১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পূর্ব সুন্দরপুর স্পোর্টিং ক্লাবের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সংরক্ষিত আসনে মনোনয়ন চান পটুয়াখালীর লড়াকু নেত্রী আফরোজা সীমা সাজেকে বালুঘাটে পারিবারিক সুখ-শান্তি কামনায় বৌদ্ধ ভিক্ষুকে দিয়ে দানকার্য করলেন লক্ষী কুমার চাকমা জেনারেটর আছে, তেল নেই—তীব্র গরমে নাজেহাল হাসপাতালের রোগীরা হযরত শাহ ছুফি একরামুল হক শাহ্ রজায়ী (রহঃ)-বার্ষিক ফাতেহার প্রস্তুতি সভা জ্বালানি সংকটে চট্টগ্রামে ১০ বিদ্যুৎকেন্দ্র বন্ধ, বাড়ছে লোডশেডিং ও নাগরিক ভোগান্তি রসুলবাগে চাক্তাই ডাইভারশন খাল: কাগজে পরিষ্কার, বাস্তবে দুর্ভোগ ধর্মশিং চাকমা হত্যার প্রতিবাদ সাজেকে বিক্ষোভ কর্ণফুলীতে ৬ কোটি টাকার চিংড়ি রেণু জব্দ জরিমানা ২ লাখ ভোরে ইউএনও’র অভিযান সাতকানিয়ায় মাটি কাটার ৩ সরঞ্জাম বিকল
আন্তর্জাতিক:
তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা ৫৪ বছর পর চাঁদের পথে মানুষ: নাসার আর্টেমিস-২ অভিযানের সফল শুরু সমুদ্রতলের ডিজিটাল ধমনী ও ইরান-মার্কিন সংঘাত: বিশ্ব অর্থনীতি কি ধসের মুখে
     
             

কুড়িগ্রামে ২১ দিনমেয়াদি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

বিপুল রায়- কুড়িগ্রামঃ

কুড়িগ্রামে ২১ দিন মেয়াদি ভিডিপি মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন রেঞ্জ পরিচালক মো আব্দুস সামাদ। উদ্বোধনকালে প্রধান অতিথি উপস্থিত প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, “সরকার রংপুরকে সিঙ্গাপুর বানিয়ে দিচ্ছে। রংপুর অঞ্চলের উন্নয়ন কাজকে এতো বেশি তড়ান্বিত করছে যে, খুবই দ্রুত রংপুর সিঙ্গাপুরে রুপান্তর হচ্ছে।রংপুর বিভাগের ৮টি জেলার খাদ্যশষ্য মজুদের জন্য ৬টি বড় সাইলো স্থাপন করা হচ্ছে; কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন, অর্থনৈতিক জোন ঘোষণা, ভুরুঙ্গামারীর স্থলবন্দরকে আরো উন্নতকরণ, চিলমারীর নৌ স্থলবন্দর আরো উন্নতকরন; নীলফামারীতে উত্তরা ইপিজেড, সৈয়দপুরে আর্ন্তজাতিক বিমানবন্দর; পঞ্চগড়কে পর্যাটন এরিয়া তৈরি, তেতুলিয়াকে উন্নত স্থলবন্দর; লালমনিরহাটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় স্থাপন, বিমানবন্দরকে পুনরায় চালু করার পরিকল্পনা, বুড়িমারী স্থলবন্দরকে উন্নত স্থলবন্দরে রুপান্তর করার পরিকল্পনা; গাইবান্ধা হতে জামালপুর ফেরি সার্ভিস চালু পরিকল্পনা করা হচ্ছে, দিনাজপুরের লিচু ও রংপুরের আম বিদেশে রপ্তানি করা হচ্ছে।এসব মেগা প্রকল্পের মাধ্যমে রংপুরকে সিঙ্গাপুর বানিয়ে দিচ্ছে সরকার। তিনি আরো বলেন “ক্ষুধামুক্ত, দারিদ্রমুক্ত ও সকল প্রকার অপরাধ মুক্ত একটি স্মার্ট বাংলাদেশ গড়তে আনসার ও ভিডিপি’র সদস্যদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এ মহান দায়িত্ব পালনে পুরুষের পাশাপাশি নারীদেরকেও সমানভাবে এগিয়ে আসতে হবে”।এসময় প্রধান অতিথি উপস্থিত সকলকে সরকারের উন্নয়নকে বেগবান করা এবং উন্নয়নের ধারাকে অব্যহত রাখার জন্য কাঁধে কাঁধ রেখে কাজ করার আহবান জানান।প্যারেড পরিচালনা করেন ভুরুঙ্গামারীর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ আনিছুর রহমান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদরের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মোশাররফ হোসেন, রাজারহাটের উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ জেসমিন নাহার।অনুষ্ঠান সঞ্চালনা করেন কুড়িগ্রাম সদরের উপজেলা প্রশিক্ষক মাসুদুর রহমান।এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা আনসার ও ভিডিপি দপ্তরের হিসাবরক্ষক গোলাম মোস্তফা রাঙ্গা, রাজারহাটের উপজেলা প্রশিক্ষক মোঃ জিয়াউর রহমান, ব্যাটালিয়নের পিসি রমজান আলী। কুড়িগ্রাম জেলার সকল উপজেলা হতে বাছাই কার্যক্রমের মাধ্যমে নির্বাচিত ১০০ জন সদস্য উক্ত প্রশিক্ষণ গ্রহণ করছেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page