২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
বন্যার পর চট্টগ্রামে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, প্রতিরোধে জোর দিচ্ছে চসিক ও জেলা প্রশাসন কিশোরগঞ্জে বাল্যবিবাহরোধ ও মোবাইল আসক্তির উপর শিশুনেতৃত্বাধিন প্রচার অভিযান  শিবপুরে পোল্ট্রি ব্যবসায়ীদের মানববন্ধন কক্সবাজার জেলার আইনশৃঙ্খলার উন্নয়ন, ট্রাফিক ব্যবস্থাপনা ও জননিরাপত্তা জোরদারে গুরুত্বারোপ মহেশখালী থানা পুলিশের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত খালেদা জিয়ার প্রতিশ্রুত স্থানে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবীতে মানববন্ধন বেসরকারি উদ্যোগ সরকারের কাজকে শক্তিশালী করেছে এমপি শাহজাহান চৌধুরী পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে কারিতাসের ত্রাণ বিতরণ। চকরিয়ায় বন্যাদুর্গতদের মাঝে উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ অব্যাহত পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এ সংরক্ষিত সংসদ সদস্য আরিফা সুলতানা রুমার মতবিনিময়
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

সালথায় জাতীয় শোক দিবসের তোরণ ভাংচুর

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

আবু নাছির ফরিদপুর প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোকদিবস উপলক্ষে নির্মিত তোরণ ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এ সময় ছিঁড়ে ফেলা হয়েছে ১৫ আগস্ট ঘাতকদের গুলিতে নিহত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের ছবি।রোববার (৩০ জুলাই) দিনগত রাতে সালথা বাজারে এ ঘটনা ঘটে।সালথা বাজারের মধ্যে প্রধান সড়কের ওপর এই তোরণ নির্মাণ করেছিলেন নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। এছাড়া সে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী।সরেজমিনে গিয়ে দেখা যায়, সোমবার (৩১ জুলাই) যুবলীগের সম্মেলন উপলক্ষে বেশ কয়েকটি তোরণ নির্মাণ করেছে যুবলীগ নেতারা।এরমধ্যে জাতীয় শোকদিবস উপলক্ষে একটি তোরণ নির্মাণ করেন অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া। যুবলীগের সম্মেলনের তোরণে কেউ হানা না দিলেও জাতীয় শোকদিবস উপলক্ষে নির্মিত তোরণটির কিছু অংশ ভেঙ্গে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু ও তার পরিবারের সম্বলিত ছবিসহ ব্যানারগুলো ও কাপড় ছিঁড়ে মাটিতে ফেলে রাখা হয়েছে। তবে কে বা কারা তোরণটি ভেঙ্গে ফেলেছে তা নিশ্চিত করে বলতে পারেনি বাজারের দোকানদাররা। বাজারের কয়েকজন দোকানদার বলেন, গত শনিবার তোরণটি নির্মাণ কাজ শেষ করা হয়। সোমবার সকালে এসে দেখা যায়, তোরণটি ভেঙে ফেলা হয়েছে। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে কেউ তোরণটি ভেঙ্গেছে।এ ব্যাপারে অ্যাডভোকেট জামাল হোসেন মিয়া বলেন, জাতীয় শোকদিবস উপলক্ষে সালথা ও নগরকান্দায় কয়েকটি গেট নির্মাণ করেছি। এর মধ্যে সালথা বাজারে নির্মিত গেটটি ভেঙে ফেলা হয়েছে। বঙ্গবন্ধু ও বঙ্গমাতাসহ তাদের পরিবারের ছবি ছিঁড়ে মাটিতে ফেলা দেওয়া হয়েছে। এটা একটি জঘন্য ঘৃণিত কাজ। যারা এই কাজ করেছে তারা বঙ্গবন্ধুর পরিবারের শত্রু, দেশের শত্রু, স্বাধীনতা বিরোধী। আমি এই দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি।সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, নির্মিত তোরণটির সঙ্গে থাকা ব্যানার ছিঁড়ে ফেলা হয়েছে। ঘটনার পর একটি অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলের আশপাশে থাকা সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। এছাড়া যেখানে জাতীয় শোকদিবসের তোরণ নির্মাণ করা হয়েছে, সেসব স্থানে পুলিশের পাহারা বসানো হবে। পুলিশ সন্ধ্যা থেকে ওইসব এলাকায় টহল দেবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page