১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় বানভাসিদের পাশে এমপি শাহজাহান চৌধুরী লোহাগাড়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে এসআইয়ের মৃত্যু সাতকানিয়ায় ভ্রাম্যমাণ আদালত: মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড ও জরিমানা চন্দনাইশে ত্রাণ বিতরণের সময় মঞ্চ ধস: অক্ষত অর্থমন্ত্রী ও নেতারা মাদকসেবনের প্রতিবাদ করায় নোয়াখালীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা পটিয়ায় সুচক্রদন্ডীর জগন্নাথ ধামের “রথযাত্রা” অনুষ্ঠিত। সাতকানিয়ায় বন্যার্তদের পাশে বাংলাদেশ বেতার চট্টগ্রাম প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে: আনোয়ার হোসেন খোকন মালদ্বীপে কর্মী সমাবেশে সংগঠনকে আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ করার আহ্বান সখিপুরের অনয়া সরকার লোকগীতিতে দেশসেরা – প্রধানমন্ত্রীর হাত থেকে স্বর্ণপদক গ্রহণ সুনামগঞ্জে জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

গ্যাস ট্যাবলেট সেবনে গৃহবধূর মৃত্যু

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

নিজস্ব প্রতিনিধিঃ

রাজশাহীর বাঘায় গ্যাস ট্যাবলেট সেবনে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে তার মৃত্যু হয়। ওই গৃহ বধুর নাম শেফালী আক্তার (৩০)। তিনি উপজেলার সিকদারপাড়া গ্রামের আকসেদ আলীর ছেলে শিমুলের স্ত্রী। শেফালী নাটোর জেলার বাগাতিপাড়া থানাধীন জামনগর এলাকার মিনারুল ইসলামের ছোট মেয়ে। শিমুল-শেফালী দম্পত্তির সংসার জীবনে দুই সন্তান রয়েছে। আমের ব্যাবসায় লোকশান হওয়ায় শিমুল অর্থ সংকটে পড়ে। এনজিওর ঋন আর সংসারের অনটনের কারনে বর্তমানে সে কাজের সুবাদে এলাকার বাহিরে থাকে। আর মাঝে মাঝে সাধ্য মতো টাকা পাঠান বাড়িতে। গত কাল বুধবার রাত ৯টার দিকে (এনজিও আশা’র) কিস্তি আদায়কারী এসেছিল। কিস্তির টাকা না থাকায় লজ্জিত হন শেফালী। অনেক দুশ্চিন্তায় পড়েন তিনি। অবশেষে তার শশুর আকসেদ আলী ১ হাজার টাকা দিয়ে বিদায় করেন এনজিও প্রতিনিধিদের।শিমুলের নিকট প্রতিবেশীরা জানান, তাদের পরিবারে কারো সাথে কোন দন্দ বা রাগারাগি নেই। সংসারের অনটনের কারনে কাজের সুবাদে শিমুল এলাকার বাইরে থাকায় দুটি সন্তান নিয়ে শেফালী বাড়িতে থাকে। শশুর শাশুড়ি ও আলাদা।এ বিষয়ে শিমুলের মা জানান, সকাল ৯ টার দিকে শেফালীকে বমি করতে দেখে জিজ্ঞেস করি কি হয়েছে ? তখন শেফালী আমাকে জানায় সে ঘরে থাকা ইদুর মারা গ্যাস ট্যাবলেট খেয়েছে। আস্তে আস্তে শেফালীর শারিরীক অবস্থার অবনতি হলে। প্রতিবেশী ও নিকট স্বজনদের ডেকে শেফালী কে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরন করেন। রামেক হাসপাতালে যাওয়ার পথে বানেশ্বর মোড়ে পৌছালে তিনি মৃত্যু বরণ করেন। পরে তাকে বাড়িতে আনা হয়।এ বিষয়ে শেফালীর পিতা মিনারুল ইসলাম বলেন, আমাকে আগে কখনও বলেনি তার সংসারে কোন অশান্তি বা রাগারাগি আছে। আমার মেয়ের ভাগ্যে হয়ত মৃত্যু এভাবেই লিখা ছিলো। শেফালীর মৃত দেহ দাফনে আমার কোন প্রকার দাবী বা আপত্তি নেই।মরদেহে কোনো আঘাতের চিহ্ন নেই সুরতহাল রিপোর্টে গ্যাস ট্যাবলেটের প্রভাবে মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘা থানা পুলিশের উপপরিদর্শক কালাম।এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) খায়রুল ইসলাম জানান, মৃত শেফালীর পিতা মাতার পক্ষ থেকে কোন প্রকার অভিযোগ বা দাবী না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page