৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
গর্জনিয়ায় ইউএনও জিল্লুর রহমান: সবুজ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায় পটিয়ায় নিহত তোহা মুন্সির হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন চট্টগ্রামে গ্যাসের তীব্র সংকট, রান্না বন্ধ বহু ঘরে রেস্তোরাঁর খাবারের ওপর নির্ভরশীল নগরবাসী ফরিদপুরে নগরকান্দায় নিখোঁজের ৬ ঘণ্টা পর স্কুল ছাত্রীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযোগ পানছড়িতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ১৭ বছরের যুবক গ্রেফতার। ইসলামাবাদ রেলওয়ে স্টেশন পরিদর্শনে রেলপথ প্রতিমন্ত্রী আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে কমিউনিটি পুলিশিংয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান লোহাগাড়ায় প্রাইভেটকারের গোপন চেম্বারে ১৬ হাজার ইয়াবা, নারীসহ গ্রেপ্তার ৪
আন্তর্জাতিক:
শাম্মী তুলতুল—বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের সাহিত্য জগতে এক উজ্জ্বল নক্ষত্র হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য
     
             

জৈন্তাপুরে সড়কের দু’পাশে দখলমুক্ত করতে প্রশাসনের অভিযান।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুর স্টেশন বাজার হতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যাওয়ার রাস্তার দুইপাশে অবৈধ ভাবে অস্হায়ী দোকান সহ স্হাপনা উচ্ছেদ ও যানজট নিরোসনে প্রশাসনের অভিযান পরিচালিত হয়েছে। ৩০ জুলাই রবিবার বেলা এগারো ঘটিকায় উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) রিপা মনি দেবীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। সরজমিনে দেখা গিয়েছে স্টেশন বাজার হতে ফঁতেহ খা রোড হয়ে হাসপাতাল গেইট ও নির্মাণাধীন বাইপাস রোড সংলগ্ন সড়কের দুইপাশে অস্হায়ী দোকান এবং স্হায়ী দোকানের পন্য ফুটপাতের উপর রাখা এবং যত্রতত্র পার্কিং সহ উপজেলার বিজয়স্তম্ভ সহ ইরাদেবী মিলনায়তনের সামনে বিভিন্ন হকার পন্য অবৈধভাবে পসড়া সাজিয়ে দখল করে রেখেছে।যেকারণে প্রতিদিন সহ সপ্তাহে দুইদিন হাট বারে তীব্র যানজট লেগে থাকে।এই যানজটের মাত্রা যতদিন যাচ্ছে শুধু বেড়েই চলেছে। যার কারণে স্কুল,কলেজে আসা শিক্ষার্থী ও রোগী বাহী যানবাহন ও এম্বুলেন্স চলাচলে বেশ বেগ পেতে হয়। তাছাড়া কিছুদিন পূর্বে রাস্তার দখল মুক্ত করা হলেও কৌশলে কিছু ব্যবসায়ীরা পুনরায় ইটসিমেন্ট দিয়ে দখল করার প্রমানও পাওয়া যায়।এছাড়া জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন পূরাকীর্তি স্হাপনার সামনে ময়লা আবর্জনার ভাগাড় সৃষ্টিতে স্কুল ও আশপাশের স্হানীয় জনসাধারণের সৃষ্ট ভোগান্তি সরজমিনে পরিদর্শন করেন। মিজ রিপা মনি দেবী প্রতিটি অবৈধ ভাবে গড়ে উঠা অস্হায়ী দোকান সহ স্হাপনা সরিয়ে নেয়ার নির্দেশ দেন এবং নির্দেশনা মোতাবেক অমান্যকারী কয়েকজনকে আর্থিকভাবে জরিমানা আদায় করেন। উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ বলেন বারবার সর্তক করার পরেও অবৈধ দখলকারীরা কথা শুনছে না। আজকের পরে পুনরায় তাদের কারণে যানজটে সৃষ্টি হলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি সর্তক করেন। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ,নিজপাট ইউনিয়নের চেয়ারম্যান ইন্তাজ আলি, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান সহ সঙ্গীয় ফোর্স , জৈন্তাপুর প্রেসক্লাবে সভাপতি নুরুল ইসলাম সহ বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ সহ রিকশা অটো মালিক সমিতির সদস্যবৃন্দ।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
আড়াইহাজারে জামায়াত নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, নিন্দা ও বিচার দাবি
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক

You cannot copy content of this page