১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

শান্তিগঞ্জের পাথারিয়ায় স্কুলছাত্রী রাজনা হত্যাকান্ডের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া স্কুল এন্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী রাজনা বেগম হত্যার ঘটনায় জড়িদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবীতে পাথারিয়া-দিরাই সড়ক অবরোধ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্কুলের ছাত্রছাত্রী ও এলাকাবাসী ।বুধবার দুপুরে সুরমা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং এলাকাবাসীর যৌথ আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে নিহতের স্বজন, স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠন ও এলাকার বিভিন্ন শ্রেণিপেশার লোকজন অংশগ্রহণ করেন।প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম এর সভাপতিত্বে, প্রভাষক মোস্তাহার মিয়ার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, পাথারিয়া ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফয়জুর রহমান, বিজয় সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি ফরিদ আহমদ,সমাজসেবী মোহাম্মদ আলী, মাওলানা মহিবুর রহমান, শিক্ষক, শিক্ষিকা, ইউপি সদস্য, সমাজসেবী, ছাত্র/ছাত্রী সহ এলাকার সকল শ্রেণী পেশার অসংখ্য ব্যক্তিবর্গ।এ সময় প্রায় আড়াই ঘন্টা দিরাই-মদনপুর সড়কের পাথারিয়া বাজার এলাকায় যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার উজ জামান- মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধের খবর পেয়ে তিনি সেখানে যান এবং সেখানে গিয়ে এই হত্যাকান্ডের ঘটনায় সহমর্মিতা প্রকাশ করেন এবং এই হত্যাকান্ডের সাথে যে বা যারাই জড়িত থাকুক তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের নিশ্চয়তা দেন । পরে নির্বাহী অফিসারের হস্তক্ষেপে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।উল্লেখ্য গত ২২ জুলাই সন্ধ্যায় দিরাই সড়কের শরীফপুর এলাকায় রাস্তার পাশে বস্তাবন্দি অবস্থায় স্কুল ছাত্রী রাজনা বেগমের লাশ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ নিয়ে ফুঁসে উঠে পুরো এলাকা। ##বক্তারা বলেন, এরকম পরিকল্পিত হত্যাকান্ডে যারা জড়িত দ্রুত খোঁজে বের করে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্যসরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের নিকট জোর দাবী জানান। ##

কুলেন্দু শেখর দাস
সুনামগঞ্জ প্রতিনিধি
২৬.০৭.২০২৩

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page