১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
নামজারির ঘুষ কাণ্ডে রাঙ্গাবালীর ভূমি কর্মকর্তা  সোবাহান বরখাস্ত মদনে ২০ কেজি গাঁজা সহ নারী ও পুরুষ গ্রেপ্তার। স্বার্থের চর্চা ভুলে বিবেকের চর্চা করুন: পটিয়ায় ডিসি জাহিদ সুনামগঞ্জে মৎস্যপোনা অবমুক্ত ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন এমপি নূরুল ইসলাম নগরকান্দায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন আওয়ামী লীগ নেতা, বিপাকে কৃষক হাটহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ বসতঘর ছাই: প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি, সহযোগিতার আশ্বাস মহেশখালীতে চেকপোস্টে এলজি উদ্ধার, যুবক গ্রেপ্তার বাঘায় ১২৫ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার ১৩ বছর ধরে বিনা বেতনে কর্মরত ৫ হাজার স্কুল ২০ হাজার শিক্ষক পটিয়া থানার এসআই জুয়েল জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার।
আন্তর্জাতিক:
জিয়া ও খালেদা জিয়ার নামে থাকা ৫৩৪টিসহ ৫ হাজার বিদ্যালয় জাতীয়করণের দীর্ঘ দাবি। বিশ্ব শিক্ষক দিবসে ফের ভাইরাল ‘থ্রি ইডিয়টস’-এর সেই চ্যালেঞ্জ জাতীয় শোক দিবস ১৫ আগস্ট; বাঙালির হৃদয়ে চির অমর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাদার তেরেসা গোল্ডেন অ্যাওয়ার্ডে ভূষিত শিল্পী শিমলা নেপালে হিমবাহ ধসে বন্যা: নিহত ৩১, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফিলিস্তিনি শরণার্থীদের সেবায় অটল ইউএনআরডব্লিউএ, কার্যক্রম বন্ধের দাবি প্রত্যাখ্যান বদলাচ্ছে বৈশ্বিক বিমান চলাচলের চিত্র: দুবাইয়ের ট্রানজিট প্রবণতা ও নতুন ডিজিটাল নিয়ম নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের প্রাণহানি, নিখোঁজ চার শতাধিক জাতিসংঘের ভোকেশনাল কেন্দ্রে ইসরাইলি বাহিনীর তল্লাশি, অগ্নিনির্বাপণে বাধা বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: ট্রাম্প প্রশাসনের নতুন পদক্ষেপ
     
             

সুনামগঞ্জের পাথারিয়া গ্রামে রাস্তার পাশ থেকে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পল্লীতে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরীর নাম হলো সাজনা বেগম(১৭)। তিনি জেলার শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া গ্রামের মড়ল বাড়ীর ইসরাইল মিয়ার মেয়ে এবং স্থানীয় সুরমা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী।শরীফপুর তালুকদার বাড়ী সংলগ্ন গ্রাম্য রাস্তার পাশ থেকে সাজনা বেগম (১৬) নামে এক কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে শান্তিগঞ্জ থানা পুলিশ।স্থানীয় ও পরিবারিক সূত্রে জানা যায়, এই কিশোরী সাজনা বেগম(১৬) শুক্রবার রাতে তার পিতা-মাতা ও পরিবারের লোকজনদের সাথে রাতের খাবার খেয়ে প্রতিদিনের ন্যায় সে তার নিজ শয়ন কক্ষে ঘুমিয়ে পড়েন।আজ শনিবার ভোরে সাজনা বেগম(১৬)কে তার পরিবারের লোকজন বসত ঘরে না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার পর শান্তিগঞ্জ থানার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া গ্রামের শরীফপুর তালুকদার বাড়ীর পাশ দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পথচারীরা একটি বস্তাবন্দি লাশ পড়ে থাকতে দেখেন এবং তাৎক্ষণিক তারা শান্তিগঞ্জ থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে ঐ কিশোরীর লাশটি উদ্ধার করেন। কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. খালেদ আহমদ ও দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী মুক্তাদির হোসেন সহ পুলিশের ঊধ্বর্তন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ ব্যাপাারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. খালেদ আহমদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেছে। ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এই কিশোরীর বস্তাবন্দি লাশের ঘটনার মোটিভ কি এটা পরিকল্পিত হত্যাকান্ড কিনা তার উদঘাটনে পুলিশের একটি টিম কাজ করছে। ##

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page