৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর পাশে কাতার ফুটবল অ্যাসোসিয়েশন সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর: শিরোপা জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ জুলাই গণঅভ্যুত্থান নিয়ে কৃতিত্বের টানাটানি না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির জুলাই আন্দোলনে ফ্যাদিবাদের দুইবছর পূর্তিতে সুনামগঞ্জে শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের সাথে,ডিসি ও এসপি,র সাক্ষাৎ। মহেশখালীতে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তির আলোচনা সভা অনুষ্ঠিত প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল ফিশিং বোটসহ ১৮ জেলেকে জীবিত উদ্ধার করল কোস্ট গার্ড জুলাই গণঅভ্যুত্থান দিবসে রাজশাহীতে আলোচনা সভা অনুষ্ঠিত
আন্তর্জাতিক:
ট্রাম্পের কথায় ও কাজে মিল নেই, দাবি ইরানের সংসদ সদস্য ইসমাইল কোওসারির প্রীতি জিন্টার সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে দীর্ঘ নীরবতা ভাঙলেন ব্রেট লি তীব্র খরার কবলে দানিউব: বেরিয়ে এল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডজনখানেক জার্মান যুদ্ধজাহাজ প্রেক্ষাপট: বুরকিনা ফাসোর জনপ্রিয় নেতা থেকে কীভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছেন ইব্রাহিম ত্রাওরে ক্ষমতায় ফিরলে কাতারকে শত্রু রাষ্ট্র ঘোষণা করবেন নাফতালি বেনেট বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম ৮০ ডলারের নিচে শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডে ভারতের সুযোগ ও ঢাকার তীব্র প্রতিক্রিয়া: সম্পর্কের নতুন সংকট ইরানের বিরুদ্ধে যুদ্ধে প্রায় ফুরিয়ে গেছে যুক্তরাষ্ট্রের নিখুঁত ক্ষেপণাস্ত্রের মজুত উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা কমাতে কাতারের தீவிர কূটনৈতিক তৎপরতা গাজায় স্বাস্থ্যসেবা স্থাপনায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
     
             

