২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
শিরোনাম:
চট্টগ্রামে নগরীতে বৃষ্টিতে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি বিনা মূল্যে আইনি সেবা সাতকানিয়ায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত বাঁশখালীতে অবৈধ ইটভাটা উচ্ছেদ ২ লাখ টাকা জরিমানা দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি কয়েকদিন তীব্র গরমের পর চট্টগ্রামে স্বস্তির বৃষ্টি চট্টগ্রামে কিলোমিটারে বাস ভাড়া ২.৫৩ টাকা দূরপাল্লায় টোলসহ নতুন হিসাব সখিপুরে দুই দিনে ক্ষ্যাপা কুকুরের কামড় খেয়ে ৫৫ জন হাসপাতালে সাতকানিয়ায় মুখোশধারীদের হামলায় চা দোকানি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু সাতকানিয়ায় অবৈধ দুই ইটভাটায় অভিযান জরিমানা ও চুল্লী অকার্যকর বান্দরবানে র‍্যাবের ঝটিকা অভিযান ১৬ বছরের পলাতক খুনি গ্রেফতার
আন্তর্জাতিক:
দেশের সব বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা, জোরদার করা হয়েছে নজরদারি লাহোর থেকে যাতি উমরা স্মৃতির অলিন্দে পাঞ্জাবের আতিথ্য তুরস্কের কাছে ১০০ কোটি ডলার ও সুন্দরী স্ত্রী চাইলেন উগান্ডার সেনাপ্রধান ইউরেনিয়াম সমৃদ্ধকরণে কোনো সীমাবদ্ধতা মানবে না ইরান।। ইসরায়েলি ও মার্কিন বিমান হামলায় আহত ইরানি নেতা কামাল খারাজির মৃত্যু নিখোঁজ পাইলট উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরির চেষ্টা ছিল বলে অভিযোগ ইরানের ইরানকে ট্রাম্পের আলটিমেটাম ৪৮ ঘণ্টায় হরমুজ না খুললে নামবে নরক ভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ হরমুজ: ভূ-রাজনীতির অগ্নিপথ ও বাংলাদেশের অর্থনৈতিক উদ্বেগ ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: মার্কিন কোষাগারে বিপুল খরচের বোঝা
     
             

চুয়াডাঙ্গায় উপজেলা সমাজসেবা অফিসার কে পিটিয়ে হাসপাতালে হিসাব রক্ষক।

  বাংলাদেশ সংবাদ প্রতিদিন

মোঃ সজিব উদ্দিন,জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা >>>

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেনকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে একই কার্যালয়ের উচ্চমান সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামানের বিরুদ্ধে।রোববার আজ (১৬ জুলাই) দুপুরে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এঘটনা ঘটে। এরপর কার্যালয়ের অন্যান্য সহকর্মীরা নাজমুল হোসেনকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদি হাসপাতাল) ভর্তি করেছে। এ বিষয়ে জানতে অভিযুক্ত উচ্চমান সহকারী (হিসাব রক্ষক) মনিরুজ্জামান বলেন, একটি চিঠি ইস্যু করা নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালকের উপস্থিতিতে বিষয়টি ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। আলমডাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ইউএনও মহোদয় বিষয়টি মৌখিকভাবে জানিয়েছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ বলেন, রোববার বিকেল ৬টা ২০ মিনিটের দিকে নাজমুল হোসেনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তিনি কিল-ঘুষিতে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার পরিহিত শার্টও ছেড়া অবস্থায় পেয়েছি। এছাড়া আঘাতে তার দাঁত নড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে ভর্তি করা হয়েছে। তিনি শঙ্কামুক্ত। এ বিষয়ে জানতে আলমডাঙ্গা উপজেলা সমাজসেবা অফিসার নাজমুল হোসেনের সরকারি নম্বরে একাধিক কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্নিগ্ধা দাস  বলেন, ফাইল সংক্রান্ত বিষয়ে সমাজসেবা অফিসার নাজমুক হোসেনকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন একই কার্যালয়ের উচ্চমান সহকারী মনিরুজ্জামান। তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। চুয়াডাঙ্গা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সিদ্দিকা সোহেলী রশীদ  বলেন, ঘটনার পরই আমি হারদি হাসপাতালে যাই। সমাজসেবা অফিসারের সঙ্গে কথা বলেছি। তিনি শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন বলে আমাকে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত প্রতিবেদন পেলে উচ্চমান সহকারীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। উচ্চমান সহকারী মনিরুজ্জামান জানিয়েছেন আপনার উপস্থিতিতে বিষয়টি সমাধান হয়েছে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ঘটনায় কোনো সমাধান হয়নি

মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন

You cannot copy content of this page