১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই আমানত ফেরত চান ৫ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহক চট্টগ্রামে বিক্ষোভ
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

কুড়িগ্রামে একটি বিদ্যালয়ে পরীক্ষার্থী একজন তিনিও ফেল ?

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মিজানুর নিজস্ব প্রতিবেদক কুড়িগ্রাম

এক বিদ্যালয়ে একজনই পরীক্ষার্থী, তিনিও ফেল কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি (মাধ্যমিক স্কুল সার্টিফিকেট) ও সমমানের পরীক্ষায় একজন মাত্র পরীক্ষার্থী অংশ নিয়েছিলেন। শুক্রবার (২৮ জুলাই) ফল প্রকাশ হলে দেখা যায়, ওই পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন।খোঁজ নিয়ে জানা গেছে, পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়টি নন-এমপিওভুক্ত। বিদ্যালয়টি ২০১৩ সালে প্রতিষ্ঠিত। এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে দুইজন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করেছিলেন। এর মধ্যে আবার একজন পরীক্ষায় অংশ নেননি।পূর্ব কুমরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রিয়াজুল ইসলাম বলেন, আমার প্রতিষ্ঠানটি নন-এমপিওভুক্ত। এবার একজন এসএসসি পরীক্ষা দিয়েছে। তবে সে ফেল করেছে।ওই শিক্ষার্থীর বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, বিস্তারিত পরে জানাতে পারব। বর্তমানে তার নামটি ভুলে গেছি।এ বিষয়ে কুড়িগ্রাম জেলা শিক্ষা কর্মকর্তা মো. সামছুল আলম বলেন, এ সমস্ত স্কুলের বিষয়ে ব্যবস্থা নিতে বোর্ড বরাবর লিখিত আবেদন করা হবে।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page