১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ভারত-বাংলাদেশ ক্রিকেট সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ ক্রীড়া প্রতিমন্ত্রীর বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সৌদি আরবের তিন বিশ্ববিদ্যালয়ের বড় সাফল্য দুই স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা আজকের দিনের গুরুত্বপূর্ণ ৫ খবর: সরকারি বেতন বৃদ্ধি ও তারেক রহমানের ভারত সফর পরীক্ষা শেষে অভিনয়ে ফিরলেন মাফতুহা জান্নাত জীম হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি র‍্যাব বিলুপ্ত করে পুলিশের অধীনে এসআরবি গঠনের উদ্যোগ
আন্তর্জাতিক:
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝুঁকিপূর্ণ আকাশপথ: ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিমান চলাচলে চরম নিরাপত্তাহীনতা হরমুজ প্রণালিতে সামরিক অভিযানের হুমকি ইরানের, মার্কিন অবরোধ ভাঙার হুঁশিয়ারি যুদ্ধের প্রস্তুতি ও সামরিক নেতৃত্বে বড় রদবদল আনলেন ইরানের নতুন নেতা মোজতবা খামেনি সৌদিতে কোরআন প্রতিযোগিতায় ৩৩ কোটি টাকার পুরস্কার, ইতিহাসে প্রথমবার নারীদের অংশগ্রহণ কাতারে আটক পাইলটদের বিষয়ে অনুসন্ধানে প্রতিনিধি দল পাঠাতে চায় ইরান হাওয়াইয়ে ঘূর্ণিঝড় লালার তাণ্ডব: নিহত ১, বিদ্যুৎহীন ১ লাখ ৮৩ হাজার গ্রাহক আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে স্থিতিশীলতা বজায় স্পেনের সেউতায় আশ্রয়ের দাবিতে হাজারো অভিবাসীর বিক্ষোভ, মানবিক সংকটের আশঙ্কা বিশ্বের দীর্ঘতম ১০ বিমানযাত্রার বর্তমান চিত্র ও প্রযুক্তিগত অগ্রগতি
     
             

দিনাজপুরে যুবদল নেতা সাইফুল্লাহ রুবেলের মুক্তির দাবীতে বিক্ষোভ মিছিল

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলা যুবদলের সভাপতি এএইচএম সাইফুল্লাহ রুবেল-এর নিঃশর্ত মুক্তির দাবিতে দিনাজপুরে যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার ৭ আগস্ট-২০২৩বিকেল ৪টায় জেল রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর জেলা যুবদলের সভাপতি আব্দুল মােন্নাফ মুকুল ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদের নেতৃত্বে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ থেকে অবিলম্বে যুবদল নেতা এইচএম সাইফুল্লাহ রুবেলের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, জেলা যুব দলের সভাপতি আব্দুল মোন্নাফ মুকুল, সাধারণ সম্পাদক একেএম মাসুদুল ইসলাম মাসুদ, জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান রেজা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মকসেদুল ইসলাম টুটুল।বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ্ব আক্তারুজ্জামান মিয়া, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ বজলুর রশিদ কালু, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পরিবেশ বিষয়ক সম্পাদক হামিদুর রহমান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বিরলের ৮নং ধর্মপুর ইউপি চেয়ারম্যান মোঃ নুর ইসলাম, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক হাজি মোঃ ইসমাইল খান জন্স, মোঃ খায়রুল হাসান, পৌর যুবদলের আহবায়ক মোঃ রবিউল আলম শামীম, সদর উপজেলা যুবদলের আহবায়ক শামিম আখতার, সদস্য সচিব মোঃ নাজমুল হোসেন, বিরল উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক প্রকৌশলী মামুনুর রশিদসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী অংশগ্রহণ করেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page