১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার। রাউজানে খড়ের গাদার পাশ থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-৭
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

নাগেশ্বরীতে জমি লিখে নিয়ে মারধর হাসপাতালে মা

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন
মিজানুর নিজস্ব প্রতিবেদক

যাকে গর্ভে ধরেছিলেন, ছেলে ও পুত্রবধুর আঘাতেই নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মা আয়শা বেওয়া (৬৫)। বর্তমানে আয়শা বেওয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।সরেজমিনে গিয়ে জানা গেছে, কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের তালতলা (নিলুরখামার) গ্রামের মৃত আব্দুল হামিদের স্ত্রী আয়শা বেওয়ার অভিযোগ, তার মরহুম পিতা তাজিমুদ্দিন সরকারের কন্যা হওয়ায় পাওনা জমির অংশ ৪২শতকে বসতবাড়ী করে বসবাস করে আসছেন। দুই পুত্র ও তিন কন্যার মধ্য সবার ছোট ছেলে আবু হোসেন তার মাকে ভরপোষণ দেয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রায় ৫বছর আগে বসতবাড়ী ৪২শতক জমি তার নিজ নামে লিখে নেয় এবং কয়েকদিন পরে ঐ বসতবাড়ী থেকে আবু হোসেন তার বড় ভাই আশরাফ আলী ও পরিবার কে বাড়ী থেকে বের করে দেয়। আয়শা বেওয়া থেকে জমি লিখে নেয়ার ৪বছর থেকে ছেলে আবু হোসেন ও তার স্ত্রী গোলেনুর বেগমের নির্যাতনের শিকার তিনি। বর্তমানে মা আয়শা বেওয়া নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী।ভুক্তভোগী আয়শা বেওয়া জানান, ছেলে আবু হোসেন ও তার স্ত্রী তাকে ৪বছর থেকে নির্যাতন করে আসছেন। গত শুক্রবার ও শনিবার আমাকে মারধর করায় আমি অসুস্থ হয়ে পড়ি। এলাকাবাসীর সহযোগিতায় হাসপাতালে ভর্তি আছি। আমার ছেলে অত্যাচারে প্রায় ১৭বছর আগে আমার স্বামী আব্দুল হামিদ বিষ খেয়ে মারা যান। আমি এর সুষ্ঠ বিচার চাই।তালতলা (নিলুরখামার) গ্রামের বাচ্চু, দেলদার আলী, রবিউল ইসলাম ও ওবায়দুল হকসহ অনেকে বলেন, আয়শা বেওয়ার কাছ থেকে ছোট ছেলে আবু হোসেন ভর-পোষণের কথা বলে বসতবাড়ী ৪২শতক জমি নিজ নামে লিখে নেয়। জমি লিখে নেয়ার ৪বছর থেকে ছেলে আবু হোসেন ও তার স্ত্রী গোলেনুর বেগমের নির্যাতনের শিকার আয়শা বেওয়া। বর্তমানে আয়শা বেওয়া নাগেশ্বরী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধী। এ বিষয়ে একাধিকবার এলাকায় বৈঠক হলেও আপোষ মানেনি তার ছেলে ও পুত্রবধু। অবাধে আয়শা বেওয়াকে নির্যাতন করে আসছেন ছেলে ও পুত্রবধু।অভিযুক্ত আবু হোসেন ও তার স্ত্রী গোলেনুর বেগম সব অভিযোগ অস্বীকার করে বলেন, যা হবার হবে। এবার খেলা দেখে নেব। আরো বলেন, আমার বাবা মাদক মামলায় কয়েকবার গ্রেফতার হয়েছেন। মামলা বিষয়ে আমি সব বুঝি। এসবে কিছুই হয় না।নাগেশ্বরী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন রেজা বলেন, অভিযোগ পেলে তদন্ত পুর্বক মাকে নির্যাতনকারী ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page