২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র সেনাবাহিনী দুর্গম পাহাড় থেকে অসুস্থ ৭৪ বছর বয়সী নারীকে হেলিকপ্টারে উদ্ধার, সিএমএইচে ভর্তি সাতকানিয়ায় রাস্তা দখল করে বাড়ি অবমুক্তির দাবিতে মানববন্ধন ব্যক্তিগত উন্নয়ন নয় সমাজ গঠনে কাজ করুন চট্টগ্রামের ডিসি পটুয়াখালীতে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশ ও মামলার হুমকি: থানায় জিডি। ৪৬ বছর বয়সে আবার মাঠে ফিরছেন রোনালদিনহো সখিপুরে বিনামূল্যে কৃষকদের মাঝে বীজ,সার,কীটনাশক,গাছের চারা ও চাউল বিতরণ- চাটখিলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু: পরিবারের অভিযোগ হত্যা ১৪ বছর পর চাটখিল দলিল লেখক সমিতির নির্বাচন: ওমর ফারুক সভাপতি ও স্বপন পাটওয়ারী সাধারণ সম্পাদক নির্বাচিত পটিয়ায় শোকাহত জায়হান পরিবারকে সান্তনা দিতে এমপি এনাম।
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

আদিবাসী খুন তিন জন গ্রেফতার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ ওবায়দুর রহমান ঠাকুরগাঁও সদর উপজেলা প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইস্টফান তিরকি নামে এক আদিবাসী খুন হয়েছেন। গতকাল শুক্রবার রাত ১০টা ৩০ মিনিটের সময় ঠাকুরগাঁও শহরের পরিষদপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে।এ ঘটনায় একই সম্প্রদায়ের ৩জনকে আটক করেছেন ঠাকুরগাঁও সদর থানা পুলিশ।ইস্টফান তিরকি ঠাকুরগাঁও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পরিষদপাড়ার দানিয়েল তিরকির ছেলেবলে জানাগেছ।ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ ফিরোজ- এ তথ্য নিশ্চিত করেছেন।আটকৃতরা হলেন- প্রদীপ তিরকি,জুলিয়ান টপ্প ও মনোরঞ্জন তীগ্যা।ঠাকুরগাঁও সদর থানার উপপরিদর্শক (এসআই) মোঃ মামুনুর রশিদ জানান, স্থানীয় কয়েকজন লোক রাত সাড়ে ১০টার দিকে পরিষদপাড়ার রবি ড্রাইভারের বাসার সামনে ইস্টফানকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখতে পায়।স্থানীয় লোকজন ইস্টফানকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।তিনি আরও জানান- ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, জমিজমার বিরোধে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে।ঠাকুরগাঁও সদর হাসপাতালের চিকিৎসক সালাম জানাই ইস্টফানকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।ওসি ফিরোজ বলেন প্রাথমিক সূরত হাল দেখে ধারণা করা হচ্ছে, জমিজমার বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে।এবিষয়ে এখনো মামলা হয়নি। হত্যা কান্ডের ঘটনায় রাতে অভিযান চালিয়ে ৩জনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page