৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
পটিয়ায় রংয়ের কাজ করতে গিয়ে ৯ফুট উঁচু থেকে পড়ে প্রাণ হারাল এক তরুণ। পটুয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রেসক্লাবে আলোচনা সভা পটিয়ায় গণহত্যা দিবস পালিত। সাতকানিয়ায় এসইউজে’র নেতৃত্বে রুবেল ও তারেক শিবপুরে সুশিক্ষা ফাউন্ডেশনের আয়োজনে বৃত্তি প্রদান নতুন কুঁড়ি স্পোর্টস–২০২৬ এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত সোনারগাঁয়ে মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় চালক ও মালিক নিহত এমপি জসিমের হাত ধরে বিএনপিতে এলডিপির হাজারো কর্মী টিসিবির পণ্য গ্রাহকদের না দিয়ে গুদামজাত করার অপরাধে, ডিলার জসিমের ৫০ হাজার টাকা জরিমানা
আন্তর্জাতিক:
লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক
     
             

চুয়াডাঙ্গা সদর হাসপাতাল ২৫০ শয্যা বাস্তবায়নের দাবিতে আমরণ অনশন

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন,জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>

২৫০ শয্যা বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গ চালুর দাবিতে আমরণ অনশন শুরু করেছেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতারা। মঙ্গলবার (১৮ জুলাই) সকাল থেকে হাসপাতাল চত্বরে আমরণ অনশন শুরু করেন তারা। মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক ও সদর উপজেলা ভাইস চেয়ারম্যান গরীব রুহানী মাসুম তার বক্তব্যে বলেন, ভবন নির্মাণের পরও পূর্ণাঙ্গ রূপে হাসপাতালের কার্যক্রম শুরু না হওয়ায় সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। দীর্ঘদিন ধরে চিকিৎসক ও জনবল সঙ্কটে ভুগছে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা।তিনি আরও বলেন, প্রয়োজনীয় অবকাঠামো, চিকিৎসক ও জনবলসহ ২৫০ শয্যা বিশিষ্ট চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পূর্ণাঙ্গভাবে চালু করতে হবে। ২৪ ঘণ্টা অপারেশন থিয়েটার চালু রাখতে হবে। এক্সরে, আল্ট্রাসনোগ্রাফীসহ সকল যন্ত্রাংশ সচল করতে হবে। গুরুতর অ্যাকসিডেন্ট ও অন্যান্য রোগীদের ঢাকা কিংবা রাজশাহীতে পাঠাতে হয়। এখানে উন্নত চিকিৎসা সেবা পাওয়া যায় না। তাই দাবি বাস্তবায়নের জন্য আজ থেকে আমরণ অনশন শুরু করেছি। বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পানি পর্যন্ত স্পর্শ করব না। আমাদের মৃত্যু হয়ে যাক, পরিবার পরিজন ভেসে যাক, তবুও আমাদের বুকের তাজা রক্ত রাজপথে দেব জনগণের জন্য। এছাড়া চুয়াডাঙ্গা জেলায় একটি মেডিকেল কলেজ স্থাপনের দাবিও জানান বক্তারা।এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব বখতিয়ার হোসেন জোয়ার্দ্দার, যুগ্ম আহ্বায়ক বাইজিদ জোয়ার্দ্দার, আবু হাশেম ও মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সদর উপজেলা শাখার কামাল হোসেনসহ জেলার বিভিন্ন স্থানের মুক্তিযোদ্ধা সন্তানরা। উল্লেখ্য, ১৯৭০ সালে ৫০ শয্যা হিসেবে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল স্থাপিত হয়। ২০০৩ সালে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত হয় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল। খাতাকলমে ১০০ শয্যায় রূপ নিলেও শুধু খাবার ও ওষুধ বরাদ্দ দেওয়া হয়। এখনো সেই ৫০ শয্যার জনবল দিয়ে কোনোরকমে খুড়িয়ে খুড়িয়ে চলছে হাসপাতালটি।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page