হোসেন। প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন দৈনিক রাজশাহীর আলো’র সম্পাদক-প্রকাশক আজিবর রহমান। সহকারি প্রিজাইডিং অফিসার হিসেবে থাকবেন প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক শ্যাম দত্ত, রাজশাহী মহানগর যুবলীগের দপ্তর সম্পাদক চৌধুরী মাহমুদ হাসান খান ইতু ও মাইটিভি রাজশাহী প্রতিনিধি শাহরিয়ার অন্তু। নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যরা হলেন বীর মুক্তিযোদ্ধা শাজাহান আলী বরজাহান, রাজশাহী মহানগর জাসদ সভাপতি আবদুল্লাহ আল মাসুদ শিবলী, রাজশাহী মহানগর সিপিবি সাধারণ সম্পাদক অজিত কুমার মন্ডল, রাজশাহী মহানগর যুবলীগ সভাপতি রমজান আলী এবং চ্যানেল আই সিনিয়র স্টাফ রিপোর্টার আবু সালে মোহাম্মদ ফাত্তাহ । এছাড়াও নির্বাচনের দিন পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন দেশের প্রথম সারির গণমাধ্যমে কর্মরত বেশ কয়েকজন সাংবাদিক ও রাজশাহীর প্রথিতযথা রাজনৈতিক নেতৃবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

You cannot copy content of this page