৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা*
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বাঘায় ফেনসিডিলসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘা থানার নিয়মিত মাদক নিয়ন্ত্রণ অভিযান চলমান রয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে বাঘা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক দুইটি অভিযানে ৪১০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আসামীরা হলো, রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোত কাদিরপুর গ্রামের আফসার আলীর ছেলে মোঃ ইসলাম আলী (২৮) ও আতারপারা (চর) গ্রামের আকবর হাওলাদার ছেলে মোঃ সেলিম (৩৫)।বাঘা থানার পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার পুলিশ সুপার মো: সাইফুর রহমান (পিপিএম) এর দিক নির্দেশনায় বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানার নেতৃত্বে এসআই মেহেদী হাসান ,এসআই আজিজুল হক , এএসআই ছালজার করিম, এএসআই কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ ৪ সেপ্টেম্বর সোমবার রাতে দুইটি পৃথক অভিযান পরিচালনা করে পাকুড়িয়া ইউনিয়নের গোকুলপুর আজগর মালিথার বাড়ির পূর্ব পাশের আম বাগান থেকে মোঃ ইসলাম আলী (২৮) পিতা মোঃ আফসার আলী সাং জোত কাদিরপুর থানা বাঘা কে ২০০ বোতল ভারতীয় আমদানি নিশিদ্ধ ফেন্সিডিল সহ গ্রেফতার করা হয়।তারই কিছুক্ষণ পর পাকুড়িয়া গ্রামস্থ আমিরুল ইসলাম আমুর বাড়ির পিছনে আম বাগান হতে মোঃ সেলিম (৩৫) পিতা মোঃ আকবর হাওলাদার সাং আতারপারা থানা বাঘা কে ২১০বোতল ভারতীয় আমদানি নিশিদ্ধ ফেন্সিডিল সহ গ্রফতার করা হয়।এ বিষয়ে বাঘা থানার ওসি (তদন্ত) সবুজ রানা বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের লক্ষ্যে চলমান আমাদের নিয়মিত অভিযানে সোমবার (৪ সেপ্টেম্বর) রাতে দুইজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। আসামিদ্বয়ের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। আজ (মঙ্গলবার) আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

You cannot copy content of this page