১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়া ইউএনও ও ওসির বিরুদ্ধে অপপ্রচার: ফোনালাপ এডিট করে ছড়ানোর প্রতিবাদ পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

ফরিদপুরের সদরপুরে এক গৃহবধূর লাশ উদ্ধার

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর রহমান বিশেষ প্রতিনিধি ফরিদপুর :

ফরিদপুরের সদরপুর উপজেলার পেঁয়াজখালীতে এক গৃহবধূর লাশ টয়লেটের ট্যাংকি থেকে উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ। নিহত মেয়েটি পেঁয়াজখালী বাছার ডাঙ্গী গ্রামের রাজন বাছারের বড় মেয়ে রঙ্গ বলে জানা যায়। পারিবারিক সূত্র জানায় নিহত রঙ্গ এর স্বামী আবুল ওরফে হাবু তার শাশুড়ী হাসিনা বেগমকে ৫ শত টাকা দিয়ে তার ছেলেকে স্কুলে দিয়ে আসার অযুহাত দিয়ে বাড়ী থেকে বেরিয়ে যায়। হাসিনা বেগম স্কুল থেকে ফিরে এসে মেয়ের খোঁজ নিতে গেলে তাকে না পেয়ে সন্দেহ হয়। অনেক খোঁজাখুজি করার পর রবিবার দুপুর ১২ টার দিকে বাড়ীর পেছনে টয়লেটের ট্যাংকে মৃত অবস্থায় দেখতে পায়। এরপর সদরপুর থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।নিহত রঙ্গ এর এক আত্মীয় জানান ৭-৮ বছর আগে আবুল ওরফে হাবুর সাথে নিহত রঙ্গ এর বিয়ে হয়। তাদের ঘরে ১টি ছেলে ও ১টি মেয়ে আছে। এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এখনও কোন মামলা দায়ের করা হয়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page