৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
সাতকানিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সক্রিয় কর্মী মাহিন গ্রেফতার। সাতকানিয়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার ঘোরাফেরায় সন্দেহ, চট্টগ্রামে ছাত্রশক্তির নেতাসহ গ্রেপ্তার ৫ যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় চট্টগ্রামে আটকে স্ক্র্যাপ জাহাজ, সংকটে শিপব্রেকিং শিল্প ১৭ বছরে মুক্তিযুদ্ধকে কুক্ষিগত করে একটি দল ফ্যাসিবাদ কায়েম করেছে – ইশরাক হোসেন মার্কেট রাত ৯টা পর্যন্ত খোলা রাখার দাবি চট্টগ্রাম চেম্বারে সাতকানিয়ায় মোবাইল জুয়ার আসরে অভিযান, জরিমানা মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। ওয়াহেদপুর পশ্চিমপাড়া নবজাগরণ মানবকল্যান সংগঠন উদ্যোগে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ ভে‌ঙ্গে দেবার পর পুনরায় চালু, দেবিদ্বারে দুই ইটভাটাকে ৩ লাখ টাকা জরিমানা
আন্তর্জাতিক:
মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু
     
             

সাংবাদিক আজাদ তালুকদারের মৃত্যুতে তথ্যমন্ত্রীর শোক

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মুবিন বিন সোলাইমান, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের বিশিষ্ট সাংবাদিক,একুশে পত্রিকার সম্পাদক, লেখক ও গবেষক আজাদ তালুকদারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড.হাছান মাহমুদ এমপি।মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।মন্ত্রী বলেন, খুব কাছে থেকে দেখা আজাদ তালুকদার মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন সাহসী নির্ভীক নিবেদিতপ্রাণ সাংবাদিক ছিলেন। তার অকাল মৃত্যু অত্যন্ত বেদনার। আমৃত্যু অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিল এবং তাঁর লেখনি ছিল সত্য এবং ন্যায়ের পক্ষে। চট্টগ্রামের সাংবাদিকতায় তিনি স্মরণীয় হয়ে থাকবেন, তাঁর অকাল প্রয়াণ সাংবাদিক সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। আমি তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।চট্টগ্রামের রাংগুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নে জন্মগ্রহণ করা একুশে পত্রিকার সম্পাদক আজাদ তালুকদার ১৯৯৫ সালে শিক্ষাজীবন শেষে সাংবাদিকতা পেশায় যুক্ত হন। কর্মজীবনে তিনি একাত্তর টিভি, বৈশাখী টিভি, একুশে টিভি, আন্তর্জাতিক ফিচার সংস্থা সান ফিচার সার্ভিসসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।উল্লেখ্য, আজাদ তালুকদার দীর্ঘদিন মরণব্যাধি ক্যান্সারের সাথে লড়াই করে আজ ভোর বেলা ঢাকাস্থ বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।বুধবার বাদ যোহর চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রথম, দুপুর আড়াইটায় চট্টগ্রাম প্রেসক্লাবে দ্বিতীয় ও আজাদ তালুকদারের গ্রামের বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া হাইস্কুল মাঠে তৃতীয় জানাযার পর পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page