২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

কক্সবাজারে বন্যার্তদের মাঝে জুভেনাইল ভয়েস ক্লাবের ত্রাণ ও চারা গাছ বিতরণ।।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

 

আবদুর রাজ্জাক।।
এবারের ২০২৩ সালের স্মরণ কালের ভয়াবহ বন্যার কবলে পড়েছেন কক্সবাজারের অধিকাংশ উপজেলার লাখ লাখ মানুষ। সপ্তাহব্যাপী ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জোয়ারের পানি সব মিলিয়ে প্রায় সব উপজেলার বেশিরভাগ এলাকা বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। সদর উপজেলার বেশিরভাগ বসতবাড়িতে উঠেছে কোমর সমান পানি, দূর্বিপাকে পড়েছে মানুষ। এমন পরিস্থিতিতে মানবতার ডাকে ব্যাপক ত্রাণসামগ্রী ও চারাগাছ (ফলজ ও বনজ) বিতরণের মধ্য দিয়ে দূর্গতমানুষের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী শিক্ষা ও সমাজসেবামূলক অরাজনৈতিক যুব সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাব।
শুক্রবার বিকাল ৪ ঘটিকায় ক্লাবের লিংকরোডস্থ প্রধান কার্যালয়ে ক্লাবের সাধারণ সম্পাদক এসএমডি মনির মিয়ার সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা ও সভাপতি একেএম রিদওয়ানুল করিম।এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ কক্সবাজার জেলা শাখার যুগ্ম আহবায়ক রুহুল কাদের মানিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সভাপতি সাংবাদিক আব্দুর রাজ্জাক, মাতৃছায়া যুব মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা আব্দুল আলিম, রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রমজান। এতে ক্লাব সদস্যসহ বন্যার্ত অসহায় পরিবার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ক্লাবের সভাপতি একেএম রিদওয়ানুল করিম বলেন, ” জুভেনাইল ভয়েস ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকে যেকোন দূর্যোগে মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। বিগত বৈশ্বিক মহামারী করোনাকালীন সময়ে খাদ্য সহায়তাসহ নানা মানবিক কাজে নিযোজিত ছিলেন এরই ধারাবাহিকতায় এবারের ২০২৩ সালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় শতাধিক পরিবারে খাদ্য সামগ্রী ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপকরণ হিসেবে চারাগাছ বিতরণ করা হয়েছে। তিনি এই কার্যক্রমে সার্বিক সহযোগীতা করেছেন ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল । তিনি আরো বলেন জেলা পরিষদ চেয়ারম্যান এতদ অঞ্চলের সার্বক্ষনিক বন্যা পরিস্থিতির খোঁজ খবর রেখেছেন এবং চেয়ারম্যানের পক্ষ থেকে আরো সহযোগিতা দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর আশ্বাস পেয়েছেন এবং ক্লাবের মানবিক কার্যক্রম অব্যাহত রাখতে সবার সহযোগিতা কামনা করেছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page