১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
এমপি শাহজাহানকে গুলির হুমকি হোতা পিএস পটিয়ায় শিশু হত্যাকারীর ফাঁসির দাবিতে থানায় বিক্ষোভ মিছিল। পীরগঞ্জে জাতীয় ফল মেলা উদ্বোধন। ফলের স্বাদ ও গুণগত মান রক্ষায় জোর চট্টগ্রামের ডিসির পটিয়ায় সম্পত্তির লোভে ২স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ। উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব-স্কাউট শিক্ষক নির্বাচিত কেইপিজেড শিল্প ও প্রকৃতির এক অপূর্ব মেলবন্ধন প্রযুক্তির সহায়তায় উদ্ধারকৃত ১০১ টি মোবাইল মালিকদের হাতে তুলে দিল চট্টগ্রামের এসপি মাসুদ ইয়াবা গায়েবের অভিযোগে কোতোয়ালি থানার ওসি আফতাব প্রত্যাহার টেকনাফ বাহারছড়া সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই
আন্তর্জাতিক:
হ্যাটট্রিক করে ইতিহাস গড়লেন মেসি কুরাসাওকে হারিয়ে ৭-১ গোলের স্মৃতি ফিরিয়ে আনল জার্মানি মিলান বাংলা প্রেসক্লাব ইতালির আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। মার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের অস্বীকার যুক্তরাষ্ট্রের লেবাননে ইসরাইলি হামলা ৩ স্বাস্থ্যকর্মীসহ নিহত ৫ জাতিসংঘের পরবর্তী মহাসচিব কে লড়াইয়ে ৪ শীর্ষ প্রার্থী মধ্যপ্রাচ্য সংকটে বিপাকে ভারতের বিমান খাত: জ্বালানির আকাশচুম্বী দামে বন্ধ হওয়ার শঙ্কা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান
     
             

জৈন্তাপুরে বিভিন্ন অনুদানের চেক বিতরণ করেছেন মন্ত্রী ইমরান আহমেদ।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

সাইফুল ইসলাম বাবু – বিশেষ প্রতিনিধি, সিলেট।

জৈন্তাপুরে সমাজকল্যাণ মন্ত্রনালয় ও সমাজসেবা অধিদপ্তরের এর উদ্যোগে জটিল রোগীদের চিকিৎসা সহায়তা, ভিক্ষুকদের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে ভ্রাম্যমান দোকান হস্তান্তর ও চা শ্রমিকদের জন্য নির্মিত ঘর ও এককালীন অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। ১৮ই জুলাই ( মঙ্গলবার) বেলা ১১ ঘটিকায় উপজেলা পরিষদের হলরুমে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) রিপা মনি দেবীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের আহবায়ক আনোয়ার হোসেন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের শিশু সুরক্ষা সমাজকর্মী দিদারুল আলমের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রবাসীকল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ এমপি। অনুষ্ঠানে ১৬৫ জন চা শ্রমিকদের ৫ হাজার টাকা করে এবং জটিল রোগে আক্রান্ত ক্যান্সার রোগী ১৬ জন,কিডনি রোগী ৩ জন,প্যারালাইজড ৩ জন ও জন্মগত রোগে ৮ জনকে রোগী প্রতি ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়। এছাড়াও ভিক্ষাবৃত্তি থেকে স্বাভাবিক কর্মসংস্থানে ফিরে আসতে দুই ব্যাক্তি মতিউর রহমান প্রকাশ রেখা বেগম ( তৃতীয় লিঙ্গ) ও দৃষ্টি প্রতিবন্ধী শরিফউদ্দিনকে ভ্রাম্যমাণ ভ্যান সহ দোকানের মূলধন ও পন্যসামগ্রি বিতরণ করা হয়েছে। তাছাড়া লালাখাল চা বাগানের বকুল বোনার্জী ও আফিফা নগর চা বাগানের সুকোময় বোনার্জীকে নতুন ঘরের চাবী হস্তান্তর করা হয়। আলোচনায় সভায় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ কে আজাদ ভুঁইয়ার স্বাগতিক বক্তব্যের মধ্য দিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল আহমদ। এসময় আরো উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশিরউদ্দিন এম এ, ১৭ পরগণা শালিস সমন্বয় কমিটির সভাপতি আবু জাফর মৌলা আবুল চৌধুরী, কানাইঘাট সার্কেল এসপি অনিল শর্মা, জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর ফারুক, জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, চারিকাঠা ইউনিয়নের চেয়ারম্যান সুলতান করিম, ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, চিকনাগোল ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা নাজমা আক্তার, ইমরান আহমেদ সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শাহেদ আহমেদ, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শওকত আলি, যুবলীগের যুগ্নআহবায়ক কুতুবউদ্দিন, সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ইমাম উদ্দিন, সমাজসেবা কার্যালয়ের সহকারী কর্মকর্তা মাতাবুর রেজা চৌধুরী, ফিল্ড সুপারভাইজার শাহ আলম ব্যাপারী,ইউনিয়ন সমাজকর্মী আলতাফুর রহমান, কারিগরি প্রশিক্ষক জুলেখা খানম সহ অন্যান্যরা।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page