ভোটের লড়াই এ নৌকার লিটনের জয়।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মীর্জা হাকিবুর রহমান লিটন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। গতকাল সোমবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। সন্ধ্যায় ভোট গণনা শেষে ১হাজার ৬৭১ ভোটের ব্যবধানে টেবিল ফ্যান প্রতীকের সাখাওয়াত হোসেনকে পরাজিত করেন।মোট ১০টি কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পেয়েছেন ৫ হাজার ৩১০ভোট এবং নিকটতম স্বতন্ত্র প্রার্থী টেবিল ফ্যান প্রতীকের প্রার্থী পেয়েছেন ৩ হাজার ৬৩৯ ভোট, আনারস প্রতীকের প্রার্থী ৩ হাজার ৩১৯ ভোট, ঘোড়া প্রতীকের প্রার্থী ২ হাজার২০৬ ভোট, রজনীগন্ধা প্রতীকের প্রার্থী ২হাজার ১৭৬ ভোট, চশমা প্রতীকের প্রার্থী ৯৮৩ ভোট, অটোরিকশা প্রতীকের প্রার্থী ৪২১ভোট, মোটরসাইকেল প্রথীকের ২৬২ ভোট পেয়েছেন। সর্বমোট ১৮ হাজার ৮৩৮ পোল হয়েছে এর মধ্যে বৈধ ১৮হাজার ৩১৬ভোট আর অবৈধ ৫২২ভোট।
সাধারণ সদস্য হলেন যারা, ১নং ওয়ার্ডে ৬০৭ ভোটে নির্বাচিত হয়েছেন মোরগ প্রতীকের প্রার্থী মোঃ নুর ইসলাম, তার নিকটতম টিউবওয়েল প্রতীকের প্রার্থী মোঃ সাইদুল ইসলাম পেয়েছেন ৫২২ভোট। ২নং ওয়ার্ডে ৬৩১ ভোটে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের প্রার্থী মোঃ আতিয়ার রহমান, তার নিকটতম মোরগ প্রতীকের প্রার্থী মোঃ হাফিজুর রহমান পেয়েছেন ৬১৪ ভোট। ৩নং ওয়ার্ডে ৫৭৪ ভোটে নির্বাচিত হয়েছেন মোরগ প্রতীকের প্রার্থী মোঃ শহীদুল ইসলাম, তার নিকটতম ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ আলাউদ্দিন পেয়েছেন ৫২২ভোট। ৪নং ওয়ার্ডে ৬৮৪ ভোটে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম, তার নিকটতম বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী আরিফুল ইসলাম পেয়েছেন ৪৬২ ভোট। ৫নং ওয়ার্ডে ১হাজার ৬৭ ভোটে নির্বাচিত হয়েছেন তালা প্রতীকের প্রার্থী মোঃ জহিরুল ইসলাম, তার নিকটতম মোরগ প্রতীকের প্রার্থী মোঃ মিজানুর রহমান পেয়েছেন ১হাজার ১২ভোট। ৬নং ওয়ার্ডে ৫৮২ ভোটে নির্বাচিত হয়েছেন বৈদ্যুতিক পাখা প্রতীকের প্রার্থী মোঃ হাবিল, তার নিকটতম মোরগ প্রতীকের প্রার্থী মোঃ ছমির হোসেন পেয়েছেন ৩৯৮ভোট। ৭ওয়ার্ডে ৪০৭ ভোটে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের প্রার্থী মহাসীন আলি, তার নিকটতম ঘুড়ি প্রতীকের প্রার্থী মোঃ আমিনুল ইসলাম পেয়েছেন ৩৯৪ভোট। ৮নং ওয়ার্ডে ১হাজার ২৫৮ ভোটে নির্বাচিত হয়েছেন ফুটবল প্রতীকের প্রার্থী শেখ মোঃ মফিজুর রহমান, তার নিকটতম তালা প্রতীকের প্রার্থী মোঃ দুরুদ আলী পেয়েছেন ৮৯৫ ভোট। ৯ওয়ার্ডে ৫৭০ ভোটে নির্বাচিত হয়েছেন টিউবওয়েল প্রতীকের প্রার্থী মিন্টু মিয়া, তার নিকটতম ফুটবল প্রতীকের প্রার্থী মোঃ আনোয়ার হোসেন পেয়েছেন ৪৪৪ভোট।
সংরক্ষিক মহিলা সদস্য হয়েছেন যারা, ১নং (১,২,৩) ওয়ার্ডে ২হাজার ৯৭৫ ভোটে নির্বাচিত হয়েছেন সূর্যমুখী প্রতীকের প্রার্থী মোছাঃ কাজল রেখা, তার নিকটতম বক প্রতীকের প্রার্থী মোছাঃ মিনুআরা খাতুন পেয়েছেন ৯৫৭ভোট। ২নং(৪,৫,৬) ওয়ার্ডে ৪হাজার ৫৭২ ভোটে নির্বাচিত হয়েছেন মাইক প্রতীকের প্রার্থী মোছাঃ নাসিমা খাতুন, তার নিকটতম বক প্রতীকের প্রার্থী মোছাঃ পেয়ারা বেগম পেয়েছেন ১হাজার ২৯৪ভোট। ৩নং(৭,৮,৯)ওয়ার্ডে ২হাজার ৬৮২ভোটে নির্বাচিত হয়েছেন সূর্যমুখী প্রতীকের প্রার্থী মোছাঃ আছিয়া খাতুন, তার নিকটতম মাইক প্রতীকের প্রার্থী মোছাঃ শাহিদা খাতুন পেয়েছেন ২হাজার ৫০৫ভোট।
গতকাল ভোটের মাঠে ঘুরে দেখা গেছে, প্রায় কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকেরা কেন্দ্র দখলের চেষ্টা করে। তবে প্রশাসনের কঠোর হস্তক্ষেপে সেটি সফল করতে পারেনি আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকেরা।
এ বিষয়ে কুলতলা কমিনিউটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কথা হয় বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শেখ মুক্তার আহমেদের সঙ্গে। তিনি বলেন, বেলা ২টা পর্যন্ত আওয়ামী লীগের প্রার্থীর লোকজন তিনবার কেন্দ্র দখল করার চেষ্টা করেছে। তার সব কেন্দ্র দখলের চেষ্টা করছে। ভোটের পরিস্থতি বেশি ভালো না।’ তবে কুলতলা কমিনিউটি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জামিল আক্তার বলেন, একটি পক্ষ একবার কেন্দ্র দখলের চেষ্টা করেছিল। আমরা প্রশাসনের সহযোগিতায় তাদের কঠোরভাবে প্রতিহত করেছি। ভোট সুষ্ঠু হয়েছে। বেলা ১টা পর্যন্ত ৭০ শতাংশ ভোট পড়েছে।জামায়াতে ইসলামী সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সাখাওয়াত হোসেন বলেন, প্রায় সব কেন্দ্র বিশৃঙ্খল ঘটনা ঘটেছে। এর মধ্যে দুটি কেন্দ্রে বেশি ঝামেলা হয়েছে। এসব অভিযোগ অস্বীকার করেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মীর্জা হাকিবুর রহমান লিটন।জীবননগর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মেজর আহাম্মেদ জানান, উপজেলার আন্দুলবাড়িয়া ইউনিয়নের ১০টি কেন্দ্রে কোন ধরণের অর্পিতকার ঘটনা ঘটেনি, নির্বাচন অবাধ্য সুষ্ঠু ও নির্বিঘ্নে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটারদের ৮০-৮২ শতাংশ উপস্থিত ছিলেন।

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

মাদারীপুর বণিক সমিতির আহ্বায়ক জাহান্দার আলী মিয়া এমপি, এবং সদস্যসচিব শফিক খান
সাতকানিয়ায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ: শাহজাহান চৌধুরী এমপি
আশ শেফা হাসপাতালে ডা. হামিদা ইয়াছমিন জেসির নিয়মিত চেম্বার শুরু
চট্টগ্রামে এস আলম গ্রুপের ১১ কারখানা বন্ধ, চাকরি হারালেন সাড়ে ৪ হাজার শ্রমিক
পানছড়ি পোড়াবাড়ি ব্রিকফিল্ড চলাচলের রাস্তায় ধানের চারা রোপণ চরম দুর্ভোগে এলাকাবাসী
পটুয়াখালী পৌরসভায় নোংরা ও দুর্গন্ধযুক্ত পানি: তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মেহের চাঁদের জেলা প্রশাসকের কাছে আবেদন।
আড়াইহাজারে গাঁজাসহ দুই যুবক আটক, ‘পুলিশের সোর্স’ দাবি ঘিরে বিতর্ক
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

You cannot copy content of this page