৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১ রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক পীরগঞ্জ বৈরচুনা খেকিডাঙ্গায় ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত সিরাজগঞ্জে প্রকৃতির স্নিগ্ন পরশে চায়নাবাঁধে ব্যতিক্রমের শিশু শিল্পীদের সাংস্কৃতিক আড্ডা*
আন্তর্জাতিক:
নেপালে সাহসী সাংবাদিকতার জন্য শহীদুল ইসলাম বাবরকে ফুলেল শুভেচ্ছা সমাজসেবায় বিশেষ অবদান: স্বর্ণপদক ও সম্মাননা পেলেন নাহিদ উজ্জামান শিল্পী শিমলার মুকুটে নেপাল-বাংলাদেশ বন্ধুত্বের অনন্য স্বীকৃতি জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম
     
             

বাঘায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, অত:পর উভয় পক্ষে মামলা, ধরাছোঁয়ার বাহিরে আসামীরা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধ নিরসনে গ্রাম্য সালিশ বসে। উক্ত সালিশি বৈঠক চলাকালীন সময়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোট আহতের সংখ্যা ৮ জন। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) সকাল ১১টায় উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামে এই ঘটনাটি ঘটেছে। এ নিয়ে উভয় পক্ষ থেকে থানায় পৃথক দুটি মামলা হলেও গত ৮ দিনে কোন আসামীকে গ্রেফতার হয়নি। এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত আসামীরা গ্রেফতার না হওয়ায় পুলিশের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামে মকসেদ আলী প্রামানিক ও মুনসুর রহমানের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ নিরসনের জন্য বাউসা ইউনিয়নের পীরগাছা গ্রামের ৯ নম্বর ওয়ার্ড সদস্য আবদুর রহমান, সাবেক মেম্বর মোহাম্মদ আলী, গ্রাম প্রধান মসলেম উদ্দিন, ছলেমান মহরী, শহিদুল ইসলামসহ পীরগাছা গ্রামে উভয় পক্ষকে নিয়ে গ্রাম্য সালিশের আয়োজন করা হয়। সালিশে চলাকালীন সময়ে দুই পক্ষের মাঝে উভয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। এক পর্যায়ে উভয়ে ধারালো হাঁসুয়া, বর্ষা এবং বাঁশের লাঠি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এই সংঘর্ষে মকছেদ আলী(৭৫) তার ছেলে বজলুর রহমান(৪০) ও একরামুল হক (৩২) গুরুত্বর ও রক্তাক্ত জখম হন। আহতদের এলাকার লোকজন উদ্ধার করে একটি এ্যাম্বুলেন্স যোগে রামেক হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে বজলুর রহমানকে হাসুয়া দিয়ে হাত এবং পিঠের উপরে কোপ দেওয়ায় তার প্রচুর রক্তক্ষরণ হয়। ডাক্তার জানিয়েছেন তার অবস্থা আশংকজনক।গুরুতর আহত বজলুর রহমান একই সাথে তার বাবা বৃদ্ধ মকছেদ আলী ও ছোট ভাই একরামুল হককেও ঐ একই ওয়ার্ডে ভর্তি করা হয়।
এদিকে ঘটনার পরদিন মকছেন আলীর বড় ছেলে কলেজ শিক্ষক বাবর আলী বাদি হয়ে ১০ জনকে আসামী করে বাঘা থানায় একটি মামলা দায়ের করেছেন। তবে এ মামলার পাঁচজন আসামী জামিনে এসে বাদিকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিচ্ছে বলে পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের কাছে মৌখিক অভিযোগ করেছেন কলেজ শিক্ষক বাবর আলী।অপর দিকে মনসুর আলী পক্ষের মনসুর আলী(৫৫) রুজদার আলী(৫২), রাসেল আহম্মেদ(২৮), রাশিদুল ইসলাম(২৯) ও আব্দুর রাজ্জাক(৩০) আহত হয়। এ সকল আহতরা বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন রয়েছেন। এদের মধ্যে ইতোমধ্যে তিনজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।এ বিষয়ে স্থানীয় মেম্বর আবদুর রহমান বলেন, মকসেদ আলী ও মুনসুর রহমানের মধ্যে দীর্ঘদিন থেকে জমি নিয়ে ঝামেলা চলছিল। এর আগে পাচবার গ্রাম্য সালিশ করে কোনই সমাধান হয়নি।তিনি বলেন, পৈত্রিক সূত্রে পাওয়া দুই ওয়ারিশগনের এ সম্পত্তি। মূল মালিক মারা যাওয়ার পর তাদের জমি এখন পর্যন্ত বাটোয়ারা হয়নি। এ নিয়ে পাঁচবার শালিস করেও এদের সমস্যা সমাধান করা সম্ভব হয়নি। তবে ষষ্ঠ বারে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে শালিসে মিমাংসা হওয়ার কথা ছিলো। কিন্তু দুই পক্ষের মধ্যে কথা কাটা-কাটির জের ধরে অনাকাংখিত ভাবে এই সংঘর্ষ বাধে।বাঘা থানা অফিসার ইনচার্জ(ওসি) খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। প্রথম মামলাটি করেছেন বাবর আলী। তাঁর দায়েরকৃত মামলার পাঁচ জন আসামী বিজ্ঞ আদালত থেকে জামিন নিয়েছেন। আমরা উভয় পক্ষের আসামীদের গ্রেফতারের চেষ্টায় চালাচ্ছি। তবে মামলার অন্য আসামীরা পলাতক থাকায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

এওচিয়া ইউনিয়ন বিএনপির সভা: চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাফেজ আহমদ কে সমর্থন
বাবাকে হত্যার পর ছেলেকেও হত্যা চেষ্টার অভিযোগ
সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ১
রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যুগ্ম সচিব সাইদুজ্জামান
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় টাকার অভাবে চিকিৎসা বন্ধ, বাঁচতে চান আদিবাসী পলাশ পাহান
মহেশখালীতে দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে এমপি ফরিদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজারের চকরিয়ায় কোস্ট গার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ ৩ জন আটক

You cannot copy content of this page